Tuesday, September 16, 2025
ইসরায়েলি অর্থনৈতিক সাময়িকী ক্যালকালিস্টের স্বীকারোক্তি: ইরানের সাথে যুদ্ধের পর থেকে কোনো বিদেশী পর্যটক ইসরায়েলে আসেননি
ইসরায়েলি অর্থনৈতিক সাময়িকী ক্যালকালিস্টের স্বীকারোক্তি: ইরানের সাথে যুদ্ধের পর থেকে কোনো বিদেশী পর্যটক ইসরায়েলে আসেননি
ইসরায়েলি অর্থনৈতিক সংবাদপত্র "ক্যালকালিস্ট" একটি বিস্তৃত প্রতিবেদনে ইসরায়েলি পর্যটন শিল্পের নজিরবিহীন সংকটের কথা তুলে ধরেছে।
ফার্স নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে, "ক্যালকালিস্ট"-এর একটি প্রতিবেদন অনুসারে, গাজায় চলমান যুদ্ধ এবং ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি ইসরায়েলের বৃহত্তম হোটেল কমপ্লেক্স, ফ্যাটাল হোটেল নেটওয়ার্কের কর্মক্ষমতার ওপর সরাসরি ও গভীর প্রভাব ফেলেছে, যা ইসরায়েলি পর্যটন শিল্পের অবস্থার এক অভিন্ন চিত্র তুলে ধরে।
ক্যালকালিস্ট আরও বলেন যে এই সংকটজনক পরিস্থিতির কারণে বৃহৎ ফ্যাটাল হোটেল নেটওয়ার্ক তাদের বার্ষিক রাজস্ব পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে বাধ্য হয়েছে।
হোটেল খালি থাকা ও বেকারত্ব তীব্রতর হওয়া
ক্যালকালিস্ট লিখেছে: ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ইসরায়েলের ফ্যাটাল হোটেলগুলিতে অতিথি আগমন ও কর্মসংস্থানের হার মাত্র ৫৮ শতাংশে নেমে এসেছে, যা ২০২৩ এবং ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে তা প্রায় ৭২ শতাংশ ছিল এবং এটা লক্ষণীয় যে এই সময়কালটিকে ঐতিহ্যগতভাবে পর্যটনের সর্বোচ্চ ঋতু হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি বসন্তকালীন ছুটি ও ইস্টার উদযাপনের সময়। ইসরায়েলি অর্থনৈতিক সংবাদপত্র জানিয়েছে যে অধিকৃত অঞ্চলগুলিতে হোটেল ভাড়া নেয়ার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় স্পষ্টতই বিদেশী পর্যটকদের প্রায় সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশিত হয়েছে, অতীতে এ সমস্যা অভ্যন্তরীণ শরণার্থীদের গ্রহণ করে আংশিকভাবে পূরণ করা হয়েছিল, কিন্তু এবার এই সমাধানও পরিস্থিতি বাঁচাতে অক্ষম।
ইরানের সাথে যুদ্ধের পর নানা ধরনের ক্ষতি
হিব্রু ভাষার সংবাদপত্রটি আর্থিক তথ্যের উদ্ধৃতি দিয়ে লিখেছে যে ইসরায়েলি অভ্যন্তরীণ বাজারে ফ্যাটালের মূল পরিচালন মুনাফা ২৫ শতাংশ কমে ১১৩ মিলিয়ন শেকেল (প্রায় ৩০.৫ মিলিয়ন ডলার) হয়েছে এবং কেবল জুন মাসে ইরানের সাথে যুদ্ধের ফলে সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন শেকেল (প্রায় ১৩.৫ মিলিয়ন ডলার) ধরা হয়েছে। এই সংকটের পরিপ্রেক্ষিতে, কিছু ইসরায়েলি হোটেল সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছেন হোটল মালিকরা। একই সময়ে বিদেশী পর্যটক ও বিদেশী নানা গ্রুপগুলোর পক্ষ থেকে ব্যাপকভাবে বুকিং বাতিলকরণ বৃদ্ধি পেয়েছে।
বার্ষিক আয় হ্রাসের পূর্বাভাস
নতুন অনুমান অনুসারে, ইসরায়েলি হোটেল কোম্পানি ফ্যাটাল হোটেলস তাদের বার্ষিক আয়ের পূর্বাভাস ৮.১ থেকে ৮.৩ বিলিয়ন শেকেল (২.১৮ থেকে ২.২৪ বিলিয়ন ডলার) কমিয়ে এনেছে এবং পরিচালন মুনাফা ২.৭৫ থেকে ২.৯ বিলিয়ন শেকেল (৭৪২.৫ থেকে ৭৮৩ মিলিয়ন ডলার) হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিদেশী পর্যটকদের প্রত্যাবর্তনের জন্য অন্ধকার পূর্বাভাস
ইসরায়েলি সংবাদপত্র ক্যালকালিস্ট তাদের প্রতিবেদনের শেষাংশে বিদেশী পর্যটকদের দ্রুত প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বলে উল্লেখ করে বলেছে, ফ্যাটাল হোটেল চেইন বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি, এবং উপরন্তু, ইউরোপীয় হোটেল বা রিয়েল এস্টেট বিনিয়োগ তহবিল থেকে অতিরিক্ত আয়ও ইসরায়েলি অভ্যন্তরীণ বাজারের ব্যাপক ক্ষতি পুষিয়ে দিতে পারবে না। ক্যালকালিস্টের মতে, ইসরায়েলের পর্যটন শিল্প, যা গত কয়েক বছরের উত্তেজনাপূর্ণ আঞ্চলিক পরিস্থিতির কারণে ক্ষতির শিকার হয়েছিল তা এখন আরও গভীর পতনের সম্মুখীন হচ্ছে এবং স্বল্পমেয়াদে এর পুনরুদ্ধারের কোনও স্পষ্ট আশা নেই।
![]() |
| ইসরায়েলি অর্থনৈতিক সাময়িকী ক্যালকালিস্টের স্বীকারোক্তি: ইরানের সাথে যুদ্ধের পর থেকে কোনো ইসরায়েলে ভ্রমণ করেনি |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1372)
-
▼
2025
(3281)
-
▼
September
(221)
-
▼
Sep 16
(13)
- ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে আরব ও...
- ক্ষুব্ধ রাহুল গান্ধীর প্রশ্ন ‘এটা কি ভারত নয়?’
- ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বললেন: গাজা জ্বলছে
- ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সামনে ইহুদিদের অবস্থান...
- নতুন শর্তে কাবু কমিশন by আরিফুল ইসলাম
- ইরান-পাকিস্তান সম্পর্কের এই হঠাৎ-ঘনিষ্ঠতা কেন by জ...
- হুঁশিয়ারি মস্কোর: এবার ইউরোপকে তাড়িয়ে বেড়ানোর হুমক...
- কেন নেপালের এ সংকট দক্ষিণ এশিয়াসহ বিশ্বের জন্য গু...
- ইসরায়েলি অর্থনৈতিক সাময়িকী ক্যালকালিস্টের স্বীকারো...
- বিএনপি’র প্রতিপক্ষ বিএনপি by কিরণ শেখ
- ট্রাম্প-পুতিন বৈঠক ইউরোপের জন্য নির্মম সতর্কবার্তা...
- গাজা সংঘাত নিয়ে ইসরায়েলকে ‘অবিচল সমর্থন’ দেওয়ার ঘো...
- ঢাকায় যৌন নির্যাতনে অসুস্থ ছেলেশিশুটি এখন হাসপাতাল...
-
▼
Sep 16
(13)
-
▼
September
(221)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment