বন, জার্মানি থেকে হামিদ মিরঃ ‘যুক্তরাষ্ট্রই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার অন্তরায়’

জার্মানির বনে অনুষ্ঠিত গত সোমবারের সম্মেলনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র। এ সম্মেলনে অনেক কিছু আলোচিত হলেও অংশগ্রহণকারীরা একটি বিষয়ে একমত হয়েছেন, পাকিস্তানের অংশগ্রহণ ছাড়া এ বিষয়ে কোনো কিছু অর্জন সম্ভব নয়। বন সম্মেলনে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই স্পষ্ট বলেছেন, পাকিস্তানই হচ্ছে আফগানিস্তানের সব সমস্যার মূল।