Sunday, September 1, 2024
সড়কে শৃঙ্খলা নেই, যানজট আর ভোগান্তি by নাজমুল হুদা
সড়কে শৃঙ্খলা নেই, যানজট আর ভোগান্তি by নাজমুল হুদা
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোর বড় বাধা প্রভাবশালী বাসমালিকরা, যারা জড়িত ছিলেন বিদায়ী সরকারে দলীয় রাজনীতির সঙ্গে। ক্ষমতার অপব্যবহার করে তারা দীর্ঘদিন সড়ক অরাজক করে রেখেছেন।
বর্তমানে ঢাকায় অসংখ্য অবৈধ বাস চলাচল করছে। এছাড়া রুট পারমিট-হীন, রুট ভায়োলেশনকারী ও নকল রুট বহনকারী বাসও দেদার চলছে সড়কে। এ সব বাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার নজিরও নেই। ডিটিসিএ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বাসমালিকদের একটা অংশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সড়কে এসব বাসের মালিক তাদের পূর্ণ ক্ষমতা দেখিয়েছেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে থেকে তারা সড়ক নিয়ন্ত্রণ করেছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিটিসিএ’র নেয়া উদ্যোগও সফল করতে দেননি পরিবহন মালিক সমিতির নেতারা। রেশনালাইজেশন প্রকল্পের জন্য বাসমালিকরা তাদের সাড়ে ৩ হাজার পুরনো বাস কিনে নিতে বলেছিল। যেটা দেশের অর্থ সংকটের মুহূর্তে ছিল অসম্ভব। এছাড়া সহজ শর্তে মাত্র সাড়ে ৪ শতাংশ সুদে ঋণসহ বিভিন্ন দাবি করেছিল তারা। এ সব দাবি না মানায় বাস রুট রেশনালাইজেশন প্রকল্প বাস্তবায়নে বিভিন্নভাবে বাধা দেন তারা। এতে জনপ্রিয়তা নিয়ে শুরু করলেও বন্ধ হয়ে যায় ঢাকা নগর পরিবহন। ডিটিসিএ’র ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ও বাস রুট রেশনালাইজেশন প্রকল্প পরিচালক ধ্রুব আলম মানবজমিনকে বলেন, বাস রুট রেশনালাইজেশন প্রকল্প বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় ছিল। বাসমালিক সমিতির সরাসরি বিরোধিতা ছিল। তারা অযৌক্তিক দাবি করেছিল যা পূরণ করা ছিল অসম্ভব। তাদের বাস সড়কে না থাকলে বাস চালানোর মতো কাউকে পাওয়া যাবে না বলে জিম্মি করে রাখতো।
সরকার পতনের পর ঢাকার রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা। সে সময় সুশৃঙ্খলভাবেই চলাচল করেছিল যানবাহন। তবে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গেলে আবারো বিশৃঙ্খল হয়ে পড়ে ঢাকার রাস্তা। শুরু হয় যেখানে-সেখানে পার্কিং, যাত্রী উঠানামা আর রেষারেষি। এ সব কারণে কৃত্রিম যানজটও সৃষ্টি হয় অনেক। সম্প্রতি মেট্রোরেল চালু হওয়ার আগ পর্যন্ত ঢাকায় যানজটের চিত্র ছিল ভয়াবহ। তবে মেট্রোরেল চালু হলেও সড়কের বিশৃঙ্খলার কারণে বাংলামোটর, কাওরানবাজার, ফার্মগেট অংশের যানজট এখনও রয়ে গেছে। ঢাকায় দুই সিটি করপোরেশনের মাধ্যমে ১১০টির বেশি বাসস্টপেজ তৈরি করা হয়েছে। কিন্তু এর দু’-একটি ছাড়া কোনোটিই ব্যবহার করছে না বাসগুলো। এছাড়া বিভিন্ন ফ্লাইওভারের মুখে এই বিশৃঙ্খলা বেশি দেখা যায়। ফ্লাইওভারের মুখে যাত্রী উঠা-নামা করায় পেছনের যানবাহনগুলো বাধাপ্রাপ্ত হয়ে যানজটের সৃষ্টি করে। ডিএসসিসি’র মধ্যে মেয়র হানিফ, খিলগাঁও, মগবাজার, মালিবাগ ফ্লাইওভাবে এই চিত্র নিয়মিতই দেখা যায়। রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত এই যানজট ভোগাচ্ছে সাধারণ যাত্রীদের। ঢাকার বিভিন্ন সড়কের ওপর বাস, ট্রাক পার্কিং করে রাখার ফলে যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাস টার্মিনালগুলোর আশপাশে এই চিত্র ভয়াবহ। রাইদা পরিবহনে চলাচল করা খোকন নামে এক যাত্রী বলেন, আমি বৌদ্ধ মন্দির থেকে বাসে উঠি। এখানে একটা স্টপেজ আছে। কিন্তু বাস সেখানে দাঁড়ায় না। মোড়ে দাঁড়ানোর কারণে যানজট লেগে যায়। মিঠুন মুন্সী নামের এক যাত্রী বলেন, ছাত্ররা রাস্তায় থাকা অবস্থায় বাসের রেষারেষি কিছুদিন বন্ধ ছিল। এখন আগের মতো বিশৃঙ্খল অবস্থা। পুলিশও কিছু বলে না। বোরহান নামে প্রাইভেটকারচালক বলেন, সড়ক নিয়ন্ত্রণ করতে হলে আগে বাসের চালকদের প্রশিক্ষণ দিতে হবে। তারা তাদের মর্জিমতো গাড়ি চালায়। যেখানে-সেখানে বাস থামিয়ে যাত্রী নেয়। এসব কারণে আমাদের গাড়িগুলো আটকে যায়।
বর্তমান পরিস্থিতিতে সড়কের শৃঙ্খলা ফেরানো অপরিহার্য বলে মনে করছে ডিটিসিএ। তাই সকলের সহযোগিতা কামনা করে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা নেয়া হয়েছে। ধ্রুব আলম বলেন, শত শত মানুষ আছে যারা রুট পারমিট পায় না। আমরা সকল প্রকৃত মালিককে আহ্বান জানাবো। কোনো সমিতির দরকার নেই। যোগ্য হলে বাস রুট রেশনালাইজেশনের আওতায় তাদেরকে নিয়ে আসবো। এদিকে নগর পরিবহনের জন্য ঢাকার সবগুলো রুটে বাস চালাতে চায় ডিটিসিএ। এজন্য সম্প্রতি একটি সভায় বেশকিছু সিদ্ধান্তও নিয়েছে প্রতিষ্ঠানটি। তারা পুরনো রুট বাতিল, নবায়ন ও পুনর্বিন্যাস করে নতুন করে ‘ঢাকা নগর পরিবহন’- চালানোর জন্য শিগগিরই কর্মপরিকল্পনা হাতে নিবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1421)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 01
(28)
- ঢামেকে চিকিৎসকের ওপর হামলা নিয়ে সারজিসের কড়া বার্তা
- শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সঙ্কটে ভারত -টেলিগ্...
- ভ্যানে লাশের স্তূপ ভয়ঙ্কর ভিডিও একটি অনুসন্ধান by ...
- মনিরুলের আনা ২৫ কোটি টাকা গেল কোথায়? by মরিয়ম চম্পা
- বিদ্যমান সংবিধান দিয়ে কোনো গণতান্ত্রিক সরকার চলতে ...
- উচ্চ শিক্ষাঙ্গনে রাজনীতির রক্তক্ষরণ
- ছোট গল্প: জীবন নামক গহীন জঙ্গলে ডানপিটে মেয়ে আর ল...
- শ্বেতপত্র কী এবং কী কাজে আসবে?
- নিষিদ্ধ ও গভীর রহস্যের দেশ তিব্বত
- নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করা হবে না : প্...
- শিগগিরই সংস্কারের রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা
- সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত ফিলিস্তিনি যোদ্ধারা
- ভ্যানে লাশ তোলার ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আ.ল...
- গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দা...
- যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা
- ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্...
- একের পর এক বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও, যা জানা...
- ভ্যানে লাশের স্তুপ করা ভিডিও আশুলিয়া থানা রোডের by...
- সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা: দলগুলোর ...
- হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশ ভারত নতুন অধ্যায়ের সূচ...
- আন্দোলনে শহীদ সন্তান: স্মৃতি বুকে জড়িয়ে কেঁদেই যাচ...
- ১ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: এস আলমের বিরুদ্ধে ...
- দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হ...
- মৌলভীবাজারে বন্যা: কমছে পানি, বাড়ছে দুশ্চিন্তা by ...
- ফেনীতে বন্যায় তছনছ বাড়িঘর-সড়ক by নাজমুল হক শামীম
- গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে: তা...
- পান্নার মৃত্যু নিয়ে রহস্য, আসলে কতো টাকা ছিল?
- সড়কে শৃঙ্খলা নেই, যানজট আর ভোগান্তি by নাজমুল হুদা
-
▼
Sep 01
(28)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment