Sunday, August 16, 2026
কি ঘটেছে কাতারে নিখোঁজ ইরানের তিন পাইলটের ভাগ্যে?
কি ঘটেছে কাতারে নিখোঁজ ইরানের তিন পাইলটের ভাগ্যে?
ঘটনার সূত্রপাত গত ২ মার্চ, যখন কাতারের আল উদাইদ মার্কিন ঘাঁটির দিকে অগ্রসর হওয়ার সময় ইরানের দুটি বোমারু বিমান ভূপাতিত করা হয়। চারজন বৈমানিকের মধ্যে মজিদ কাজেমি নামের একজনের মরদেহ উদ্ধার করে আগেই তেহরানের কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে বাকি তিন পাইলট-জাওয়াদ সালেহি, আব্দুল মজিদ দাশতিয়ান ও ওমরান বেহরুশিয়ানকে নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রধান মির্জানা স্পোলজারিকের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইরানের সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ অভিযোগ করেছেন, বিমান থেকে নিরাপদে বেরিয়ে আসা (ইজেক্ট) এই তিন সেনাকে কাতার ছয় মাস ধরে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় বন্দি করে রেখেছে। পরিবার কিংবা কোনো কূটনৈতিক প্রতিনিধির সাথে তাদের দেখা করতে না দেওয়াকে যুদ্ধবন্দি সংক্রান্ত আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে তেহরান।
তবে ইরানের এই অভিযোগকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে কাতার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক মাধ্যম এক্স-এ জানান, তাদের ভূখণ্ডে কোনো ইরানি পাইলট বন্দি নেই এবং তেহরানের এই বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর। দোহার পক্ষ থেকে জানানো হয়, সতর্কবার্তা উপেক্ষা করে আকাশসীমা লঙ্ঘনের কারণেই আইনি পদক্ষেপ হিসেবে বিমানগুলোতে আঘাত হানা হয়েছিল। পরবর্তীতে বিশেষ উদ্ধারকারী দল অনুসন্ধান চালিয়ে কেবল একজনের মরদেহই উদ্ধার করতে সক্ষম হয়। কাতার আরও উল্লেখ করে, উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য খতিয়ে দেখার জন্য গত এপ্রিলেই ইরানি প্রতিনিধি দলকে দোহা সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল, যার কোনো উত্তর এখনও তেহরান দেয়নি।
মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টায় যখন কাতার অন্যতম প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে এই তিন পাইলটের পরিণতি ঘিরে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। একদিকে তেহরানের বন্দি মুক্তির জোরালো দাবি, অন্যদিকে দোহার আনুষ্ঠানিক অস্বীকৃতি দুই দেশের এই বিপরীতমুখী অবস্থানে তিন বৈমানিকের জীবিত থাকা বা মৃত্যুর বিষয়টি আন্তর্জাতিক কূটনীতির এক অমীমাংসিত প্রশ্ন হিসেবেই ঝুলছে।

About: Kutubdia News
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
-
▼
2026
(1588)
-
▼
August
(135)
-
▼
Aug 16
(18)
- পাঁচ বছরে তালেবান সরকারের অর্জন ও ব্যর্থতা: কেমন আ...
- বাবা ডাববিক্রেতা, মা পরিচারিকা; এই অভিনেতার গল্প স...
- কি ঘটেছে কাতারে নিখোঁজ ইরানের তিন পাইলটের ভাগ্যে?
- ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান কংগ্রেস সদস্য রাশিদা...
- গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির মরদেহ উ...
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন ফিলিস্...
- মোদিদের শত্রু সেই ‘আজাদি’ স্লোগান আবার ভারতের তরুণ...
- ‘আজান আমেরিকান সংস্কৃতির অংশ নয়’
- ক্যানসারের ঝুঁকি বাড়ে কোন কোন খাবারে by মো. ইকবাল ...
- ৫ কোটি মানুষের প্রাণ বাঁচানো যে উদ্ভাবনের সঙ্গে জড়...
- ট্রাকে চড়ে, সামরিক বিমানে চড়ে তুরস্ক ত্যাগের আগে ক...
- কেন জাপানের এই দুটি শহর বিশ্বের অন্যতম বাসযোগ্য
- টুইট করে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়া যাবে না, যুক্তরাষ...
- কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১১
- অভ্যুত্থানকারীরা মুজিবকে হত্যার চেয়ে বেশি কিছু ভাব...
- ‘আগামীকাল যেন ঘুম থেকে না উঠি’—ইরান যুদ্ধে পাঠানো ...
- গায়ক পলাশের সঙ্গে অন্তরঙ্গ চ্যাট, মুখ খুললেন সেই ত...
-
▼
Aug 16
(18)
-
▼
August
(135)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment