Saturday, August 31, 2024
লাকসামের ‘আয়নাঘরে’ চলতো সাবেক মন্ত্রীর শ্যালকের নির্যাতন
লাকসামের ‘আয়নাঘরে’ চলতো সাবেক মন্ত্রীর শ্যালকের নির্যাতন
শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকার আয়নাঘর নামটি নিয়ে বেশ আলোচনা হয়েছে দেশ-বিদেশে। বন্দিশালায় আটকে রেখে মানুষের ওপর নির্যাতন চালানো এই আয়নাঘরের কথা এতদিন ঢাকায় আছে বলে মানুষের মধ্যে জানা থাকলেও কুমিল্লার লাকসামেও এমন একটি কথিত ‘আয়নাঘর’ ছিল বলে গত কয়েকদিন ধরে চারদিকে আলোচনা-সমালোচনা চলছে। সেখানেও বিরোধী মতের মানুষদের তুলে নিয়ে চালানো হতো নির্মম নির্যাতন। লাকসামের এই আয়নাঘরে অনেক সময় আটকে রেখেও অমানবিক নির্যাতন চালানো হয়েছে।
সম্প্রতি লাকসাম পৌর এলাকার উত্তর বাজার এলাকায় লাকসাম থানার অপর পাশে অবস্থিত কথিত সেই আয়নাঘরের সামনে ব্যানার টানিয়েছেন নির্যাতিতরা। এরই মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই মানুষজন কথিত সেই ‘আয়নাঘর’ দেখতে সেখানে ভিড় জমাচ্ছেন। নির্যাতিতদের সঙ্গে কথা বলে এবং খোঁজ নিয়ে জানা গেছে, কথিত যেই আয়নাঘরে ব্যানার টানানো হয়েছে- সেই মার্কেটটির তৃতীয় ও চতুর্থ তলায় টর্চারসেল গড়ে তুলেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
মূলত তাজুলের হয়ে লাকসাম এককভাবে নিয়ন্ত্রণ করতেন তিনি। দীর্ঘদিন ধরে লাকসামে মহব্বতই ছিল শেষ কথা। তার কথার বাইরে গেলেই শুরু হতো নির্যাতন ও হয়রানি। কথিত আয়নাঘরের নিচের দুই ফ্লোরে প্রথম ও দ্বিতীয় তলায় মহব্বতের ব্যবসা প্রতিষ্ঠান ছিল। গত ৫ই আগস্ট সরকার পতনের দিনই লাকসামের বিক্ষুব্ধ জনতা সেখানে ভাঙচুর চালিয়ে সব মালামাল লুট করে নিয়ে যায়। আর এতেই মহব্বতের অত্যাচারের অবসান ঘটে। মহব্বতের নেতৃত্বে চলা সেই আয়নাঘরে নির্যাতিতদের একজন লাকসাম পৌরসভা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মনির আহমেদ। মনিরকে একাধিকবার সেখানে নিয়ে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
মনির আহমেদ বলেন, লাকসামের এই আয়নাঘরের প্রধান জল্লাদের নাম হলো মহব্বত আলী। তিনি তাজুলের শ্যালক হওয়ায় লাকসামকে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলেন। এখানে মহব্বতের সঙ্গে মানুষের ওপর নির্যাতন চালাতেন পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি নিজাম উদ্দিন শামীম, ইউপি চেয়ারম্যান ওমর ফারুকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতা ও ক্যাডাররা। ভিন্ন দলের রাজনীতি করায় আমাকে একাধিকবার তুলে নিয়ে সেখানে নির্যাতন চালানো হয়েছে। বৈদ্যুতিক শক দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আয়নাঘরের ভবনটির সম্পত্তি নিরীহ মানুষের। মহব্বত তার দুলাভাই মন্ত্রী তাজুলের প্রভাবে সেটি দখলে নিয়ে একরাতের মধ্যেই ভবন তুলতে শুরু করেন। ভবনটির তিনতলার পুরো ফ্লোর এবং ছাদে চারতলায় থাকা একটি কক্ষে চালানো হতো নির্মম নির্যাতন।
তিনি বলেন, বিএনপি’র রাজনীতি করি বলে আমাকে একবার লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ধরে নিয়ে মহব্বতের আয়নাঘরে দিয়ে আসে। পরে তিন ঘণ্টা আমাকে একটানা নির্যাতন করে আবার পুলিশের হাতে তুলে দেয়া হয়। তখন বারবার মনে হচ্ছিল এখনই মনে হয় মরে যাবো। সরকার পতনের পর মানুষ লাকসামের আয়নাঘর নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। এখানে নির্যাতিত মানুষেরাই গত সপ্তাহে ব্যানার টানিয়েছেন। তাদের বিরুদ্ধে অনেকে মামলার প্রস্তুতি নিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে লাকসাম পৌর বিএনপি’র শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, আমাকে তুলে নিয়ে মহব্বত ও তার সন্ত্রাসী বাহিনী প্রথমে নির্মম নির্যাতন করে। একপর্যায়ে তারা আমার পায়ুপথে গরম চা ঢেলে দেয়। বারবার বৈদ্যুতিক শক দেয়।
লাকসাম হাউজিং এলাকার এক ব্যক্তি বলেন, মহব্বত সবকিছুই করেছেন তাজুল ইসলামের নির্দেশে। আমি হাউজিং এলাকায় বাড়ি নির্মাণের সময় চাঁদা দিতে রাজি হইনি বলে আমাকে তুলে নিয়ে নির্যাতন চালায় মহব্বত বাহিনী। পরে ১০ লাখ টাকা চাঁদা দিয়ে জীবন রক্ষা করেছি। সেদিনের কথা মনে হলে এখনো ভয়ে কেঁপে উঠি আমি। আমি মনে করি তাজুল ইসলাম ও মহব্বতদের কঠোর শাস্তি হওয়া দরকার। তারা দীর্ঘ ১৬ বছর ধরে লাকসামের মানুষকে গোলামের মতো শাসন করেছে। মহব্বত ও তার সহযোগী কামাল হোসেনসহ সংঘবদ্ধরা কামিয়েছেন কোটি কোটি টাকা। এরমধ্যে কামালের বিরুদ্ধে দুদকে মামলা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়ার খবর পাওয়া যায়নি। তার বাহিনীর সদস্যরা এখন এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে। মহব্বত কোথায় আছেন কেউ জানে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এজন্য বারবার চেষ্টা করেও এসব অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। লাকসাম থানার ওসি শাহাবুদ্দিন খান বলেন, বিষয়টি আমার জানা নেই। তাছাড়া এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1435)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 31
(16)
- কী হচ্ছে, কী হবে? by সাজেদুল হক
- এখনো তারা অপেক্ষায়
- রিয়াজকে হাসপাতালে নিতেও বাধা দেয়া হয় by শরিফ রুবেল
- অগ্রাধিকারে রাখতে হবে রাষ্ট্র সংস্কার, অপরাধীদের ব...
- পাটের দাম নিয়ে শঙ্কায় কৃষক, কদর বেড়েছে পাটকাঠির
- শিক্ষকের পদত্যাগ নিয়ে সারজিসের কড়া বার্তা
- এক বোমায় প্রাণ হারান প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রী by ...
- বাংলাদেশ যেভাবে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত ...
- ‘রাস্তায় দাঁড়াতে চাই না, আমাদের স্বজনদের ফিরে পেতে...
- গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত চান ফখরুল
- লাকসামের ‘আয়নাঘরে’ চলতো সাবেক মন্ত্রীর শ্যালকের নি...
- ‘নাতিগারে কেউ কদ্দুরা দুধ দেয়ন আন্নে লইদে না বায়াজ...
- অপরাধীর হাতে পুলিশের অস্ত্র দেশ জুড়ে নিরাপত্তা শঙ্কা
- স্বাস্থ্য খাতে চলছে অস্থিরতা
- গণভবন এখন যেমন by ফাহিমা আক্তার সুমি
- একসঙ্গে দু’টি উড়োজাহাজ কিনলেন হালান্দ
-
▼
Aug 31
(16)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment