Thursday, October 23, 2025
গাজায় সফল, ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে অচলাবস্থায় কেন ট্রাম্প
গাজায় সফল, ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে অচলাবস্থায় কেন ট্রাম্প
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, আমি সময় নষ্ট করতে চাই না। অর্থহীন কোনো বৈঠক আমি করব না, দেখি কী হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সাংবাদিক অ্যান্থনি আর্চার এতে আরও লিখেছেন, এ অনিশ্চিত শীর্ষ সম্মেলন ট্রাম্পের ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টার সর্বশেষ অধ্যায়। গাজার যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিতে মধ্যস্থতা করার পর ট্রাম্প এখন ইউক্রেনের দিকে মনোযোগ দিয়েছেন। মিশর সফরের সময় সেই গাজা চুক্তি উদযাপন করতে গিয়ে ট্রাম্প তার মধ্যপ্রাচ্য বিষয়ক প্রধান কূটনৈতিক আলোচক স্টিভ উইটকফকে বলেন, এবার আমাদের রাশিয়ার কাজটা শেষ করতে হবে।
গাজায় সাফল্য, ইউক্রেনে অচলাবস্থা: কিন্তু গাজায় যে সব পরিস্থিতি একসঙ্গে হয়ে ট্রাম্পকে সফল হতে সাহায্য করেছিল, ইউক্রেনে তার পুনরাবৃত্তি করা প্রায় অসম্ভব। উইটকফের মতে, গাজা চুক্তির মূল চালিকাশক্তি ছিল ইসরাইলের কাতারে থাকা হামাস প্রতিনিধিদের ওপর হামলা। এই পদক্ষেপে মার্কিন আরব মিত্ররা ক্ষুব্ধ হলেও ট্রাম্প এতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করেন। ক্ষমতার প্রথম মেয়াদ থেকেই ট্রাম্প ইসরাইলের দৃঢ় সমর্থক। তিনি তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করেছেন। পশ্চিম তীরে ইসরাইলি বসতি বৈধ ঘোষণা করেছেন। সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরাইলকে সমর্থন সমর্থন দিয়েছেন। সব মিলিয়ে তিনি ইসরাইলে অত্যন্ত জনপ্রিয়। ফলে নেতানিয়াহুর ওপর তার এক ধরনের বিরল প্রভাব আছে। অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কও তার জন্য অতিরিক্ত কূটনৈতিক সুবিধা এনে দেয়।
ইউক্রেন নিয়ে কম প্রভাব: কিন্তু ইউক্রেন যুদ্ধে ট্রাম্পের প্রভাব সীমিত। নয় মাস ধরে তিনি কখনও পুতিনকে, কখনও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু উল্লেখযোগ্য কোনো ফল আসেনি। তিনি রাশিয়ার জ্বালানি রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। আবার ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দেয়ার কথাও বলেছেন। কিন্তু তিনি বুঝতে পারছেন এসব পদক্ষেপ বিশ্ব অর্থনীতিতে ধাক্কা দিতে পারে এবং যুদ্ধ আরও তীব্র করতে পারে। এদিকে তিনি প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনা করেছেন। কিছু সময়ের জন্য ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার বন্ধ করেছেন এবং অস্ত্র সরবরাহ স্থগিত রেখেছেন। কিন্তু ইউরোপীয় মিত্রদের চাপের মুখে পরে তা পুনরায় শুরু করতে বাধ্য হয়েছেন।
ট্রাম্প নিজেকে একজন ‘ডিলমেকার’ হিসেবে তুলে ধরতে ভালোবাসেন। মুখোমুখি বৈঠকে চুক্তি করার ক্ষমতা তার আছে বলে দাবি করেন। কিন্তু পুতিন ও জেলেনস্কির সঙ্গে তার একাধিক বৈঠক যুদ্ধের কোনো অগ্রগতি আনেনি। অনেকে মনে করছেন, পুতিন হয়তো ট্রাম্পের চুক্তিতে আগ্রহ এবং সরাসরি আলোচনায় বিশ্বাস ব্যবহার করছেন নিজের সুবিধার জন্য। জুলাইয়ে যখন মার্কিন কংগ্রেসে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনের পথে ছিল, তখন পুতিন আলাস্কায় এক সম্মেলনের প্রস্তাব দেন। ফলে সেই বিলটি স্থগিত হয়। সম্প্রতি যখন ট্রাম্প ইউক্রেনে টমাহক ক্রুজ মিসাইল ও প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর কথা ভাবছিলেন, পুতিন তাকে ফোন করেন- আর ট্রাম্প তখনই বুদাপেস্ট সম্মেলনের ইঙ্গিত দেন। পরের দিন জেলেনস্কি হোয়াইট হাউসে যান। কিন্তু ফলাফলহীন বৈঠকের পর ফিরে আসেন। ট্রাম্প বলেন, আমাকে কেউ বোকা বানাতে পারবে না। সারা জীবন আমি সেরাদের কাছ থেকে শিখেছি, আর সবসময় জিতে বেরিয়েছি।
কিন্তু জেলেনস্কির মন্তব্য ছিল তীক্ষ্ণ। তিনি বলেন, যখনই দীর্ঘপাল্লার অস্ত্র বা সহায়তার বিষয়টা দূরে সরে যায়, তখনই রাশিয়া কূটনীতি থেকে আগ্রহ হারায়। কয়েক দিনের মধ্যেই ট্রাম্প একদিকে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র পাঠানোর চিন্তা থেকে সরে এসে পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেন, আবার জেলেনস্কির ওপর চাপ দেন দোনবাস অঞ্চল ছেড়ে দিতে, যার কিছু অংশ রাশিয়া এখনও দখল করতে পারেনি। শেষ পর্যন্ত তিনি বর্তমান সীমান্তরেখা ধরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যা রাশিয়া প্রত্যাখ্যান করেছে।
নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন। এখন তিনি স্বীকার করছেন, বিষয়টি তার ধারণার চেয়েও কঠিন। এটি তার ক্ষমতার সীমাবদ্ধতার এক বিরল স্বীকারোক্তি এবং এটা বাস্তবতা যে, যখন কোনো পক্ষই হার মানতে বা ছাড় দিতে রাজি নয়, তখন শান্তির কাঠামো তৈরি করা প্রায় অসম্ভব।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1399)
-
▼
2025
(3281)
-
▼
October
(199)
-
▼
Oct 23
(9)
- পশ্চিম তীর যুক্ত করার বিল অনুমোদন: ইসরায়েলকে হুমকি...
- গাজায় সফল, ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে অচলাবস্থায় ক...
- গাজায় এবার আধিপত্যের লড়াই, হামাস কি টিকে থাকতে পার...
- পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরায়েলের উদ্যোগ শান্তিচ...
- বিপ্লব আপস করেছে -ড. সলিমুল্লাহ খান by কাজল ঘোষ ও ...
- গাজায় কি তাহলে যুদ্ধবিরতি ভেঙে গেছে
- সেনা ছাড়াই গাজায় যুদ্ধ চালানোর পরিকল্পনা এঁটেছে ইস...
- ট্রাম্পকে খামেনির ব্যঙ্গ: আপনার এত সক্ষমতা!
- নতুন আতঙ্কে তুরস্ক, আকাশে শক্তি বাড়াতে তোড়জোড়
-
▼
Oct 23
(9)
-
▼
October
(199)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment