Saturday, November 28, 2026
হ্যাকারের কবলে মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম
হ্যাকারের কবলে মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম
সূত্রগুলোর দুজন জানান, প্রায় এক মাস আগে ক্লাউড ওয়ান ব্যবস্থার উন্নয়নকাজ চলাকালে হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে। এ ঘটনার পর পুরো প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে কারা এই সাইবার হামলা চালিয়েছে, অনুপ্রবেশের পরিধি কতটা বিস্তৃত কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা ব্যবস্থার নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। তবে বিমানবাহিনীর তথ্য, ব্যবস্থা ও সামরিক সক্ষমতা সুরক্ষিত রাখতে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের লক্ষ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা। এ ব্যবস্থায় মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের ক্লাউড সেবা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা থেকে শুরু করে রসদ সরবরাহ এবং সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ পর্যন্ত বিভিন্ন কাজ পরিচালিত হয়।
ক্লাউড ওয়ানে বিমানবাহিনীর ‘ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থাও রয়েছে। উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে আকাশ প্রতিরক্ষা রাডারসহ নানা উৎসের তথ্য একত্র করে এই ব্যবস্থা। এছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশ্বের দুই শতাধিক স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখে এটি।
২০২৫ সাল পর্যন্ত ক্লাউড ওয়ানের প্রধান ঠিকাদার ছিল এসএআইসি। পরে দায়িত্ব নেয় লেইডোস। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স এসএআইসির সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি সাড়া দেয়নি। লেইডোস প্রশ্নগুলো বিমানবাহিনীর কাছে পাঠিয়েছে।
সূত্রগুলোর দুজনের মতে, ক্লাউড ওয়ান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। তাদের একজন বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুতর।’
ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার ইউনিট সাইবার কমান্ডকে যুক্ত করেছেন বলে একটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সাইবার কমান্ড।
হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। সূত্রগুলোর দুজন এবং এ বিষয়ে অবগত আরও একজন জানান, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত দাপ্তরিক ও প্রশাসনিক অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।
প্ল্যাটফর্মটিতে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও আটকে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতা প্রকাশিত হওয়ার সময়েও বিমানবাহিনীর কর্মীরা প্রয়োজনীয় নিরাপত্তা সংশোধন বা ত্রুটি মেরামত করতে পারছেন না। পঞ্চম এক সূত্র জানিয়েছে, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক অধিকারও বাতিল করা হয়েছে।
একটি সূত্রের দাবি, সাইবার হামলাকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির ‘কন্ট্রোল প্লেন’ বা নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে। বিষয়টি বোঝাতে ওই সূত্র কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী, এই ব্যবস্থায় প্রবেশাধিকার পেলে তাত্ত্বিকভাবে সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব। তবে এবারের হামলায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়। কোন সফটওয়্যার দুর্বলতা কাজে লাগানো হয়েছে, সেটিও শনাক্ত করতে পারেনি রয়টার্স।
ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের খবর এমন এক সময়ে সামনে এল, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিচালিত সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ বাড়ছে। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল ব্যবহার করে বিস্তৃত নেটওয়ার্কের দুর্বলতা দ্রুত শনাক্ত করা সম্ভব।
সম্প্রতি প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার প্রভাব সামলাতে হচ্ছে মার্কিন সরকারকে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ে দুটি সাইবার হামলা, পেন্টাগনের তথ্যভাণ্ডারে আগের একটি অনুপ্রবেশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।
তবে ক্লাউড ওয়ান দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু। ২০২৩ সালে অনলাইন প্রকাশনা ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির কর্মকর্তারা দাবি করেছিলেন, বিপুলসংখ্যক অনুপ্রবেশের চেষ্টা তারা সফলভাবে প্রতিহত করেছেন। তাদের তথ্য অনুযায়ী, এসব হামলা ঠেকানোর ক্ষেত্রে তাদের সাফল্যের হার ছিল ১০০ শতাংশ।
ওই নিবন্ধে ক্লাউড ওয়ানের নেতৃত্বে থাকা কর্মকর্তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে ভুল করার কোনো সুযোগ নেই।’
সূত্র : রয়টার্স
![]() |
| একটি মার্কিন বি-২ বোমারুর দুই পাশে চারটি এফ-২২ যুদ্ধবিমান। পুরোনো ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2760)
-
▼
November
(346)
-
▼
Nov 28
(8)
- হরমুজের ওপর নির্ভরতা কমাতে ছয় দেশের রেল প্রকল্প ৫৫...
- ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
- ইরানে এককভাবে হামলা চালানোর পক্ষে মোসাদ, ভিন্নমত স...
- চ্যাট জিপিটির সঙ্গে মিলিয়ে শিশুর নাম ‘চ্যাট ইপিতি’
- ইরানের হামলার মুখে পিছু হটতে বাধ্য হলো মার্কিন এফ-...
- হ্যাকারের কবলে মার্কিন বিমানবাহিনীর প্রধান ক্লাউড ...
- যুক্তরাষ্ট্রের ‘চুরি করা’ দুটি তেলবাহী ট্যাংকার উদ...
- ইরানে নতুন হামলার প্রস্তুতি, ইসরায়েলের ডেভিড বিমান...
-
▼
Nov 28
(8)
-
▼
November
(346)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment