Wednesday, September 2, 2026
ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নিয়ে মানুষের ভুল ধারণা আছে
ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নিয়ে মানুষের ভুল ধারণা আছে
ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমাদের প্রথম লক্ষ্যই হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ। খালি পেটে রক্তে গ্লুকোজের মাত্রা ৭ এবং খাওয়ার পরে রক্তে গ্লুকোজের মাত্রা ৯ থেকে ১০–এর মধ্যে থাকাই যথেষ্ট।
এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের চিকিৎসাটা শুরু করতে হবে। জীবনযাত্রার পরিবর্তন ও কায়িক শ্রম ডায়াবেটিস নিয়ন্ত্রণের এক অবিচ্ছেদ্য অংশ। এর সঙ্গে প্রয়োজনমতো ওষুধ অবশ্যই ব্যবহার করতে হবে।
মূলত যে কারণে ডায়াবেটিস হয়, তার প্রধান দুটি হচ্ছে রক্তে ইনসুলিনের মাত্রা কমে যাওয়া অথবা ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়া। এ দুটি বিষয়কে লক্ষ্য করেই বাজারে থাকা ওষুধগুলো তৈরি করা হয়েছে।
এ ছাড়া এখন নতুন নতুন ইনসুলিন এবং অন্যান্য ইনজেক্টেবল কিছু এজেন্টও পাওয়া যাচ্ছে, যেগুলো শুধুই যে ডায়াবেটিসকে লক্ষ্য করছে, সেটিই নয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে ডায়াবেটিসের যে জটিলতাগুলো আছে, সেগুলোও প্রতিরোধ করতে পারছে, যেমন হৃদ্রোগ।
টাইপ-১ ডায়াবেটিসের একমাত্র চিকিৎসাই ইনসুলিন। কারণ, রোগীর শরীরে ইনসুলিনের অভাব এবং এই ইনসুলিনের অভাবটা আমরা পূরণ করছি একটি হরমোন ওষুধ দিয়ে। ইনসুলিন টাইপ-১ ডায়াবেটিসের জন্য জীবন রক্ষাকারী একটা হরমোন ওষুধ। সুতরাং এটার কোনো বিকল্প নেই।
আবার টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রেও কিছু কিছু ওষুধ আমরা ব্যবহার করি ইনসুলিনের কার্যকারিতা বাড়ানোর জন্য। এ ছাড়া রক্তে গ্লুকোজ শোষণ হবে, এটা কমানোর জন্যও একধরনের ওষুধ আছে। রোগীর জটিলতা বিবেচনা করে চিকিৎসক নির্ধারণ করবেন তাঁর কোন ধরনের ওষুধ প্রয়োজন।
ওষুধ বা ইনসুলিন নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। অনেকে ভাবেন ওষুধ খাওয়া মানে ডায়াবেটিসের শেষ অবস্থা বা ওষুধের মাধ্যমে কিছু সময় চেষ্টা করে দেখা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে হয় কি না।
আসলে এর খুব বেশি সুযোগ নেই। কারণ, ওষুধ মানেই খারাপ কিছু না। ওষুধ খাওয়া মানেই যে তাঁর সারা জীবন ওষুধটা খেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। অবশ্যই রক্তে গ্লুকোজের মাত্রা এবং তাঁর অন্যান্য পরিস্থিতির কথা চিন্তা করে, গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকলে অনেক সময় ওষুধটা বন্ধ করে দেওয়া যেতে পারে।
এটা অবশ্যই অবস্থা হিসেবে ঠিক করতে হবে। আরেকটি ভুল ধারণা হলো ইনসুলিন। ইনসুলিন নিতে গেলেই সবাই খুব ভয় পায়। ভাবে, ইনসুলিনে ব্যথা পাব, ইনসুলিনই হয়তো ডায়াবেটিসের শেষ চিকিৎসা, এটা থেকে হয়তো আর ফেরত আসতে পারব না।
এ রকম ধারণাটা আসলে ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে ইনসুলিনের ব্যবহার (সার্জারির আগে বা গর্ভাবস্থায়) সাময়িক সময়ের জন্য। এ ক্ষেত্রে ওই নির্দিষ্ট সময়টা পার হয়ে গেলে আবারও আমরা মুখে খাবার ওষুধে ফিরে আসতে পারি।
আর ইনসুলিনের এখন অনেক আধুনিক ডিভাইস, সুই চলে এসেছে; যেটা দিয়ে অনেক কম ব্যথায় সহজে ইনসুলিন ডেলিভারি করা সম্ভব হয়। ডায়াবেটিস প্রতিরোধের জন্য কিন্তু এখন ইন্ডিকেশন চলে এসেছে মুখে খাওয়ার ওষুধ ব্যবহার করার জন্য। সুতরাং মুখে খাওয়ার ওষুধ বা ইনসুলিন ব্যবহার করে একজন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি সুস্থ থাকতে পারেন।
![]() |
| বারডেমের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. ফারিয়া আফসানা। ছবি: দীপু মালাকার |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
- ▼ 2026 (1801)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment