Saturday, August 31, 2024
অপরাধীর হাতে পুলিশের অস্ত্র দেশ জুড়ে নিরাপত্তা শঙ্কা
অপরাধীর হাতে পুলিশের অস্ত্র দেশ জুড়ে নিরাপত্তা শঙ্কা
পুলিশের সূত্রগুলো বলছে, থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে চায়না রাইফেল, এসএমজি, শটগান, এলএমজি, পিস্তল, গ্যাসগান রয়েছে। এর বাইরে গুলি, টিয়ারশেলও রয়েছে। লুট হওয়ার পর ছাত্র-জনতা, সেনাবাহিনী ও পুলিশের উদ্যোগে বেশকিছু অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ২৯শে আগস্ট পর্যন্ত সারা দেশে লুট হওয়া অস্ত্রের মধ্যে ৩ হাজার ৩০৪টি উদ্ধার হয়েছে। এ ছাড়া ২ লাখ ৫০ হাজার ৯৭৪ রাউন্ড গুলি, ২১ হাজার ৩৯৫টি টিয়ারশেল এবং ১৯৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। এদিকে এখনো সেনাবাহিনীর সদস্যরা থানা ও পুলিশের স্থাপনাগুলোতে নিরাপত্তা দিচ্ছে। একদিকে থানার নিরাপত্তা অন্যদিকে পুলিশ নিজে থেকে অভিযান চালাতেও ভয় পাচ্ছে। সংশ্লিষ্টসূত্র বলছে, এলাকাভিত্তিক অপরাধীরা থানা থেকে অস্ত্র লুট করেছে। এসব অস্ত্র ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজদের কাছে চলে গেছে। এসব অস্ত্র ব্যবহার করে ছোটখাটো অপরাধও কেউ কেউ করছে। পুরাতন ও নতুন বিভিন্ন মামলার আসামিদের হাতেও সরকারি অস্ত্র থাকতে পারে। তাই আসামি ধরতে গেলেও একটা ঝুঁকি থাকবে। কারণ আসামিরা পুলিশের ওপর হামলা করতে পারে।
এদিকে লুট হওয়া অস্ত্র কারও কাছে থাকলে সেটি আগামী ৩রা সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এক বিজ্ঞপ্তিতে সদর দপ্তর জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা, ইউনিট ও ডিউটিস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে ৩রা সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ৫ ও ৬ই আগস্ট ডিএমপির বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে ১ হাজার ৮৯৮টি আগ্নেয়াস্ত্র লুট হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৪৮টি চায়না রাইফেল, শটগান ৭০৩টি, ৩০টি এসএমজি (টি-৫৬ চায়না মডেল), ১৩টি এলএমজি, ৮৯টি পিস্তল (টি-৫৪ চায়না), ৫৬০টি পিস্তল, ১৫২টি গ্যাসগান ও ৩টি টিয়ারগ্যাস লাঞ্চার। এরমধ্যে ২৪শে আগস্ট পর্যন্ত ৪৫৩টি উদ্ধার করা হয়েছে। বাকি ১ হাজার ৪৪৫ অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। বাকি অস্ত্রগুলো উদ্ধারে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। অস্ত্র উদ্ধারে গঠিত কমিটি প্রতিদিনই উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মানবজমিনকে বলেন, থানা ও ফাঁড়ি থেকে যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনো অনেক অস্ত্র অপরাধীর হাতে রয়েছে। যেসব অস্ত্র নিয়েছে সেগুলো বৈধ অস্ত্র। সেগুলো যখন কোনো অনৈতিক কাজে বা ব্যক্তি স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে তখন ভয়টা সকল মানুষের। কারণ কার হাতে অস্ত্র আছে সেটি কিছুটা অনুমান করা যাচ্ছে। যারা বৈশিষ্টগত দিক দিয়ে দখলদারিত্ব মনোভাব, সমাজে তার নিজের কোনো উদ্দেশ্য পূরণ করতে চায়, কাউকে তার ব্যক্তিগত আক্রোশ প্রশমিত করা বা কোনো চক্রের মাধ্যমে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। এসমস্ত কাজেই বৈধ অস্ত্রের ব্যবহার হতে পারে। তাদের প্রয়োজনে অস্ত্রের ব্যবহার যখন করবে তার প্রভাবটা সমাজের ওপর পড়বে। শৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা বা নির্বিঘ্নে চলাফেরার অধিকারে প্রভাব পড়বে। এতে করে একটা আশঙ্কার জায়গা তৈরি হয়।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ এন এম মুনীরুজ্জামান মানবজমিনকে বলেন, এ ধরনের অস্ত্র যখন অপরাধীর হাতে চলে যায় তখন সমাজ ও রাষ্ট্রের ঝুঁকি থাকে। তাই যত শিগগির সম্ভব অভিযান চালিয়ে হোক আর অন্য কোনোভাবে হোক সেগুলো উদ্ধার করার প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, প্রথমে সময় বেঁধে দিতে হবে। সেটিতে যদি উদ্ধার না হয় তবে একটা শুদ্ধি অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সেগুলো যারা নিজের কাছে রেখেছে তাদের আইনের আওতায় আনতে হবে। কাজটা বেশ শক্তভাবে করতে হবে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 31
(16)
- কী হচ্ছে, কী হবে? by সাজেদুল হক
- এখনো তারা অপেক্ষায়
- রিয়াজকে হাসপাতালে নিতেও বাধা দেয়া হয় by শরিফ রুবেল
- অগ্রাধিকারে রাখতে হবে রাষ্ট্র সংস্কার, অপরাধীদের ব...
- পাটের দাম নিয়ে শঙ্কায় কৃষক, কদর বেড়েছে পাটকাঠির
- শিক্ষকের পদত্যাগ নিয়ে সারজিসের কড়া বার্তা
- এক বোমায় প্রাণ হারান প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রী by ...
- বাংলাদেশ যেভাবে সত্যিকারের গণতান্ত্রিক দেশে পরিণত ...
- ‘রাস্তায় দাঁড়াতে চাই না, আমাদের স্বজনদের ফিরে পেতে...
- গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত চান ফখরুল
- লাকসামের ‘আয়নাঘরে’ চলতো সাবেক মন্ত্রীর শ্যালকের নি...
- ‘নাতিগারে কেউ কদ্দুরা দুধ দেয়ন আন্নে লইদে না বায়াজ...
- অপরাধীর হাতে পুলিশের অস্ত্র দেশ জুড়ে নিরাপত্তা শঙ্কা
- স্বাস্থ্য খাতে চলছে অস্থিরতা
- গণভবন এখন যেমন by ফাহিমা আক্তার সুমি
- একসঙ্গে দু’টি উড়োজাহাজ কিনলেন হালান্দ
-
▼
Aug 31
(16)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment