Saturday, July 18, 2026
যুদ্ধবিরতির পরও গাজায় প্রতিদিন একজন শিশু নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় প্রতিদিন একজন শিশু নিহত
ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় প্রতিদিন গড়ে একজন শিশু নিহত হচ্ছে। পত্রিকাটির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ২৭৪ জন শিশু ইসরাইলের হামলায় নিহত হয়েছে। খবর আনাদোলু।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ২১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে। হারেৎজের তথ্যমতে, নিহত শিশুদের অধিকাংশই বিমান হামলায় প্রাণ হারিয়েছে। এছাড়া স্নাইপারের গুলি, ভবন ধসে পড়া এবং গোলার স্প্লিন্টারের আঘাতেও অনেক শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজার ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থার কারণে চিকিৎসার অভাবে অনেক শিশু মারা গেছে। এছাড়া ক্ষুধা ও রোগে আরও শিশু প্রাণ হারালেও তাদের এই মৃত্যুর সংখ্যা প্রতিবেদনে উল্লেখিত পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।
হারেৎজ গাজার মানবিক সংকট আরও তীব্র হওয়ার কথাও তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, বিপুলসংখ্যক বাড়িঘর এখনো ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে এবং প্রায় ১৭ লাখ মানুষ বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন সুবিধাবিহীন তাঁবুতে বসবাস করছে।
এতে আরও বলা হয়, তাঁবু শিবিরগুলোতে ইঁদুর ও মশার উপদ্রব বেড়েছে, সংক্রামক রোগ ছড়িয়ে পড়ছে এবং তীব্র গরম ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হাজারো মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলায় ১ হাজার ১২৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসী হামলায় এখন পর্যন্ত ৭৩ হাজার ২৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৭৫১ জন আহত হয়েছেন। একই সঙ্গে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
![]() |
| ছবি: সংগৃহীত। |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
-
▼
2026
(1566)
-
▼
July
(256)
-
▼
Jul 18
(13)
- ফজরের নামাজ আদায়ে বাধা ইসরাইলি বাহিনীর
- টানা সংঘাতের সপ্তম দিন : মার্কিন হামলার জবাবে ইরান...
- নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তার স্থান আন্তর্জাতিক অপ...
- পশ্চিম তীরে হাজারের বেশি নতুন বসতি স্থাপনের পরিকল্...
- ইরানকে কাবু করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র, কষ্ট বাড়াচ্ছ...
- অং সান সুচি কি মারা গেছেন?
- বুয়েট আমার কাছে এক না পাওয়া প্রিয়তমার মতো
- যুদ্ধবিরতির পরও গাজায় প্রতিদিন একজন শিশু নিহত
- ইসরাইলিদের মালয়েশিয়ায় ঠাঁই নেই, পেলেই বহিষ্কার -আন...
- পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান?
- শিশুর সুস্থতায় শাকসবজি ও আঁশযুক্ত খাবারের গুরুত্ব ...
- যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বা...
- সিরিয়া, ওমান ও কুয়েতে মার্কিন স্থাপনায় হামলা; রাডা...
-
▼
Jul 18
(13)
-
▼
July
(256)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment