আদিবাসী নেতা ছত্রধরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

পশ্চিমবঙ্গের মাওবাদী প্রভাবিত পশ্চিম মেদিনীপুর জেলার লালগড় আন্দোলনের আদিবাসী নেতা ছত্রধর মাহাতোকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
গত বৃহস্পতিবার তাঁকে ঝাড়গ্রাম মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ওই দিন আদালত তাঁকে আরও সাত দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন। ছত্রধরের গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার লালগড়ে বন্ধ পালন করেছে ছত্রধরের গড়া ‘পুলিশি সন্ত্রাসবিরোধী জনগণের কমিটি’।