Friday, October 9, 2026
ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য, নাম ‘অন্যায়ের রাজা’
ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য, নাম ‘অন্যায়ের রাজা’
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টের প্রাঙ্গণে ভাস্কর্যটি উন্মোচন করা হয়। ডেনমার্কের শিল্পী ইয়েন্স গালশিওটের তৈরি এই শিল্পকর্মের নাম ‘দ্য অরেঞ্জ প্লেগ’। তবে এটিকে ‘অন্যায়ের রাজা’ নামেও অভিহিত করা হচ্ছে।
ভাস্কর্যটিতে ট্রাম্পকে একটি অপেক্ষাকৃত ছোট ও দুর্বল মানুষের কাঁধের ওপর বসে থাকতে দেখা যায়। তার উরু ও ঝুলে থাকা পেট ওই ব্যক্তির মাথার চারপাশে চেপে রয়েছে। এক হাতে ট্রাম্প ধরে আছেন একটি দীর্ঘ গলফ ক্লাব, অন্য হাতে রয়েছে ন্যায়বিচারের দাঁড়িপাল্লা।
ভাস্কর্যের বেদিতে লেখা হয়েছে, ‘আমি একজন মানুষের পিঠে বসে আছি। আমার ভারে সে ডুবে যাচ্ছে। তাকে সাহায্য করতে আমি সবকিছু করব। শুধু তার পিঠ থেকে নামব না।’
শিল্পী গালশিওট বলেন, তার এই শিল্পকর্মের মাধ্যমে ট্রাম্পের পরিবেশবিষয়ক অবস্থান এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি তার কথিত হুমকির প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। তার ভাষায়, ট্রাম্প তার বিশ্বাসের প্রায় সবকিছুকেই ধ্বংস করছেন।
তবে এটি ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অবস্থান নয়। প্রদর্শনীটির পৃষ্ঠপোষকতা করেছেন ডেনমার্কের রাজনীতিক পার ক্লাউসেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা নির্দিষ্ট নিয়ম মেনে পার্লামেন্ট প্রাঙ্গণে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করতে পারেন। তবে কোনো প্রদর্শনীকে আপত্তিকর, উসকানিমূলক, ইউরোপীয় ইউনিয়নের মূল্যবোধবিরোধী কিংবা পার্লামেন্টের মর্যাদা ক্ষুণ্নকারী মনে হলে তা অনুমোদন না দেওয়ার বিধান রয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেস সার্ভিস জানিয়েছে, প্রশাসনিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দলের সদস্যদের নিয়ে গঠিত কোয়েস্টররা প্রদর্শনীটির অনুমোদন দিয়েছেন। পার্লামেন্টের নিয়ম অনুযায়ী, একজন সদস্য একটি মেয়াদে নির্ধারিত এলাকায় দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করতে পারেন।
গালশিওট আগে আশঙ্কা করেছিলেন, তার প্রদর্শনীটি হয়তো অনুমোদন পাবে না। অনুমোদন পাওয়াকে তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের এক ধরনের নীরব সম্মতি হিসেবে দেখছেন। তার মতে, অনেক মার্কিন নাগরিকও ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিলেও তার আচরণকে কখনো কখনো হাস্যকর মনে করেন। ইউরোপের অনেক মানুষও তাকে একইভাবে দেখেন বলে দাবি করেন এই শিল্পী।
ট্রাম্পকে নগ্ন হিসেবে উপস্থাপনের পেছনে গালশিওটের আরও একটি প্রতীকী উদ্দেশ্য রয়েছে। তিনি ডেনমার্কের বিখ্যাত লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের ‘দ্য এম্পেরর’স নিউ ক্লোদস’ গল্পের প্রতি ইঙ্গিত করেছেন। ওই গল্পে অহংকারী এক সম্রাট নগ্ন অবস্থায় মানুষের সামনে ঘুরে বেড়ান। গালশিওট বলেন, স্বৈরশাসকেরা সাধারণত তাদের নিয়ে হাসাহাসি পছন্দ করেন না।
রাজনৈতিক ব্যঙ্গের জন্য পরিচিত গালশিওটের আগের উল্লেখযোগ্য শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে ‘পিলার অব শেম’। তিয়েনআনমেন স্কয়ারের হত্যাকাণ্ডের নিহতদের স্মরণে তৈরি ওই ভাস্কর্যটি ২০২১ সালে হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
প্রদর্শনীটি বৃহস্পতিবার পর্যন্ত থাকার কথা রয়েছে। এর সঙ্গে এক হাজারের বেশি ত্রিমাত্রিক মুদ্রিত ছোট ভাস্কর্যটিও রাখা হয়েছে। পথচারীদের এসব ক্ষুদ্র ভাস্কর্য ‘প্রতিবাদের প্রতীক’ হিসেবে দেওয়া হচ্ছে।
প্রদর্শনীর পৃষ্ঠপোষক ক্লাউসেন ডেনমার্কের সমাজতান্ত্রিক রেড-গ্রিন অ্যালায়েন্স দলের সদস্য। ২০২৪ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি পার্লামেন্টের বামপন্থি ‘দ্য লেফট’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন।
ক্লাউসেন বলেন, বিশ্বে ক্ষমতা কার হাতে এবং সেই ক্ষমতা কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে আলোচনা প্রয়োজন। ট্রাম্পের কর্মকাণ্ড ইউরোপের মানুষের জন্য বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ট্রাম্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে ইউরোপ কীভাবে নিজেদের নিরাপত্তা ও রাজনৈতিক সক্ষমতা জোরদার করতে পারে, সে বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।
তার দাবি, কট্টর ডানপন্থিদের কিছু মানুষ ছাড়া প্রদর্শনীটি নিয়ে বেশির ভাগ প্রতিক্রিয়াই ইতিবাচক। তার মতে, পার্লামেন্টে এমন শিল্প প্রদর্শনের সুযোগ থাকা গুরুত্বপূর্ণ, যার সঙ্গে সবাই একমত নাও হতে পারেন।
‘দ্য অরেঞ্জ প্লেগ’ এর আগেও মিউনিখ নিরাপত্তা সম্মেলন এবং ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনসহ বিভিন্ন আয়োজনে প্রদর্শিত হয়েছে। আগামী মাসে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
২০২৪ সালেও গালশিওট ইউরোপীয় পার্লামেন্টের ব্রাসেলস ভবনের সামনে তার ‘পিলার অব শেম’-এর একটি প্রতিকৃতি প্রদর্শন করেছিলেন। ওই প্রদর্শনীতে ১৯৮৯ সালের তিয়েনআনমেন স্কয়ারের হত্যাকাণ্ড নিয়ে চীন ও হংকংয়ের সেন্সরশিপের সমালোচনা করা হয়েছিল।
গালশিওট তার পুরোনো শিল্পকর্মের সঙ্গে ট্রাম্পের নতুন ভাস্কর্যটির একটি যোগসূত্রও দেখছেন। তার ভাষায়, উভয় শিল্পকর্মের কেন্দ্রীয় বিষয় হলো ক্ষমতাবান ও ক্ষমতাহীন মানুষের সম্পর্ক।
সূত্র: সিএনএন
![]() |
| ট্রাম্পের ভাস্কর্য সামনে শিল্পী ইয়েন্স গালশিওট। ছবি: এপি |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2170)
-
▼
October
(98)
-
▼
Oct 09
(10)
- হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে প্রতি রাতেই...
- গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র
- সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক
- রোজেলা চা খেলে যে ৭টি উপকার মিলবে by জাকারিয়া সুমন
- জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট নিয়ে টানাপড়েন
- পাকিস্তান থেকে ১৮৫০ সেনা ভাড়া নিয়েছে বাহরাইন
- সংঘাত বাড়ায় রিয়াদে বিস্ফোরণের শব্দ, ফ্লাইটে বিঘ্ন
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য, নাম ...
- মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
- মেয়েটি আসে হৃদয়কে ফাঁদে ফেলতে, এরপর...
-
▼
Oct 09
(10)
-
▼
October
(98)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment