Sunday, September 15, 2024
ছাত্র-জনতার অভ্যুত্থান ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার
ছাত্র-জনতার অভ্যুত্থান ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার
বিপ্লবে শাহাদাতবরণকারী সকল শহীদ ও ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা এবং দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে লে. কর্নেল (অব.) মোশারফ জানান, সমপ্রতি ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের সশস্ত্র বাহিনীর ভূমিকা অগ্রভাগে ছিল। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা গণঅভ্যুত্থানে দুইভাবে ভূমিকা রেখেছেন। অবসরপ্রাপ্তরা সরাসরি মাঠে নেমেছেন এবং চাকরিরতরা চূড়ান্ত সময়ে অবদান রেখেছেন। আবু সাইদ হত্যার পর সেনাবাহিনীর সর্বস্তরের সদস্য মাঠে নামেন। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা প্রতিবাদ ও জনসংযোগ শুরু করেন। ১৮ই জুলাই মিরপুর ডিওএইচএস থেকে প্রতিবাদের সূচনা হয়। এটাই সর্বপ্রথম সশরীরে আন্দোলন।
তিনি বলেন, সরকার পতনের এক মাস পার হলেও এখনও আমাদের বিষয়ে জানার আগ্রহ কারও নেই। আমাদের দাবি আদায়ে কোর্টে যাওয়ার অধিকারও নেই। অন্যান্য সেক্টরের মতো মেধাহীন পদোন্নতির মাধ্যমে এই সেক্টরকেও ধ্বংস করা হয়েছে। এ নিয়ে আগে থেকেই সশস্ত্র বাহিনীতে ক্ষোভ ছিল।
ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি (অব.) বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ গড়ার নতুন সুযোগ হয়েছে। কাঙ্ক্ষিত দেশ গড়তে দেশপ্রেমিক, নিবেদিত মানুষ এবং সঠিক তদারকি প্রয়োজন। তিনি বলেন, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি অফিসার, প্রবাসী এবং বিদেশ থেকে সংশ্লিষ্টদের দিয়ে সংস্কার কাজ করা সম্ভব। সশস্ত্র বাহিনীতে বিভিন্ন খাতে দক্ষ অবসরপ্রাপ্ত ৪ হাজার জনবল আছে।
অপরাধীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, বিগত সরকার সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীকেও ধ্বংস করে দিয়ে গেছে। সশস্ত্র বাহিনীসহ সব জায়গায় মেধাহীন নিয়োগ দিয়ে নৈরাজ্য তৈরি করেছে। অনেক সংকট ও ৪০ লাখ মামলা রেখে গেছে। এখনো প্রতি-বিপ্লবের জন্য টাকা ছড়ানো হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রফেসর মাহবুব উল্লাহ, প্রফেসর ড. শহীদুজ্জামান, ডা. জাহেদ উর রহমান। সভা পরিচালনা করেন লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান।
অধ্যাপক মাহাবুবউল্লাহ বলেন, ছাত্র-জনতার বিপ্লবে গুলি না করার সিদ্ধান্ত নিয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেনাবাহিনী, তা ইতিহাসে বিরল। দেশে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই। তবে ছোট ছোট গোলযোগ তৈরি করে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ড. শহীদুজ্জামান বলেন, সেনাবাহিনীর প্রতিপক্ষ বানিয়ে পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা। একই সঙ্গে জঙ্গি কায়দায় দেশে স্বৈরশাসন ও নির্বাচন পরিচালনা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। ডা. জাহেদ উর রহমান অন্তবর্তীকালীন সরকারের সংস্কারের ও বিনির্মাণে জাতীয় সংহতি উন্নয়ন এবং লেজুড়ভিত্তিক সমাজব্যবস্থা থেকে বের হয়ে আসার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শেষের দিকে মুক্ত আলোচনার সময় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত ক্ষুব্ধ কয়েকজন কর্মকর্তা বক্তব্য দেয়ার জন্য হইচই শুরু করেন। তাদের মধ্যে কেউ কেউ বক্তব্য দিতে এসে গ্রেপ্তার বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, বরখাস্ত রিয়ার এডমিরাল মোহাম্মদ সোয়াহেল, বরখাস্ত প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমানদের ব্যাপক সমালোচনা করেন। তাদের জন্যই প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কার্যালয় আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছে ও সেনাবাহিনীর নাম ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করেন। নতুন বাংলাদেশে তাদের সবার বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1356)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 15
(43)
- আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন : সবুজ হয়ে উঠছে সা...
- এত অসম্মান কেন করছো? কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্...
- ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো...
- আরও ২০০ মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : অর্থ উপদ...
- নির্বাচন কমিশন নিয়োগে বিদ্যমান আইন সংস্কারের প্রস্...
- মাহসা আমিনির মৃত্যুবার্ষিকীর আগেই হিজাব ছাড়াই পথে ...
- ‘আমার মতো কষ্ট দুনিয়াতে কারু নাই’
- ‘নয় বিঘা জমি গ্যাছে, এহন বাড়িটাও গিলতে শুরু করেছে’
- আলোচিত ‘রাজাকার’ স্লোগানের ব্যাখ্যা দিলেন উপদেষ্টা...
- রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০৬ বন্দি বিনিময়
- নির্বাচন ইস্যু: বিএনপি-জামায়াত এখন দুই মেরুতে
- অতীত বিবেচনায় ভবিষ্যৎ বিনির্মাণে বার্তা দেবে যুক্ত...
- জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপির ৪২২ জন নিহত: ফখরুল
- সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের দাবি ইরানের
- পদত্যাগ করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
- মাকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মুশফিক আনসারী by ওয়েছ...
- এনটিআরসিএ: পদে পদে অনিয়ম হয়রানি by পিয়াস সরকার
- বরকত উল্লাহ বুলুর ছেলের উপর চলা পাশবিক নির্যাতনের ...
- বৈষম্যহীন একটি রাষ্ট্র গড়তে সংবিধান সংস্কার করতে হ...
- মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে মার্কিন রণতরী
- ইসরায়েল-ফিলিস্তিন দ্বি-রাষ্ট্রীয় সমাধান, স্পেনে বৈঠক
- এক হেলিকপ্টার থেকে ত্রাণ, অন্যটি থেকে গুলি
- বাছুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মোদি
- চাঁদের মাটিতে সম্পদের খোঁজে যাচ্ছে রাশিয়া?
- ‘আমার মতো কষ্ট দুনিয়াতে কারু নাই’
- মুজিবুলে ভর করে কোটিপতি তারা by মরিয়ম চম্পা
- গল্প- কাচঠোকরা by আশান উজ জামান
- জুলাই-আগস্ট বিপ্লবে সশস্ত্র বাহিনীও অংশীদার -সেমিন...
- সব ক্ষেত্রে সংস্কারের পর দেশে নির্বাচন হবে
- আলোচনা সভা: পোশাক খাতের অস্থিরতার নেপথ্যে তিন কারণ
- গরুর বাজারে স্কুল, স্কুলের জায়গায় কলেজ, জোরজবরদস্ত...
- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা অঙ্গীকারবদ্ধ
- শহীদদের স্মরণ করলো বিএনপি
- ছাত্র-জনতার অভ্যুত্থান ধারণ করে দেশ গড়ার অঙ্গীকার
- কী ঘটেছিল গোপালগঞ্জে
- ৩৮ প্রেসিডেন্ট প্রার্থী শ্রীলঙ্কায়, চমক দেখাবেন অন...
- আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না
- ঘুমধুমে আওয়ামী লীগ নেতা আজিজের ত্রাসের রাজত্ব by ন...
- ফিফার পেজে চিরকুটের গান
- কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আর নেই
- বঙ্গোপসাগরে ভোলার পাঁচ ট্রলারডুবি, ৪৯ জেলে উদ্ধার
- বাফুফে সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন
- আশুলিয়ায় উৎপাদনে ফিরেছে তৈরি পোশাক শ্রমিকরা
-
▼
Sep 15
(43)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment