Sunday, February 25, 2018
দরকার নতুন ধরনের শিক্ষা বোর্ড by মাসুম বিল্লাহ
দরকার নতুন ধরনের শিক্ষা বোর্ড by মাসুম বিল্লাহ

পাবলিক
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নকল করা এবং নকল করতে না দিলে শিক্ষকদের প্রহার
ইত্যাদি ব্যাপার মামুলি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নীতিনৈতিকতা জলাঞ্জলি দিয়ে
শিক্ষার্থী ও অভিভাবকেরা ছুটছে ফাঁস হওয়া প্রশ্নের পেছনে। কী হবে এই পাস
দিয়ে, এই সার্টিফিকেট দিয়ে। এ পর্যন্ত এসএসসির প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র
ফাঁস হয়েছে আর ফাঁস হওয়া প্রশ্ন দিয়েই পরীক্ষা হচ্ছে। ১ ফেব্রুয়ারি সারা
দেশে অভিন্ন প্রশ্নপ্রত্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল।
এবার ২০ লাখের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। বাংলা দ্বিতীয়
পত্রের দিন ৮৯ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয় এবং অনুপস্থিত ছিল ১০ হাজার ১০
জন পরীক্ষার্থী। এটিও এক ধরনের হতাশার চিত্র। এসএসসির প্রথম পরীক্ষার
‘বাংলা প্রথম পত্র’ প্রশ্ন ফাঁস হওয়ার পর দিনের পরীক্ষার প্রশ্নও ফাঁস
হয়েছে। ফাঁস হওয়া প্রশ্নেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রুয়ারি পরীক্ষা
শুরুর পৌনে এক ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস হয়েছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় খবর
এসেছে। একটি গ্রুপ প্রশ্নপত্র আপলোড করে অন্য অনেক গ্রুপ ও পেজে মুহূর্তের
মধ্যে ছড়িয়ে দেয়। দ্বিতীয়পত্রের নৈর্ব্যক্তিক অভীক্ষার ‘খ’ সেটের
প্রশ্নপত্র ফেসবুকে পাওয়া যায়, যা প্রশ্নপত্রের সাথে হুবহু মিলে। শুধু
বাংলা বা ইংরেজি নয়, প্রত্যেক বিষয়ের প্রশ্নই বিভিন্ন সামাজিকমাধ্যমে সহজেই
পাওয়া যাচ্ছে। বন্ধ করা যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁস, কী হবে এই পাস দিয়ে।
একের পর এক প্রশ্নফাঁসের কবলে পড়ে রীতিমতো অসহায় বোধ করছে শিক্ষা
মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন, তারা এক নাগাড়ে দুই
মাস প্রশ্নের নিরাপত্তা দিতে পেরেছেন। কিন্তু পরীক্ষার দিন সকালে তা ফাঁস
হচ্ছে। সবাই মন্ত্রণালয়ের সমালোচনা করছেন। তবে এটি ঠেকাতে বিটিআরসি ও
পুলিশের দায় নিয়ে কেউ কিছু বলছে না। এখন এই পরীক্ষায় পাস করে আসা
শিক্ষার্থীদের ওপর কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কোনো চাকরিদাতা সংস্থার
বিশ্বাসযোগ্যতা নেই। দেশের সাধারণ মানুষেরও আস্থা নেই। তাহলে এই পরীক্ষা
নিয়ে কার কী লাভ হচ্ছে? শুধু রুটিন রক্ষা করা? অথচ অনেক মেধাবী তরুণ রয়েছে
যাদের এই প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পর্ক নেই। তাদের মূল্যায়ন দেশও করতে
পারল না। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রশ্নফাঁসের কারণে
এসব পরীক্ষার ওপর কারো কোনো আস্থা থাকছে না। বর্তমান শিক্ষাব্যবস্থায়
শিক্ষা থেকে পরীক্ষাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেখানে শিক্ষামন্ত্রী
নিজেই বলছেন- এখানে দুর্নীতি রয়েছে, তাহলে আমরা কার ওপর নির্ভর করব?
দুর্নীতিবাজরা পার পেয়ে যাচ্ছে। প্রশ্নফাঁসের ক্ষেত্রে তারা একের পর এক
কৌশল পাল্টাচ্ছে। পরীক্ষার প্রশ্ন পেয়ে পরীক্ষা দেয়া আর শ্রেণিকক্ষে বিনা
পড়াশুনায় পরীক্ষা দেয়া, এসবই সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান শেরপুর জেলার একটি গ্রামে
নতুন একটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করে নালিতাবাড়ী ফিরছিলেন, হঠাৎ
রাস্তার পাশে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখে মন্ত্রীর গাড়িবহর থেমে
যায়। মন্ত্রী গাড়ি থেকে নেমে সোজা চলে যান চতুর্থ শ্রেণীর কক্ষে। সেখানে
শিক্ষার্থীদের কয়েকজনকে ইংরেজিতে ‘ফোর’ বানান লিখতে বলেন। কেউই এটা না
পারায় তাদের ‘ফোর’ বানান বলতে বলেন, কিন্তু কেউই ফোর বানান বলতে পারেনি।
তখন তিনি প্রধান শিক্ষককে ওই শ্রেণিকক্ষে ডেকে ক্লাসের ফার্স্ট ও সেকেন্ড
বয় কে কে?
জিজ্ঞেস করেন। প্রধান শিক্ষক বললেন তারা দু’জনের কেউই উপস্থিত
নেই। আমরা কেমন আকর্ষণীয় ক্লাসরুম তৈরি করেছি যে, ক্লাসে প্রথম ও দ্বিতীয়
হওয়া শিক্ষার্থীই ক্লাসে আসে না! মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে শ্রেণিশিক্ষকের
কাছে জানতে চান, তার বেতন কত। তিনি বললেন ২৬ হাজার টাকা। মন্ত্রী তখন
বললেন, বেতন বাড়ানো হয়েছে কিন্তু আপনারা শেখাচ্ছেন কী শিক্ষার্থীদের। এরপর
মন্ত্রী তৃতীয় শ্রেণীতে ঢোকেন। সেখানে একজন ছাত্র ‘থ্রি’ বানান লিখতে
পেরেছে। তার কাছে মন্ত্রী জানতে চাইলেন, তাকে বাসায় কে পড়ায়। ছেলেটি বলল,
তার বাবা। তখন মন্ত্রী বললেন, ছেলেটি বাসায় পড়ে, নিজেও মেধাবী; কিন্তু
বিদ্যালয়ে সে কী শিখছে। একই ক্লাসের অন্তত ১৫ জনকে মন্ত্রী থ্রি ও টু-এর
বানান লিখতে বলেন কিন্তু কোনো শিক্ষার্থীই তা পারেনি। মন্ত্রী তখন হতাশার
সুরে বললেন, আমরা মানসম্মত শিক্ষার কথা বললে কী হবে, মাঠপর্যায়ের চিত্র
আসলে খুবই করুণ। এই অবস্থা দেখে আমি খুবই মর্মাহত। এটিই আসলে দেশের বাস্তব
চিত্র। একজন মন্ত্রী সরাসরি যখন এই অবস্থা দেখতে পেরেছেন সেজন্য তাকে অনেক
ধন্যবাদ। আমাদের শিক্ষার অবস্থা কিন্তু এটাই। শিক্ষা নিয়ে যারা কাজ করি তাই
তারা অস্বস্তিতে ভুগি শিক্ষার এই অবস্থা দেখে। আমরা অহরহ ক্লাসরুম ভিজিট
করি এবং এই করুণ চিত্র তুলে ধরি। তা কখনো কোথাও গুরুত্ব পায় না, পাওয়ার
কথাও নয়। আগামী বছর পিইসি পরীক্ষায় দেখা যাবে এসব শিক্ষার্থী সবাই পাস
করেছে ভালো গ্রেড নিয়ে, কেউ কেউ জিপিএ ৫ও পাবে, আর আমরা দেশজুড়ে তৃপ্তির
ঢেঁকুরও তুলব। তাই মনে হয়, আমাদের শিক্ষামন্ত্রী যদি একবার স্কুল ও
কলেজগুলোর বাস্তবচিত্র এভাবে দেখতেন, তাহলে বুঝতে পারতেন কী জাদু আছে
আমাদের পরীক্ষায়, যে পাসের হার শতভাগ ছুঁই ছুঁই করে। এই জাদু তো পুরো
জাতিকে পঙ্গু করার নামান্তর! এই শিক্ষার্থীদের কি মেধা নেই? অবশ্যই আছে।
দেখা যাবে পড়াশোনা বাদ দিয়ে যখন ছোটখাটো কোনো ব্যবসায় করবে কিংবা অন্যকোনো
কাজ করবে সেখানে ঠিকই মেধার স্বাক্ষর রাখবে। অথচ তাদের মেধার পরিস্ফুটনের
দায়িত্ব ছিল শিক্ষকদের, শিক্ষাপ্রতিষ্ঠানের ও জাতির।
যা আমরা কেউই করতে
পারিনি। কে নেবে এর দায়? এই ব্যবস্থাপনার সাথে যারা সরাসরি জড়িত, তারা কেউই
কোনোভাবে দায় এড়াতে পারেন না। পুরো মূল্যায়ন পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন
আনতে হবে। মূল্যায়নের জন্য অনেক দেশের মতো সরকারের নিয়ন্ত্রণের বাইরে পুরো
বেসরকারিপর্যায়ে বোর্ড গঠন করতে হবে। মূল্যায়ন বিশেষজ্ঞরা সেটি করবেন।
পাবলিক পরীক্ষার স্কোর হতে হবে আন্তর্জাতিক মানের। যেমন ‘ও’ এবং ‘এ’ লেভেল
পরীক্ষার স্কোর নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে না। IELTS, TOEFL, GRE ইত্যাদি
আন্তর্জাতিক মানের পরীক্ষার মাধ্যমে বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছুদের
দক্ষতা পরীক্ষা করা হয়। এসব টেস্টে পরীক্ষার্থীরা যে স্কোর অর্জন করেন তার
ওপর ভিত্তি করেই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, আলাদা ভর্তি
পরীক্ষা দিতে হয় না। আমাদের পরীক্ষা পদ্ধতিও এভাবে করার উদ্যোগ গ্রহণ করতে
হবে। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নাকি বছরে ছয়টি বোনাস পান, তারপরও কোনো
কাগজপত্র নিতে গেলে ঘুষ ছাড়া নেয়া যায় না। অহেতুক সময়ক্ষেপণ ও হয়রানি তো
আছেই। এই দুর্নীতির আখড়াগুলো শুধু বদনামই কুড়াচ্ছে, নতুন কিছু করার
সামর্থ্য দেখাতে পারছে না। কাজেই আন্তর্জাতিক মানের মূল্যায়ন পদ্ধতির জন্য
আমাদের এখনই চিন্তা শুরু করতে হবে। যারা সত্যিকারার্থে প্রফেশনাল একমাত্র
তাদেরই উচিত মূল্যায়নের কাজ করা। ঢালাওভাবে সবাই এর সাথে যুক্ত থাকার কোনো
প্রয়োজন নেই। যেকোনো শিক্ষকের ইচ্ছে করলেই পরীক্ষক হতে পারার এবং এর সাথে
রাজনীতিতে জড়ানোর অধিকার একেবারেই বন্ধ করতে হবে। প্রশ্ন পেয়ে পরীক্ষা
দিয়ে, নকল করে পাস করে, উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে হকি স্টিক আর পিস্তল
নিয়ে ছোটাছুটি করে জাতীয়পর্যায়ে এসব শিক্ষার্থীরাই যখন বড় বড় দায়িত্ব পালন
করবে, তারা কী করবে? আমরা দলগত সুবিধার জন্য যদি এই বিষয়গুলোকে আশকারা দেই,
তাহলে তার ফল যে পুরো জাতির ভবিষ্যৎ চরম অন্ধকারের দিকে ছুটবে তা বলা
বাহুল্য। কিন্তু এসব দেখার কি কেউ নেই? অন্য দেশে বোর্ডের পরীক্ষা
কর্মকর্তারাই পরীক্ষা গ্রহণ করেন, শিক্ষকদের সেখানে যুক্ত হওয়ার সুযোগ নেই।
এসব ক্ষেত্রে একটি স্কুল একাধিক বোর্ডের অধীনে বিভিন্ন বিষয়ে পরীক্ষা দিতে
পারে। অর্থাৎ যে প্রতিষ্ঠানের যে বোর্ডকে ভালো লাগে, তারা সেই বোর্ডের
অধীনেই পরীক্ষায় অংশ নেয়।
এতে বোর্ডগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকে এবং
প্রশ্ন ফাঁসের সুযোগ থাকে না। আমাদের দেশেও অন্তত দু’টি বা তিনটি বোর্ড
থাকতে পারে এ ধরনের। বিভাগে শিক্ষা বোর্ড গঠন করে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি
বাড়িয়ে আর সরকারি কিছু কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ আয়ের সুযোগ করে দেয়ার
কোনো মানে হয় না। শিক্ষার মান যেখানে তলানিতে গিয়ে ঠেকেছে তখনো আমরা
বিনামূল্যে বই আর প্রায় শতভাগ পাস নিয়ে ব্যস্ত। আমরা ব্রিটেনের পরীক্ষা
পদ্ধতির দিকে তাকালে দেখতে পাই, সেখানে বেশ কয়েকটি শিক্ষা বোর্ড জিসিএসই বা
‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। একটি
বিদ্যালয়কে তাদের পছন্দমাফিক বিষয়ভিত্তিক বোর্ড নিয়ন্ত্রণ করতে পারে।
পরীক্ষা পদ্ধতির শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষকদের কোনো সংশ্লিষ্টতা থাকে
না। নির্দিষ্ট কিছু শিক্ষক উত্তরপত্র মূল্যায়ন করে থাকেন। পরীক্ষার
প্রশ্নপত্র তৈরি, সমাধান, কোয়ালিটি কন্ট্রোল, রিভিউ, প্রুফ এবং প্রিন্টিংসহ
সব কাজ বোর্ডের নির্ধারিত বিভাগের কর্মকর্তারা করে থাকেন। প্রশ্ন তৈরির
জন্য বোর্ড ওই কর্মকর্তাদের স্থায়ীভাবে নিয়োগ দেয়। আমাদের দেশে বোর্ড
পরীক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধানিষেধ নেই। রাজনৈতিক সংশ্লিষ্টতা
থাকলে যেকোনো শিক্ষক বোর্ড পরীক্ষার পরীক্ষক হতে পারেন, এমনকি টাকার
বিনিময়েও বোর্ড পরীক্ষক হওয়া যায়। একজন অনভিজ্ঞ শিক্ষক জীবনে প্রথমবারের
মতো উত্তরপত্র মূল্যায়ন করছেন; কী করছেন তিনি। একটি শিক্ষার্থীর জীবন নিয়ে
ছিনিমিনি খেলছেন। এই অবস্থা আমরা আর কতদিন চলতে দিব? ব্রিটেনের বোর্ডগুলোর
পরীক্ষার প্রশ্নপত্র ও মার্ক স্কিম তৈরি করতে দেড় থেকে দুই বছর সময় লেগে
যায়। প্রতিটি বোর্ডের নিজস্ব ছাপাখানা আছে। পরীক্ষার আগের দিন কর্তৃপক্ষ
প্রতিটি বিদ্যালয়ের এক্সামিন অফিসারের কাছে প্রশ্ন পাঠিয়ে দেয়। তিনি
পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী ও পরীক্ষা পরিদর্শনকর্মীদের সামনে প্রশ্ন
খোলেন ও বিতরণ করেন। পরিদর্শনকারীদের বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিয়োগ দেয়া
হয়। তারা উত্তরপত্র সংগ্রহ করে আবার তা এক্সামিন অফিসারকে বুঝিয়ে দেন। তিনি
পরীক্ষার খাতা স্ব স্ব বোর্ডে পাঠিয়ে দেন। নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা হলেও
শিক্ষকেরা কার্যক্রমের সাথে জড়িত থাকেন না। বোর্ড কর্তৃপক্ষ উত্তরপত্র
পাওয়ার পর পরীক্ষকদের কাছে মার্ক স্কিমসহ তা পাঠিয়ে দেন। মাধ্যমিক পর্যায়ের
শিক্ষকদের বিভিন্নপর্যায়ে যাচাই-বাছাই করে পরীক্ষক হিসেবে নির্বাচন করা হয়
আর আমাদের বোর্ডের পরীক্ষক হতে পারেন একেবারে অনভিজ্ঞ শিক্ষকও। ওই একজন
পরীক্ষক যে নম্বরই দেন না কেন, তা রিএক্সামিন করার আর সুযোগ নেই। এটা
পরীক্ষা না প্রহসন! আমাদের দেশে যে পদ্ধতিতে প্রশ্নপত্র তৈরি করা হয় তাতে
চারটি ধাপে প্রশ্নফাঁসের সুযোগ রয়েছে।
প্রথম ধাপ- যারা প্রশ্নপত্র প্রণয়ন
এবং মডারেশন করেন। দ্বিতীয় ধাপে রয়েছেন যারা প্রশ্নপত্র কম্পোজ করেন। কিংবা
প্রুফ রিডিং, প্রিন্টিং ও প্যাকেজিংয়ের সাথে জড়িত। তৃতীয় ধাপে ট্রেজারি
সংশ্লিষ্ট ব্যক্তি যেখানে প্রশ্নপত্র সংরক্ষণ করা হয়। চতুর্থ ধাপটি হচ্ছে-
শিক্ষক-কর্মচারীরা। ট্রেজারি থেকে প্রশ্নপত্র বুঝে নেয়ার পর পরীক্ষা শুরু
হওয়ার আগ পর্যন্ত মোবাইল বা গোপন ক্যামেরার মাধ্যমে ছবি তুলে প্রযুক্তির
বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেয়া হয়। প্রশ্নপত্র ফাঁস একটি পদ্ধতিগত এবং
ব্যবস্থাপনাসংক্রান্ত সমস্যা। এ কাজটি এককভাবে কোনো ব্যক্তি বা
প্রতিষ্ঠানের পক্ষে সমাধান করা সম্ভব নয়। সামগ্রিক পরীক্ষা ব্যবস্থাপনা
বিবেচনায় নিয়ে দলীয়ভাবে এই কাজ করতে হবে। তবে সবার ওপরে রাজনৈতিক ইচ্ছা
থাকতে হবে। বিগত পরীক্ষাগুলোর মতো এবারো পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে
ফেসবুকের কয়েকটি আইডি থেকে যোগাযোগের সূত্র দিয়ে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র
দেয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর দেখা গেছে মূল প্রশ্নপত্র আর ফেসবুকে
পাওয়া বহু নির্বাচনী প্রশ্ন হুবহু এক। তবে রচনামূলক মেলেনি। ফাঁসকারীরা ৭০০
থেকে দুই হাজার টাকা পর্যন্ত দাবি করেছিল এক একটি প্রশ্নের জন্য। ‘খ’
সেটের ৩০টি প্রশ্ন হুবহু মিলে গেছে। ফেসবুকে পোস্ট দেয়া এক নম্বর প্রশ্ন
ছিল প্রাচীন ভারতবর্ষে রচিত মহাকাব্য কোনটি? আর ৩০ নম্বরের প্রশ্নটি ছিল
’কপোতাক্ষ নদ’ কবিতায় প্রজা বলতে কাকে বোঝানো হয়েছে। এই দু’টি এবং মাঝের
২৮টি প্রশ্নই হুবহু মিলে গেছে। আমরা দ্রুত পরীক্ষা গ্রহণ করে দ্রুত ফল
দেয়ার চেষ্টা করি। এটা নিছক পরীক্ষার জন্য পরীক্ষা নেয়া, প্রকৃত মূল্যায়ন
থেকে অনেক দূরে অবস্থান করছে আমাদের এই পরীক্ষাব্যবস্থাপনা।
বেসরকারিপর্যায়ে পরীক্ষা বোর্ড গঠন করে অচিরেই আন্তর্জাতিক মূল্যায়নের
ব্যবস্থা করা সময়ের দাবি। নতুবা জাতি মেধার দিক দিয়ে পঙ্গুত্বের দিকে ধাবিত
হবে।
লেখক : ব্র্যাক শিক্ষা কর্মসূচিতে কর্মরত সাবেক ক্যাডেট কলেজ ও রাজউক কলেজশিক্ষক
ই মেইল : masumbillah65@gmail.com
লেখক : ব্র্যাক শিক্ষা কর্মসূচিতে কর্মরত সাবেক ক্যাডেট কলেজ ও রাজউক কলেজশিক্ষক
ই মেইল : masumbillah65@gmail.com
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1331)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
-
▼
2018
(7025)
-
▼
February
(1210)
-
▼
Feb 25
(40)
- রাখাইনে আছে মাত্র ৭৯ হাজার রোহিঙ্গা -ইরাবতির প্রতি...
- পাকিস্তান মডেল? -আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়
- বাংলাদেশী কর্মকর্তাদের নিন্দা ও সেনাবাহিনীকে অনুপ্...
- প্রতিবন্ধী পাঁচ ছেলেকে নিয়ে বিপাকে মোজাম্মেল by শা...
- মার্চেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- ভারতের সেনাপ্রধানের মন্তব্য কোনো মানদণ্ডেই স্বাভাব...
- অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ
- সিরিয়া নিয়ে শক্তিধর দেশগুলোর মধ্যে যুদ্ধের আশঙ্কা
- ৩০ দিন পর হিজাব পরতে পারবে বেলজিয়ামের ছাত্রীরা
- পায়ে হাঁটার স্বপ্ন পূরণে কঠোর সাধনা
- গৌতায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে কোনো জোরালো প্রতিবাদ হ...
- আমানত ও ঋণ অনুপাত সীমায় ছাড় চান ব্যাংক উদ্যোক্তারা
- প্রশ্ন ছাপাতেই হেলাফেলা! by সাহাদাত হোসেন পরশ
- ট্রাম্পের কর সংস্কারে বাফেটের লাভ ২৯ বিলিয়ন ডলার
- বাংলাদেশ ও মুসলিম-বিরোধিতা বাড়তে পারে
- অধ্যক্ষ ও তদন্ত কমিটি
- সবার জন্য নাগরিক পেনশন! by তোফায়েল আহমেদ
- চীন দেশের রঙ্গ by আতাউর রহমান
- বস্তিতে নারীর স্বাস্থ্যসেবা
- যুক্তরাষ্ট্রের নির্লিপ্ততা ও সামরিকীকরণের বিপদ by ...
- জাটকা ধরায় নিষেধাজ্ঞা
- নিষেধাজ্ঞায় না দমলে কিমকে ‘ফেইজ টু’ হুমকি ট্রাম্পের
- পাক-ভারত সীমান্তে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি গোলাব...
- মেধা পাচার রোধে পদক্ষেপ চাই
- বাংলাদেশে কোনো সুকুমার রায় নেই by বদরুদ্দীন উমর
- হার্ট ভালো রাখার টিপস by ডা. সামিয়া তাসনীম
- মানসিক চাপ শত্রু নাকি বন্ধু by ডা. সাইফুন্ নাহার
- যেভাবে জীবিত হবে মৃত মানুষ!
- শান্তিনিকেতনে একদিন by শারমিন সেলিম তুলি
- প্রস্রাবে ফেনা? কঠিন কঠিন রোগের আলামত!
- অনলাইন দুনিয়ায় বাংলা ভাষা
- বইমেলায় দৃষ্টিজয়ীদের বই by শওকত আলী রতন
- তারিক রামাদানের কারাবাস : বিচারব্যবস্থার অনিয়ম by ...
- নারী অধিকার আদায়ের ভুয়া ক্রুসেডার by আজাজ আশরাফ
- মানবতা এক ভয়াবহ মোড়ে by আলমগীর মহিউদ্দিন
- তাহলে সরকার কী করবে? by ড. আবদুল লতিফ মাসুম
- গোল্ডেন ট্রায়াঙ্গেলের ইয়াবা রুটে বাংলাদেশ! by গোলা...
- দরকার নতুন ধরনের শিক্ষা বোর্ড by মাসুম বিল্লাহ
- খালেদার মামলা, মোটিভ এবং গণতন্ত্র by মিনা ফারাহ
- যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তিযুদ্ধ, বুদ্ধিবৃত্তিক সম্...
-
▼
Feb 25
(40)
-
▼
February
(1210)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
Recent Comments
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
Cox's Bazar Us Categories
প্রথম আলো
আন্তর্জাতিক
মানবজমিন
আলোচনা
কালের কণ্ঠ
উপ-সম্পাদকীয়
যুগান্তর
প্রথম পাতা
মতামত
জাতীয়
সমকাল
নয়া দিগন্ত
রাজনীতি
জনকণ্ঠ
সুশীল কথন
ভারত
অর্থনীতি
শেষের পাতা
বিনোদন
ক্রিকেট খেলা
দেশে দেশে
যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্য
স্পেশাল প্রতিবেদন
নির্বাচন
প্রথম আলো
খেলা
খোলা কলম
আইন আদালত ও বিচার
ফুটবল খেলা
আমার দেশ
ইসরায়েল
বাংলানিউজ
মুক্তধারা
স্বাস্থ্য ও চিকিৎসা
Lead
ফিলিস্তিন
রাজধানী
অপরাধ
আন্দোলন
এক্সক্লুসিভ
আইন ও মানবাধিকার
নারী
শিক্ষা
বিএনপি
সারা বিশ্ব
ক্রিকেট
ইরান
সাহিত্য
পাকিস্তান
মুক্তমঞ্চ
আওয়ামী লীগ
বাংলা ট্রিবিউন
দুর্নীতি
শিশু
সারা দেশ
বিশাল বাংলা
চট্টগ্রাম
ব্রেকিং নিউজ
সাউথ এশিয়ান মনিটর
সিলেট
ক্রীড়া
পার্সটুডে
অর্থ
খালেদা জিয়া
অর্থ ও বাণিজ্য
কালবেলা
শিল্প বাণিজ্য
চীন
বিবিসি বাংলা
কাশ্মীর
চতুরঙ্গ
খবরাখবর
প্রধানমন্ত্রী
বিশ্ব
নতুন বার্তা
হত্যা
ধর্ম
স্মরণ
গল্প
যুক্তরাজ্য
শিক্ষাঙ্গন
শেখ হাসিনা
ফুটবল
বার্তা২৪ ডটনেট
রস+আলো
সাক্ষাৎকার
বিজ্ঞান ও প্রযুক্তি
মুসলিম
জাতিসংঘ
মুক্তিযুদ্ধ
রাশিয়া
মিডিয়া
হরতাল-অবরোধ
খেলা ধুলা
ছাত্রলীগ
প্রতিবেদন
ইতিহাস
ইউরোপ
সোহরাব হাসান
জামায়াতে ইসলামী
অমানবিক
সৌদি আরব
আলোকিত চট্টগ্রাম
পশ্চিমবঙ্গ
আইন
চাষাবাদ- কৃষি ও কৃষক
ফিচার
ভ্রমণ
মিজানুর রহমান খান
ওয়েছ খছরু
খোলা চোখে
বাংলাদেশ-ভারত
ইসলাম ও সমাজ
সিরিয়া
যৌন নির্যাতন
নারায়ণগঞ্জ
নারী ধর্ষণ
জাতীয় সংসদ
আনন্দ
খেলাধুলা
ব্যাংকিং ও বিনিয়োগ
বিজ্ঞান ও গবেষণা
মাদক
আফ্রিকা
সন্ত্রাস
আনিসুল হক
যৌন আবেদনময়ী
প্রবাস
মুহাম্মদ আবদুল মুনিম খান
ছুটির দিনে
সৈয়দ আবুল মকসুদ
সংখ্যালঘু
নকশা
বিজ্ঞান প্রজন্ম ও কম্পিউটার
গোল্লাছুট
তুরস্ক
আফগানিস্তান
বইপত্র
ড. মুহাম্মদ ইউনূস
অন্য আলো
প্রতারণা
ছবি
টাইমস্ আই বেঙ্গলী
প্রকৃতি
ব্যবসা বাণিজ্য
অপহরণ
দুর্ঘটনা
সাহিত্যালোচনা
গার্মেন্টস শিল্প শ্রমিক
ইউক্রেন
জাতীয় পার্টি
রাজশাহী
স্টেডিয়াম
দীন ইসলাম
তরুণ প্রজন্ম
মানবাধিকার
ফূটবল খেলা
রোহিঙ্গা
মিজানুর রহমান
মশিউল আলম
আলী যাকের
আইন ও বিচার
রুদ্র মিজান
হিন্দু
মানবকণ্ঠ
খুলনা
হুসেইন মুহাম্মদ এরশাদ
আব্দুল কাইয়ুম
তারেক শামসুর রেহমান
আসিফ নজরুল
নেপাল
মালয়েশিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী
সাজেদুল হক
ফারুক ওয়াসিফ
কাফি কামাল
মৌলভীবাজার
হাসান ফেরদৌস
আনন্দ কণ্ঠ
তৃতীয় পাতা
যাপিত জীবন
স্বাস্থ্য
সড়ক দুর্ঘটনা
ক্রিখেট খেলা
ফুটবল খলা
বদরুদ্দীন উমর
মরিয়ম চম্পা
আলী রীয়াজ
রংপুর
জ্যোতির্বিজ্ঞান
টেকনাফ থেকে তেঁতুলিয়া
নতুনের জানালা
বৃষ্টি ও বন্যা
মোস্তফা কামাল
এ এম এম শওকত আলী
কক্সবাজার
বন্ধুসভা
শিল্প ও সাহিত্য
সংবিধান ও রাষ্ট্র
বগুড়া
মিয়ানমার
ঢাকা
ঈদ বিশেষ সংখ্যা
বাংলাদেশ
অবৈধ-অনিয়ম-কারচুপি
এ কে এম জাকারিয়া
নির্বাচনী কূটনীতি
বদিউল আলম মজুমদার
বিদ্যুৎ ও জ্বালানি
গবেষণা
মিসর
এম আবদুল হাফিজ
পরিবেশ
শোক
সংস্কৃতি
খবর
বাংলাদেশে
ব্রাহ্মণবাড়িয়া
অজয় দাশগুপ্ত
প্রজন্ম ডট কম
শুভ্র দেব
আবুল কাশেম
আমদানি ও রপ্তানি
ফ্রান্স
কিশোরগঞ্জ
আবদুল মান্নান
রঙের মেলা
ঐতিহ্য
জাপান
কুমিল্লা
মুক্তমত
রাজনৈতিক আলোচনা
শরিফুল হাসান
শিল্প
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
মাহমুদুর রহমান
ময়মনসিংহ
লেবানন
সংবাদ২৪.নেট
পার্বত্য চট্টগ্রাম
সীমান্ত সন্ত্রাস
আহমদ রফিক
ইফতেখার মাহমুদ
কাজের খবর
ইরাক
স্বপ্ন নিয়ে
টাঙ্গাইল
HotTopic
মুহাম্মদ জাহাঙ্গীর
যশোর
জীবনযাপন
অমর সাহা
আনোয়ার হোসেন
আলী ইমাম মজুমদার
গাজীপুর
রাষ্ট্রভাষা আন্দোলন
আবুল মোমেন
থাইল্যান্ড
মুফতি এনায়েতুল্লাহ
শ্রীলঙ্কা
চিকিৎসা
মেহেদী হাসান
সৌম্য বন্দ্যোপাধ্যায়
রসালোচনা
কামরুজ্জামান মিলু
পরিবেশ-জীববৈচিত্র্য
বরগুনা
কাজী সোহাগ
স্মৃতিচারণ
আনু মুহাম্মদ
কলকাতা
কুলদীপ নায়ার
মমতা বন্দ্যোপাধ্যায়
সারাবেলা
অস্ট্রেলিয়া
তথ্য প্রযুক্তি
মারুফ কিবরিয়া
ব্রাজিল
সৈয়দ মনজুরুল ইসলাম
অন্য দিগন্ত
মহিউদ্দীন জুয়েল
মুনতাসীর মামুন
শিরোনাম
শেখ রোকন
আবু সাঈদ খান
জেল থেকে জেলে
ফেসবুক
মহিউদ্দিন আহমদ
মানসুরা হোসাইন
সংবাদ
কবিতা
বিশ্বজিৎ চৌধুরী
আলী হাবিব
প্রকৃতি ও পরিবেশ
শিল্প ও বাণিজ্য
শেষ পাতা
আবু আহমেদ
এম সাখাওয়াত হোসেন
নুরুজ্জামান লাবু
নূর মোহাম্মদ
সুভাষ সাহা
আতাউস সামাদ
আলোচনা মতামত
অর্থনীতি ও বানিজ্য
এবিএম মূসা
আতাউর রহমান
কামাল আহমেদ
পিয়াস সরকার
আসাম
রংবেরং
রাহীদ এজাজ
শ্রদ্ধাঞ্জলি
আশরাফুল ইসলাম
ফেনী
বরিশাল
মসজিদ
রণজিৎ বিশ্বাস
রোকনুজ্জামান পিয়াস
অরুণ কর্মকার
প্রকৃতি ও বিজ্ঞান
মোস্তফা হোসেইন
ইয়েমেন
একরামুল হক
আশীষ-উর-রহমান
একরামুল হক শামীম
Exclusive
ড. এ কে এম শাহনাওয়াজ
তুহিন ওয়াদুদ
অপরাজিতা
ইন্দোনেশিয়া
উত্তর কোরিয়া
কালি ও কলম
জলবায়ু ও পরিবেশ
জাগোনিউজ২৪.কম
মইনুল ইসলাম
মানিকগঞ্জ
মুহম্মদ জাফর ইকবাল
মোশতাক আহমেদ
আশরাফুল হক রাজীব
ফরহাদ মাহমুদ
প্রণব বল
শংকর কুমার দে
সেলিম জাহিদ
আবুল কালাম মুহম্মদ আজাদ
কামরুল হাসান
পার্থ প্রতীম ভট্টাচার্য্য
রাজীব আহমেদ
শিল্পী
সাময়িকী ফ্যাশন
দেবব্রত চক্রবর্তী বিষ্ণু
বিদ্যুৎ
মোরসালিন মিজান
রবার্ট ফিস্ক
অভিজিৎ ভট্টাচার্য্য
ঈদ
কাজী সুমন
ঝিলিমিলি
মুস্তাফা জামান আব্বাসী
কুষ্টিয়া
জাতীয় নাগরিক পার্টি
মনজুরুল হক
মহসীন হাবিব
মাহবুব মোর্শেদ
রফিকুল ইসলাম
শিলালিপি
শুভ রহমান
চৌধুরী মুমতাজ আহমদ
ছিটমহল
নিবন্ধ
jugantor
নোবেল পুরস্কার
পাঠকের মতামত
পাবনা
মোশাররফ বাবলু
তানভীর সোহেল
মামুন রশীদ
আনন্দ প্রতিদিন
উৎপল রায়
এনামুল হক
কাজল ঘোষ
নদী দূষণ
নাটোর
নিত্যপণ্য
ফাহিমা আক্তার সুমি
বাংলা নববর্ষ
চারু শিল্প
ভেনেজুয়েলা
শওকত হোসেন
উচ্চশিক্ষা
নজরুল ইসলাম
নিউজিল্যান্ড
পার্থ সারথি দাস
মুহাম্মদ হাবিবুর রহমান
গোলাম মর্তুজা
ফরহাদ মজহার
শারমিন নাহার
principalsanaullah
আদিবাসী
কালের খেয়া
দিল্লি
ফখরুল ইসলাম
বাংলাদেশ প্রতিদিন
বিজ্ঞান
মুখোমুখি প্রতিদিন
মোহীত উল আলম
রাহাত খান
অমিতোষ পাল
গল্পালোচনা
পানি আগ্রাসন
প্রযুক্তি
বিশ্বজিৎ পাল বাবু
মাহবুব তালুকদার
আব্দুল কুদ্দুস
কানাডা
বিদেশ
WikiOpinion
তোফায়েল আহমেদ
তৌহিদা শিরোপা
কাতার
জনস্বাস্থ্য
আলোকিত বাংলাদেশ
কাদের সিদ্দিকী
ড. আবু এন এম ওয়াহিদ
ফারুক মঈনউদ্দীন
মোছাব্বের হোসেন
উৎপল শুভ্র
দিনাজপুর
নোমান মোহাম্মদ
সুদীপ অধিকারী
অরূপ দত্ত
পাভেল পার্থ
ফিরোজ মান্না
মাসুদ পারভেজ
রোজিনা ইসলাম
শরিফুজ্জামান
হামিদ-উজ-জামান মামুন
আকমল হোসেন
আজিজুর রহমান
আলম শাইন
ঝড় ও দুর্যোগ
তারেক মাহমুদ
দীপংকর চন্দ
পাভেল হায়দার চৌধুরী
ফখরে আলম
ফরিদপুর
মাসুদ রানা
শহিদুল ইসলাম
আবুল হাসনাত
আসিফ আহমেদ
ইশতিয়াক পারভেজ
জিয়া চৌধুরী
শিশির মোড়ল
হারুন হাবীব
হুমায়ূন আহমেদ
অমিত বসু
আল আমিন
ওমর ফারুক
ফজলুল বারী
ফারুক চৌধুরী
মাসুদ মিলাদ
শর্মিলা সিনড্রেলা
শাহাদুজ্জামান
হায়দার আকবর খান রনো
জাবেদ রহিম বিজন
জাহাঙ্গীর আলম
ট্রানজিট
নন্দন
যতীন সরকার
যুবলীগ
আরিফুজ্জামান তুহিন
কাজী আনিছ
খাবার
গাজীউল হাসান খান
তারেক রহমান
বাংলার দিগন্ত
মোহাম্মদ কায়কোবাদ
শেখ হাফিজুর রহমান
শৈলী
সাতকানিয়া
সুদান
কাজী হাফিজ
জার্মানি
জোবাইদা নাসরীন
নিয়ামত হোসেন
মাহফুজুর রহমান মানিক
লাতিন আমেরিকা
লুৎফর রহমান রনো
ইমরান আলী
এস এম আজাদ
জাহাঙ্গীর শাহ
মাহমুদুর রহমান মান্না
মুশফিকুর রহমান
সাতক্ষীরা
ইকতেদার আহমেদ
উৎসব
ঝিনাইদহ
মাসুদা ভাট্টি
মোকারম হোসেন
শেখ সাবিহা আলম
সিরাজগঞ্জ
সৈয়দ মাহবুবুর রশিদ
হারুন আল রশীদ
WikiEducation
উজ্জ্বল মেহেদী
কনকচাঁপা
ড. মাহফুজ পারভেজ
পরিতোষ পাল
মিঠুন চৌধুরী
শাহদীন মালিক
হায়দার আলী
আহমেদ জামাল
ইমদাদুল হক মিলন
নওগাঁ
পোশাকশিল্প
বাতায়ন
ব্যবসা
আবু সালেহ আকন
এমাজউদ্দীন আহমদ
টিপু সুলতান
ড. মাহবুব উল্লাহ্
ড. রেজোয়ান সিদ্দিকী
শোকাবহ ১৫ ও ২১ আগস্ট
WikiInternational
এবনে গোলাম সামাদ
পারভেজ খান
ফজলুল আলম
ফরিদা আখতার
বিভাষ বাড়ৈ
মাহমুদুজ্জামান বাবু
মুনির হাসান
মোশতাক আহমদ
সুনামগঞ্জ
আপেল মাহমুদ
আরব আমিরাত বা দুবাই
জহির উদ্দিন বাবর
নোয়াখালী
রিপন আনসারী
শরীফুল ইসলাম
সুব্রত আচার্য্য
উপন্যাস
কাল স্রোত
ক্রীড়া দিগন্ত
খোন্দকার ইব্রাহিম খালেদ
গাজীউল হক
জাহীদ রেজা নূর
শাহনেওয়াজ বিপ্লব
সাইদুজ্জামান
সাময়িকী
অধ্যাপক শুভাগত চৌধুরী
অনন্যা আশরাফ
অনিকা ফারজানা
আদিত্য আরাফাত
ইফতেখার আহমেদ টিপু
কামাল লোহানী
ড. সা'দত হুসাইন
তামান্না ইসলাম অলি
দক্ষিণ কোরিয়া
ফারজানা লাবনী
ফারুক যোশী
মনজুর আহমেদ
রিয়েল-টাইম নিউজ
লিবিয়া
আসজাদুল কিবরিয়া
জলবায়ু
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
মমতাজউদ্দীন পাটোয়ারী
রশিদ মামুন
লক্ষ্মীপুর
সম্পাদকীয়
সাইফুদ্দীন চৌধুরী
সুমন বর্মণ
BBC
ইমরান রহমান
ইলিরা দেওয়ান
এম শাহজাহান
কাক ছোট গল্প
ছিনতাই
নওশাদ জামিল
নুরুন্নবী চৌধুরী
প্রতীক ওমর
বার্তাটোয়েন্টিফোর.কম
বিকাশ দত্ত
মনিরুজ্জামান
মহিউদ্দিন আহমেদ
উইঘুর মুসলিম
দৈনিক ইত্তেফাক
পিটার কাস্টার্স
পীযূষ বন্দ্যোপাধ্যায়
প্রিয় চট্রগ্রাম
বাজেট
বাণিজ্য
মোবাশ্বির আলম মজুমদার
সঞ্জয় সাহা পিয়াল
হবিগঞ্জ
খুন
টাকা আনা পাই
মাহবুবুর রহমান
শুভজ্যোতি ঘোষ
হাছান কুতুবী
Hot Topic
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
অমর একুশে বিশেষ সংখ্যা ২০১২
আবিষ্কার
ড. কামাল
দৈনিক ইনকিলাব
ফিলিপাইন
ভুটান
সাভার
সেন্টার ফর পলিসি ডায়ালগ
নিয়ন আলোয়
শফিক রহমান
শামীমুল হক
শেয়ারবাজার
আইন আদালত
ইতালি
গ্রিনল্যান্ড
নারী নির্যাতন
পটুয়াখালী
ফরিদ উদ্দিন আহমেদ
মণিপুর
মাগুরা
মেক্সিকো
অনিম আরাফাত
ইসলাম
কিরণ শেখ
জাভেদ ইকবাল
দুদক
রাঙ্গামাটি
Art Mag
আরিফুল ইসলাম
প্রতিবাদ
প্রবাসী বাঙালি
বান্দরবান
মহাকাশচারী
মালদ্বীপ
শফিকুল ইসলাম
শিক্ষানীতি
সংবিধান
ডিডাব্লিউ
শরিফ রুবেল
কূটনীতি
গাইবান্ধা
ঝালকাঠি
নরসিংদী
নাইজেরিয়া
বায়ুদূষণ
শাহনাজ পারভীন
স্বাধীনতা
WikiCity
WikiPolitics
বৌদ্ধ
মতিউর রহমান চৌধুরী
যৌন অপরাধ
WikiInterview
আকবর হোসেন
কিশোর আলো
জলবায়ু পরিবর্তন
দৈনিক সংগ্রাম
Exclusive Articles
WikiEconomy
WikiLaw
ইসলামী ছাত্রশিবির
ঘূর্ণিঝড়-হারিকেন
বাগেরহাট
ভূমিকম্প
রাজনৈতিক
সমিতির খবর
সানজানা চৌধুরী
সায়েদুল ইসলাম
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
আমাদের সময় ডট কম
কুতুবদিয়া স্পেশাল
খাগড়াছড়ি
চুয়াডাঙ্গা
ধর্মঘট
আইন ও আদালত
কাদির কল্লোল
জোহরান মামদানি
তাইওয়ান
দুর্গোৎসব ও পূজা
দৈনিক আমার সংবাদ
নববর্ষ বিশেষ সংখ্যা 2013.
নূরে আলম সিদ্দিকী
প্রতিক্রিয়া
বিডিআর বিদ্রোহ
ব্যাংক
মুন্সীগঞ্জ
শিশুসাহিত্য
খ্রিষ্টধর্ম
গদ্যকার্টুন
প্রতিদিনের সংবাদ
ভোরের কাগজ
রুমিন ফারহানা
Hit
আর্জেন্টিনা
ইহুদি
পিরোজপুর
বন্যা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরল গরল
Asia
গণমাধ্যম
ডেনমার্ক
পরামর্শ
প্রকৃত্
ভাষা
ভোলা
MERIT
Soikot
WikiWoman
আবদুল্লাহ আবু সায়ীদ
উন্নয়ন
জর্ডান
জ্বালানি
পিলখানা হত্যাকাণ্ড
ফ্যাশন
রঞ্জন বসু
সাংসদ
স্পেন
হরতাল
WikiCrime
উইকিলিকস
ক্রিকেট ও রাজনীতি
গণতন্ত্র
গোপালগঞ্জ
চাঁদপুর
চিত্রকর্ম
ছাত্ররাজনীতি
জঙ্গিবাদ
জন্মদিন
তেল-গ্যাস
দক্ষিণ ধুরুং
দূর পরবাস
নাকিবুল আহসান নিশাদ
নারী অধিকার
নোবেল শান্তি পুরস্কার
পঞ্চগড়
পরীক্ষা
বিজয় দিবস
মেঘালয়
রাঙামাটি
সুশাসনের জন্য নাগরিক
হামলা
আন্দালিব রাশদী
ঈদুল আজহা
এনটিভি
কক্সবাজার নিউজ ডটকম
কুতুবদিয়া নিউজ
চট্টগ্রাম বন্দর
ছাত্র রাজনীতি
ঠাকুরগাঁও
ডিজিটাল বাংলাদেশ
তথ্য অধিকার
দ্বিজেন শর্মা
নির্যাতন
নড়াইল
প্রবাসী শ্রমিক
ভারতের প্রধানমন্ত্রী
মৃত্যু
শারদীয় দুর্গোত্সব
শিশুমৃত্যু
শিশুহত্যা
সালমান রাফি শেখ
সুবীর ভৌমিক
সুশাসন
স্মৃতি
Africa
My Art
অধিকার
আন্তর্জাতিক নারী দিবস
একুশে টেলিভিশন
কলম্বিয়া
কুয়েত
চিঠিপত্র
চুক্তি
তিউনিসিয়া
দুর্যোগ
নির্বাচন ও রাজনীতি
নেত্রকোণা
পরিবহন
পর্যটন কেন্দ্র
প্রশাসন
ফ্রান্সিস বুলাতসিঙ্ঘালা
বেলজিয়াম
বড়ঘোপ
ভি এস নাইপল
ভৈরব
মরক্কো
মাওবাদী
মামলা
যানজট
লেমশীখালী
সংসদ
সন্ত্রাসী
সমাজ
সামাজ
সুন্দরবন
সৈয়দ দিদার বখত
সোমালিয়া
হংকং
Middle East
Principal Sanaullah
Special Day
অগ্নিসংযোগ
অমৃতবাজার পত্রিকা
অরবিন্দ কেজরিওয়াল
আইন ও অধিকার
আগুন ও মৃত্যু
আজকের কাগজ
আল মাহমুদ
আহসান কবির
এম.এ মান্নান
এল সালভাদোর
কমল জোহা খান
কিউবা
খাদ্যসমস্যা
চাঁপাইনবাবগঞ্জ
জঙ্গি
তথ্য অধিকার আইন
দ্য ডেইলি স্টার বাংলা
পানামা
পূর্বপশ্চিম
প্রাণি ও উদ্ভিদ
বঙ্গবন্ধু হত্যা বিচার
বন্য প্রাণী
বেলুচিস্তান
ভিয়েতনাম
ভোরের ঈদ ১৯
ভয়েস অফ আমেরিকা
যায়যায়দিন
লালমনিরহাট
শিক্ষা অধিকার
শিক্ষা ও সমাজব্যবস্থা
শিশুশিক্ষা
শ্রমিক
সন্ত্রাসবাদ
সুইডেন
সুজন সুপান্থ
NEWS
Palestine
fd
অরণ্যে রোদন
অরুণাচল
অর্থনৈতিক
অর্থনৈতিক ও বাণিজ্যিক
ইকরাম সেহগাল
উত্তর ধুরুং
উমর মনজুর শাহ
একুশে ফেব্রুয়ারি
ঐতিহাসিক
কিশোরকণ্ঠ
কুড়িগ্রাম
কৃত্রিম বুদ্ধিমত্তা
কোরবান
ঘূর্ণিঝড়
চট্টগ্রাম সিটি করপোরেশন
জর্দান
জাইমা রহমান
জাদুঘর
জামালপুর
জীবন
জেসমিন আখতার
জ্বালানি তেল
টেলিভিশন
তথ্যপ্র্রযুক্তি
তুষার আবদুল্লাহ
দেশপ্রেম
দৈনিক কক্সবাজার
নাগরিক সংবাদ
নারীঅধিকার
নিরাপত্তা
নির্বাচিত
নেদারল্যান্ডস
পাহাড়
পয়লা বৈশাখ
বঙ্গবন্ধু
বন্দর
বিশ্ব অর্থনীতি
বিশ্বকাপ ফুটবল
ব্যারিস্টার রুমিন ফারহানা
মহান বিজয় দিবস
মা
মাদারীপুর
মানবতা
মানববন্ধন
মিজোরাম
মিডিয়া ভাবনা
মে দিবস
শরীয়তপুর
শিক্ষা দিবস
শিক্ষা-প্রশাসন
শুভ বড়দিন
শেরপুর
সজীব ওয়াজেদ জয়
সময়চিত্র
সরেজমিন প্রতিবেদন
সাতকানিয়া পৌরসভা
সিঙ্গাপুর
সুইজ়ারল্যান্ড
সুশান্ত মজুমদার
স্মরণ সভা
স্মর্রণ
হাসান আজিজুল হক
America
Burma
Child
China
Hot Video
Huw Cordey
Latin America
Marwan Barghouti
Tom Geoghegan
Tom Heap
Washington
kolkata24x7
অ্যান্টার্কটিকা
আহমদ ছফা
আহমেদ মুনির
উখিয়া
উত্সব
উদ্যোগ
এসিড-সন্ত্রাস
ওমান
ওয়াসি আহমেদ
কর্মসূচি
কেনিয়া
ঘড়ি
চট্টগ্রাম বন্দর
চাকরি
চারদিক
চীন ও জাপান
জনসংখ্যা
জাকির তালুকদার
জাহাজ
জায়গা
জায়মা জারনাজ রহমান
জীবনী
জেলহত্যা দিবস
জ্বালানী সম্পদ
ড. আ ফ ম খালিদ হোসেন
ড. সাজিদ হক
ডিজিটাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচন
তিব্বত
ত্রিপুরা
নগরজীবন
নরওয়ে
নিবন্ধন
নীলফামারী
পবিত্র আশুরা
পবিত্র ঈদুল ফিতর
পরিকল্পনা
পানিসম্পদ
পুলিশ
পেরু
প্যারিস
প্রান্তকথা
প্রিয়.কম
প্রেক্ষিত
বর্নাঢ্য র্যালী
বলিভিয়া
বাংলাভিশন
বাজারসুবিধা
বাস্তবসম্মত
বিচার
বিশ্ব খাদ্য দিবস
বিশ্ব জনসংখ্যা দিবস
বিশ্ব নদী দিবস
বিশ্ব প্রতিবন্ধী দিবস
বিশ্ব শিক্ষক দিবস
বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা
ব্যাংক ব্যবস্থা
ব্রিটিশ
ভাষাসৈনিক
মাহমুদ আহমাদ
মুস্তাফিজ মামুন
মোস্তফা সরয়ার ফারুকী
যুদ্ধ ও শান্তি
যুদ্ধাপরাধ
যুদ্ধাপরাধের বিচার
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজবাড়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয়
লবন চাষ
শহীদের স্মৃতি
শান্তি
শিল্প ও পরিবেশ
শিশুশ্রম
সন্ত্রাস ও রাজনীতি
সহজিয়া কড়চা
সিগন্যাল
সেলিনা হোসেন
স্বাধীন
স্বাস্থ্যনীতি
স্মরণ মুক্তিযুদ্ধ
স্মৃতিঘর
হাসপাতাল
Afghanistan
Bangladesh
Brazil
CNN
California
Comments
Croatia
Delhi
Denise Winterman
Dome of the Rock
God Mag
Google
Hugh Schofield
India
Indonesia
Jane O'Brien
Japan
Jeremy Bowen
Jerusalem
Jon Kelly
Kareem Khadder
Kate Dailey
Kim Ghattas
Lead News
Libya
Mahfuz Anam
Michal Zippori
New York
Nigeria
Pakistan
Paris
Paul Colsey
Qamrul Islam
Rosie Goldsmith
Rupert Wingfield-Hayes
Sanjoy Majumder
Source
South Sudan
The Daily Star
The Telegraph
Thomas Fessy
Tours
Vietventures
Wall Street
World's Last Chance
Young
a excellent photo in Kutubdia Island
bdnews24
google search
image
অদিতি ফাল্গুনী
অমানবিকতা
অযোগ্যদে
অসারপনা
আইনকানুন
আজারবাইজান
আদিবাসী দিবস
আনোয়ারা সৈয়দ হক
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস
আফসার আমেদ
আবদুল লতিফ মাসুম
আবু আজাদ
আশান উজ জামান
আহমদ ফাহমি
ইথিওপিয়া
ইভ টিজিং
ইমরান খান
ইমাম খাইর
ইসলাম ও জীবন
ঈদের খুশি ও আনন্দ
ঈদের বেতন
উজবেকিস্তান
উপনির্বাচ
উপনির্বাচন
উর্দুভাষী
এ পি জে আবদুল কালাম
একুশে ফেব্রুয়ারি:
ঐতিহাস
ওবামা
কক্সবাজার নিউজ
কমিল্লা
কম্বোডিয়া
কলকাতার চিঠি
কাকন রেজা
কাজাখস্তান
কাটরা
কানাই কুণ্ডূ
কালের পুরাণ
কুতুবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
কৈয়ারবিল
ক্রসফায়ার
ক্ষত
ক্ষমাপ্রার্থনা
ক্ষুদ্রঋণ
কয়লানীতি
খায়ের মাহমুদ
খোন্দকার শওকত হোসেন
গাম্বিয়া
গোধূলি
গোড়ার
গৌড়
গ্রামীণ অর্থনীতি
গ্রেপ্তার
ঘূর্ণিঝড় সম্পাদকীয়
ঘোড়া
চট্টগ্রাম সিটি নির্বাচন
চরমোনাই পীর
চলতি পথে
চাঁদ
চাদ
চিনি
চিরকুট
চিলি
চেয়ারম্যান
ছাত্র-রাজনীতি
ছাড়পত্র
ছুটিদন
জজ হত্যা দিবস
জনদুর্ভোগ
জনস্বাস্থ্যের
জবাবদিহি
জম্মদিন
জলদস্যু
জাতিগত সহিংসতা
জারদারি
জি. মুনীর
জীবনযুদ্ধ
জীবিকা
জুমকন্যার
জ্বালানি রাজনীতি
জ্বালানি সম্পদ
জ্বালানিসম্পদ
জয়পুরহাট
ঝুঁকি
ঝুঁকি হ্রাস দিবস
টিপাইমুখ
টিপাইমুখ বাঁধ
টিপাইমুখে বাঁধ
টিভি চ্যানেল
টোঙ্গা
ঢাকা টাইমস
তানজির আহমেদ রাসেল
তুর্কমেনিস্তান
তেঁতুল
তেলকূপ দুর্ঘটনা
তেলিরকাটা
দক্ষিণ মগডেইল
দারিদ্র্য বিমোচন
দায়গুলো
দায়িত্ব
দুই দু’গুণে পাঁচ
দুর্গ
দূর পরবাসে
দেবনারায়ণ চক্রবর্তী
দৈনিক আজাদী
নগরদর্পণ
নদীকৃত্য দিবস
নববধূ
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নারীর ক্ষমতায়ন
নাসরীন জাহান
নাসিমা আনিস
নাসির উদ্দিনের স্বাভাবিক মৃত্যু
নিজাম কুতুবী
নিপীড়ন
নিরাপতা
নির্বাসনে
নিষেধাজ্ঞা’
নূরে আলম জিকু
নেতা ইমরান খান
নেতৃত্বে
নোযাখালী
পণ্যবাজার
পদক
পবিত্র হজ
পররাষ্ট্রনীতি
পরিস্থিতি
পর্তুগাল
পাঠকের মন্তব্
পাপুয়া নিউগিনি
পাপড়ি রহমান
পাসপোর্ট
পাহাড়ধস
পিলখানা হত্যা
পোল্যান্ড
পোশাক
প্রশ্নবিদ্ধ
প্রস্তাবিত
প্রাণীজী
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ
প্রয়াণ
ফাঁসি
ফিনল্যান্ড
ফেরি ও পন্টুন
বঙ্গবন্ধু হত্যা
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন
বঞ্চনা
বনসম্পদ
বরিশাল ছাত্রলীগ
বর্ণবৈষম্যবিলোপ দিবস
বাঁকখালী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
বাংলাদেশের পতাকা
বার্লিন দেয়াল
বাল্যবিয়ে
বাস্তবা
বাস্তবায়
বিচার বিভাগ
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড
বিজ্ঞানচিন্তা
বিজ্ঞাপন
বিজয়
বিদ্যুত
বিদ্যুৎ-সংকট
বিদ্যুৎকেন্দ্রে
বিপ্রদাশ বড়ুয়া
বিলবোর্ড দুর্ঘটনা
বিলেতের স্ন্যাপশট
বিশ্ব কুষ্ঠ দিবস
বিশ্ব পরিবেশ দিবস
বিসিবি
বুলবন ওসমান
বুড়িগঙ্গা
বৃক্ষরোপণ
বৈশ্বিক উষ্ণায়ন
বৈষম্য
বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর
ব্যারিস্টার নাজির আহমদ
ব্রুনাই
বড়পুকুরিয়া
ভাজিরালংকর্ন
ভালোবাসা
ভাষণ
ভেজাল
ভোজ্যতেল
মংলা থেকে
মঈনুল হাসান
মঙ্গোলিয়া
মঞ্জু সরকার
মনযূরুল হক
মনি হায়দার
মন্ত্রিসভা
মাওবাদী সহিংসতা
মাতৃভাষা ও পরভাষা
মানচিত্র নিউজ
মানব
মানসিক স্বাস্থ্য দিব্স
মানসিকতা
মালি
মাল্টা
মাহবুব রেজা
মাহামুদা খাতুন
মিথিলেশ ভট্টাচার্য
মুজাহিদুল ইসলাম সেলিম
মুরগি জমা
মুহাম্মদ গিয়াস উদ্দিন
মূল্যস্ফীতি
মৃত্যু ও কিছু ভাবনা
মোহাম্মদ কামরুজ্জামান
মোহাম্মদ মোশাররফ হুসাইন
ম্যাডোনা
ম্যান্ডেলা দিবস
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল
যুদ্ধাপরাধ-বিচার
রক্ত
রদ্ধাঞ্জলি
রবাণিজ্যে
রাগবি
রাজনৈতিক সংস্কৃতি
রাজপথ
রাষ্ট্রীয়
রাস্তার
রিয়াল মাদ্রিদ
রুবেল হোসেনের
রেলওয়ের
রোমাঞ্চিত
রোমানিয়া
র্বিজ্ঞান
শক্তিশালী
শঙ্কা
শরীরের
শশী থারুর
শহীদ বুদ্ধিজীবী দিবস
শাকিরা
শাহ্নাজ মুন্নী
শায়খ আহমাদুল্লাহ
শিক্ষক খুন
শিক্ষক-রাজনীতি
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
শিক্ষাচিত্রে
শিক্ষাবিদের
শিবের গীত
শুঁটকি উৎপাদন
শেরাটনীয়
শোনা
শ্রদ্ধাঞ্জল
শ্রমবাজার
শ্রমশক্তি
ষড়যন্ত্র
সংকট
সংঘাত
সংশোধন
সঙ্গী
সততা
সন্দেশ
সমন্বয়সাধন
সমাজ ও নারী
সমুদ্রস্নান
সময়
সময় নিউজ টিভি
সময়ের প্রতিবিম্ব
সরকার
সাংবাদ
সাইক্লোন শেল্টার
সাইপ্রাস
সাজিদ গ্রেফতার
সাদাসিধে কথা
সাদিয়া মাহ্জাবীন ইমাম
সামন্ততন্ত্র
সামরিক শাসন
সামাজি
সামাজিক যোগাযোগ মাধ্যম
সাহসী
সিডনি
সিয়াম
সুপ্রভাত
সূর্যে
সেচসুবিধা
সোনার বাংলা
স্কাইপি
স্বকৃত নোমান
স্বচ্ছতা
স্বরাষ্ট্রমন্ত্রীর
স্বাধীনত
স্বাধীনতাযুদ্ধ
স্বামী
স্বাস্থ্য কমপ্লেক্স
স্বীকৃতি
স্মৃত-নিদর্শন
স্মৃতিসৌধ
স্মৃতিসৌধে
স্লোভাকিয়া
হত্যা ও হরতাল
হাইতি
হুগজিল্ট
No comments:
Post a Comment