Tuesday, September 16, 2025
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের অবস্থান by তোফাজ্জল হোসেন
ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের অবস্থান by তোফাজ্জল হোসেন
গতকাল সোমবারও ইহুদি র্যাবাইরা (ইহুদিদের ধর্মীয় নেতা) গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্দোলন করেছেন।
প্রতিবাদে শামিল হওয়া এক তরুণ র্যাবাই প্রথম আলোকে বলেন, ‘আমরা ইহুদি ধর্মাবলম্বীরা এখানে ফিলিস্তিনের পক্ষে সমবেত হয়েছি। গাজায় যুদ্ধে ইহুদিরা শুরু থেকেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে আসছে। আমরা তার বিরোধিতা করতে এখানে প্রতিদিন জড়ো হচ্ছি।’
জাতিসংঘ অধিবেশনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর। সেদিন থেকে ৩০ জন ইহুদি ধর্মীয় প্রতিনিধির অংশগ্রহণে প্রতিদিন এই প্রতিবাদ সমাবেশ চলছে। তাঁরা ঘণ্টা বাজিয়ে তাঁদের অবস্থানের জানান দিচ্ছেন। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা থাকে ইসরায়েলবিরোধী স্লোগান।
২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে সাধারণ অধিবেশনের মূল পর্ব ‘হাই-লেভেল জেনারেল ডিবেট’। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এতে বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আর সে পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে ইহুদিদের কর্মসূচিও চালু থাকবে।
গতকাল এক র্যাবাই তাঁর বক্তব্যে বলেন, ‘আমি একজন ইহুদি র্যাবাই এবং আমরা সবাই সারা বিশ্বের সেই সব ইহুদিদের পক্ষ থেকে জাতিসংঘ ভবনের সামনে দাঁড়িয়েছি, যাঁরা এই যুদ্ধ নিয়ে বিব্রত। যাঁরা এই যুদ্ধের বিপক্ষে। যাঁরা এই যুদ্ধের জন্য নানান সমস্যায় পড়ছেন। নেতানিয়াহু তাঁর নিজের স্বার্থে যুদ্ধের জন্য ইহুদি ধর্মকে পরিকল্পিতভাবে ব্যবহার করছেন।’
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরাইলবিরোধী বিক্ষোভের জেরে ২০২৪ সাল থেকে এ পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকটিভিস্ট মাহমুদ খলিলের গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরুসহ অন্তত ৩০০ জনের ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
তবে জাতিসংঘের সামনে হওয়া এই প্রতিবাদ সমাবেশ থেকে এখন পর্যন্ত কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
![]() |
| নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করছেন ইহুদি ধর্মাবলম্বীরা। ১৫ সেপ্টেম্বর ২০২৫ ছবি: প্রথম আলো |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
-
▼
2025
(3281)
-
▼
September
(221)
-
▼
Sep 16
(13)
- ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে আরব ও...
- ক্ষুব্ধ রাহুল গান্ধীর প্রশ্ন ‘এটা কি ভারত নয়?’
- ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বললেন: গাজা জ্বলছে
- ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের অবস্থান...
- নতুন শর্তে কাবু কমিশন by আরিফুল ইসলাম
- ইরান-পাকিস্তান সম্পর্কের এই হঠাৎ-ঘনিষ্ঠতা কেন by জ...
- হুঁশিয়ারি মস্কোর: এবার ইউরোপকে তাড়িয়ে বেড়ানোর হুমক...
- কেন নেপালের এ সংকট দক্ষিণ এশিয়াসহ বিশ্বের জন্য গু...
- ইসরায়েলি অর্থনৈতিক সাময়িকী ক্যালকালিস্টের স্বীকারো...
- বিএনপি’র প্রতিপক্ষ বিএনপি by কিরণ শেখ
- ট্রাম্প-পুতিন বৈঠক ইউরোপের জন্য নির্মম সতর্কবার্তা...
- গাজা সংঘাত নিয়ে ইসরায়েলকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার ঘো...
- ঢাকায় যৌন নির্যাতনে অসুস্থ ছেলেশিশুটি এখন হাসপাতাল...
-
▼
Sep 16
(13)
-
▼
September
(221)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment