Saturday, August 31, 2024
বাংলাদেশ যেভাবে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত হতে পারে
বাংলাদেশ যেভাবে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত হতে পারে
এতে আরও বলা হয়, বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তির সফলতা নিশ্চিত করতে এখন দরকার আমূল সংস্কার। তার জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের অপেক্ষায় বসে থাকা উচিত নয়। পুরনো ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো মাথাব্যথা নেই। তবে ভবিষ্যতে, নবনির্বাচিত সরকার তাদের সুবিধার জন্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের চেষ্টা করতে পারে। মূল প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এখন যেকোনো ভবিষ্যতের সরকারের অধীনে গণতান্ত্রিক পথ গঠনে সাহায্য করবে। এক্ষেত্রে সংস্কারের জন্য তিনটি ক্ষেত্র বেশ গুরুত্বপূর্ণ: তা হচ্ছে- পুলিশ ও সামরিক বাহিনী, সংবিধান এবং বিচার বিভাগ।
বাংলাদেশের নিরাপত্তা বিভাগের বৈধতা আজ গুরুতর সংকটের সম্মুখীন। ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল। হাসিনার শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত রাজনীতিকেন্দ্রিক হয়ে ওঠে। দেশের অধিকাংশ মানুষ এসব প্রতিষ্ঠানের ওপর তাদের আস্থা হারিয়েছে। অনেক পুলিশ অফিসার প্রতিশোধের ভয়ে হাসিনার দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে যায়। যাতে দেশের নিরাপত্তা বলয়ে শূন্যতা তৈরি করে। আস্থা ও বৈধতা বাড়ানোর ক্ষেত্রে প্রথম পদক্ষেপটি হতে হবে সহিংসতার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় নিয়ে আসা। বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যদের যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল তাদের অতীত রেকর্ডের ভিত্তিতে বিচার করা। এক্ষেত্রে সেখানে নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে যাদের যোগ্যতা রয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের পদোন্নতি দেয়নি তাদেরও সামনে আনতে হবে।
এতদিন বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী এবং নির্বাহী শাখার হাতে ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। ফলত দেশে শুধুমাত্র নামমাত্র স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছিল। সাংবিধানিক সংস্কারের মাধ্যমে একটি সম্পূর্ণরূপে নির্দলীয় প্রতিষ্ঠান হিসাবে প্রেসিডেন্ট পদের পুনর্গঠন করা উচিত। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মাধ্যমে প্রেসিডেন্ট নিয়োগের প্রথা কার্যত বাতিল করতে হবে। বর্তমান আইন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে বাধ্য করে, তা অবশ্যই বাতিল করা উচিত। প্রেসিডেন্টকে বিশেষজ্ঞদের সুপারিশ মেনে মূল রাষ্ট্রীয় সংস্থার প্রধানদের নিয়োগের ক্ষমতা দেয়া উচিত। এটি করা হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক চাপমুক্তভাবে কাজ করতে পারবে। সংবিধানে সরকারের ওপর আরও আইনি তদারকি প্রবর্তন করতে হবে। একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো-সংসদ সদস্যদের নিজ দলের পক্ষে ভোট দেয়ার ক্ষমতা বাতিল করা।
ড. ইউনূস এরই মধ্যে বিচার বিভাগীয় সংস্কারকে অগ্রাধিকার দিয়েছেন। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ এবং পদোন্নতি বাহ্যিক পছন্দের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত করে। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত দুই বছরের মেয়াদ বৃদ্ধির নিয়ম বাতিল করতে হবে যা অবসরপ্রাপ্ত বিচারকদের পুনরায় নিয়োগের অনুমতি দেয়। সিনিয়র বিচারকদের ক্ষমতাসীন সরকারের কাছ থেকে সুবিধা পাওয়ার পথ বন্ধ করতে হবে। ক্ষমতাসীন দলের প্রভাব থেকে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং মানবাধিকার কমিশন-সহ সমস্ত প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রক্ষা করা অত্যাবশ্যক। বাংলাদেশে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ের নিয়োগ অবশ্যই রাজনৈতিক দল, বিচার বিভাগ এবং সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী একটি স্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে করা উচিত। এই নিয়োগের জন্য বিরোধীদের সমর্থন সহ সংসদীয় অনুমোদনেরও প্রয়োজন, যাতে কোনো একক দল প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণ করতে না পারে। পরিশেষে, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সাফল্য বাংলাদেশকে অতীতের ভুল থেকে শিক্ষা নেয়ার সুযোগ করে দিয়েছে। অর্থনীতির চাকা গতিশীল এবং সুশীল সমাজকে শক্তিশালী করার সুযোগ দিয়েছে। ড. ইউনূস এই মুহূর্তটা কাজে লাগাতে পারেন। যারা সূচনাকাল থেকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে বাংলাদেশের ক্ষতি করেছে তাদের হাত থেকে ক্ষমতার লাগাম ছাড়িয়ে নিতে হবে। কেননা সময় এসেছে জনগণের নেতৃত্বে এবং জনগণের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 31
(16)
- কী হচ্ছে, কী হবে? by সাজেদুল হক
- এখনো তারা অপেক্ষায়
- রিয়াজকে হাসপাতালে নিতেও বাধা দেয়া হয় by শরিফ রুবেল
- অগ্রাধিকারে রাখতে হবে রাষ্ট্র সংস্কার, অপরাধীদের ব...
- পাটের দাম নিয়ে শঙ্কায় কৃষক, কদর বেড়েছে পাটকাঠির
- শিক্ষকের পদত্যাগ নিয়ে সারজিসের কড়া বার্তা
- এক বোমায় প্রাণ হারান প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রী by ...
- বাংলাদেশ যেভাবে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত ...
- ‘রাস্তায় দাঁড়াতে চাই না, আমাদের স্বজনদের ফিরে পেতে...
- গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত চান ফখরুল
- লাকসামের ‘আয়নাঘরে’ চলতো সাবেক মন্ত্রীর শ্যালকের নি...
- ‘নাতিগারে কেউ কদ্দুরা দুধ দেয়ন আন্নে লইদে না বায়াজ...
- অপরাধীর হাতে পুলিশের অস্ত্র দেশ জুড়ে নিরাপত্তা শঙ্কা
- স্বাস্থ্য খাতে চলছে অস্থিরতা
- গণভবন এখন যেমন by ফাহিমা আক্তার সুমি
- একসঙ্গে দু’টি উড়োজাহাজ কিনলেন হালান্দ
-
▼
Aug 31
(16)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment