Saturday, August 31, 2024
কী হচ্ছে, কী হবে? by সাজেদুল হক
কী হচ্ছে, কী হবে? by সাজেদুল হক
৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পালিয়ে যাওয়ার পর থেকে বেশকিছু নতুন চ্যালেঞ্জ তৈরি হয়। দেশে কার্যত কয়েক দিন পুলিশই ছিল না। এ অবস্থায় হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদের বাড়িতেও কিছু হামলা হয়েছে, যাদের বেশিরভাগ আবার আওয়ামী লীগের নেতা। এই পরিস্থিতিতে নানা গুজব ছড়িয়ে হিন্দু-সম্প্রদায়ের লোকজনকে রাস্তায় নামিয়ে বড় বিক্ষোভের চেষ্টা ছিল একটি মহলের। তবে রাজপথে ছাত্র-জনতার কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি। রাষ্ট্রের এমন জটিল পরিস্থিতির মধ্যেই বিভিন্ন সেক্টরে দাবি-দাওয়া পার্টি সক্রিয় হয়ে ওঠে। যদিও এ ব্যাপারে কঠোর অবস্থান নেয়ার জন্য শুরু থেকেই সরকারকে বিভিন্ন মহল থেকে পরামর্শ দেয়া হয়েছিল। আনসার সদস্যরা সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে। গত কয়েকদিনে দাবি-দাওয়া পার্টির তৎপরতা কমেছে। তবে তা এখনো পুরো মেটেনি। এসবের মধ্যেই ফেনী-কুমিল্লা অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা হানা দেয়। এ পরিস্থিতিতে সরকার, সশস্ত্র বাহিনী, শিক্ষার্থী-জনতা বন্যা উপদ্রুত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে।
সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক বেশকিছু শক্ত পদক্ষেপ নিয়েছে। বিশেষত ব্যাকিং খাত এস আলম মুক্ত করতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। গুমের ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিশন। বেশকিছু ক্ষেত্রে অবশ্য এখনো কোনো পদক্ষেপ নেয়া হয়নি। নির্বাচন কমিশন বহাল তবিয়তে রয়েছে। ভোট চুরির কারিগর প্রধান নির্বাচন কমিশনার জাতিকে সংবিধান শেখাচ্ছেন। দুর্নীতি দমন কমিশনে এখনো পুরনো মুখ। প্রশাসনে, অন্যান্য প্রতিষ্ঠানে এখনো গুরুত্বপূর্ণ পদে সাবেক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে আছেন। সরকারের একটি সূত্র অবশ্য বলছে, পনেরো বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে তা থেকে বের হতে সময় লাগবে। তবে সরকার সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে আছে পুলিশ নিয়ে। কারণ পুলিশ পুরো সক্রিয় না হলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। ঢাকার একজন বিশ্লেষক বলেন, ‘সরকারের শীর্ষ পর্যায় থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া প্রয়োজন। প্রয়োজনে অ্যাকশন নেয়া। কারণ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি না হলে অন্য সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাবে।’ মামলাগুলো কেন্দ্র করেও এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের পরামর্শ এসেছে। সংশোধিত আইনে মানবতাবিরোধী অপরাধের স্বচ্ছ বিচার সম্ভব বলে আইনবিদরা মনে করেন।
সরকার যখন একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করছে তখন রাজনীতির পর্দার আড়ালেও চাপান উতোর তৈরি হয়েছে। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বাহাস চলছে। জোটে না থাকলেও দল দু’টির মধ্যে দীর্ঘদিন সহমর্মিতা ছিল। নতুন সরকার গঠনের পর বেশ কিছু ইস্যুতে বিএনপি ও জামায়াতের নেতাদের মধ্যে মতভেদের খবর পাওয়া যায়। দল দু’টির সম্পর্ক শেষ পর্যন্ত কেমন হয় সেদিকে গভীর দৃষ্টি রাখছেন রাজনীতির পর্যবেক্ষকরা। বিএনপি ও সহযোগী সংগঠনের কিছু কিছু নেতার বিরুদ্ধে দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তবে বিএনপি’র শীর্ষ নেতৃত্ব এসব ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। যদিও আগামী নির্বাচন ঘিরে দলটির শীর্ষ নেতৃত্বের কৌশল কী হবে তা নিয়ে বিপুল কৌতুহল তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, দিন যত গড়াবে রাজনীতির হিসাব তত কঠিন ও জটিল হবে। বিএনপি’র নেতৃত্ব নিয়ে পশ্চিমা দুনিয়ার কিছু দেশসহ কিছু কিছু মহলের ভিন্ন অবস্থানের গুঞ্জন তৈরি হয়েছে। সেসব মহল শেষ পর্যন্ত কী অবস্থান নেয় অথবা বিএনপি নেতৃত্ব বিষয়টি কীভাবে মোকাবিলা করে আগামী দিনে সে ব্যাপারে দৃষ্টি থাকবে সবার। এসবের মধ্যে ছাত্র নেতৃত্ব নতুন কোনো দল তৈরি করে কি-না সেটিও এক বড় প্রশ্ন। যদিও বাংলাদেশে নতুন দলের সাফল্যের রেকর্ড কম। কিন্তু এবারের নেতৃত্ব ইতিমধ্যে সবাইকে বিস্মিত করেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা খোলাখুলিই বলছেন। ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আব্দুল্লাহ গতকালও যেমন লিখেছেন, ‘এখন সময় জনগণকে সঙ্গে নিয়ে মাস্টারপ্ল্যান করার! জনগণই আমাদের মাস্টারপ্ল্যানার!’ বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের নীতির কোনো পরিবর্তন হয়েছে এমন ইঙ্গিত এখনো পাওয়া যায় না। পশ্চিমা দেশগুলোর ভূমিকা কী? সাম্প্রতিক সময়ে পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক করা এক রাজনীতিবিদের কাছে জানতে চেয়েছিলাম এ ব্যাপারে। তিনি বলেন, ‘তারা মনে করেন ৫ই আগস্টের পর এটা এক নতুন বাংলাদেশ।’
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 31
(16)
- কী হচ্ছে, কী হবে? by সাজেদুল হক
- এখনো তারা অপেক্ষায়
- রিয়াজকে হাসপাতালে নিতেও বাধা দেয়া হয় by শরিফ রুবেল
- অগ্রাধিকারে রাখতে হবে রাষ্ট্র সংস্কার, অপরাধীদের ব...
- পাটের দাম নিয়ে শঙ্কায় কৃষক, কদর বেড়েছে পাটকাঠির
- শিক্ষকের পদত্যাগ নিয়ে সারজিসের কড়া বার্তা
- এক বোমায় প্রাণ হারান প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রী by ...
- বাংলাদেশ যেভাবে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত ...
- ‘রাস্তায় দাঁড়াতে চাই না, আমাদের স্বজনদের ফিরে পেতে...
- গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত চান ফখরুল
- লাকসামের ‘আয়নাঘরে’ চলতো সাবেক মন্ত্রীর শ্যালকের নি...
- ‘নাতিগারে কেউ কদ্দুরা দুধ দেয়ন আন্নে লইদে না বায়াজ...
- অপরাধীর হাতে পুলিশের অস্ত্র দেশ জুড়ে নিরাপত্তা শঙ্কা
- স্বাস্থ্য খাতে চলছে অস্থিরতা
- গণভবন এখন যেমন by ফাহিমা আক্তার সুমি
- একসঙ্গে দু’টি উড়োজাহাজ কিনলেন হালান্দ
-
▼
Aug 31
(16)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment