অজয় এবার মঞ্চে

২০ বছর কাটিয়ে দিলেন বলিউডে, কিন্তু এখনো অন্যদের চেয়ে আলাদা তিনি। নিজের প্রচারণায় বাড়াবাড়ি মাত্রার কিছু কখনোই করতে দেখা যায়নি তাঁকে। দেখা যায়নি, কোনো মঞ্চে পারফর্ম করতেও। অজয় দেবগন একটু ভারী মেজাজের মানুষ হয়েই আছেন তাই সবার কাছে। কোলাহল থেকে দূরে থাকা এই মানুষটা এবার প্রথমবারের মতো আসছেন মঞ্চে, নাচে-গানে দর্শক মাতাতে!