Tuesday, June 3, 2025
আমলারা কি নিজেরাই একটা ‘পার্টি’ by নাহিদ হাসান
আমলারা কি নিজেরাই একটা ‘পার্টি’ by নাহিদ হাসান
সংস্কৃতি মন্ত্রণালয় সাংস্কৃতিক অভ্যুত্থান বলতে কেবল বুঝেছে শিল্পকলা একাডেমিকে একটি সংগঠনের হাতে ছেড়ে দেওয়া। আর সারা দেশে বাউলসন্ধ্যা করা। এগুলো সরকার বদলের সঙ্গে সঙ্গেই হয়। তার জন্য অভ্যুত্থান লাগে না। অভ্যুত্থান লাগে উপজেলায়, হাটে ও বটতলায় জনগণকে যুক্ত করে সাংস্কৃতিক জাগরণে।
সাগর থেকে তেল-গ্যাস সংগ্রহের উদ্যোগ নেই। জ্বালানিতে হাসিনার নীতিই বহাল। রেল কারখানাও তথৈবচ।
হাট–ঘাটের ইজারা বাতিলের আলাপই নেই। ৬০-৭০ শতাংশ কৃষকের পণ্যের দাম কীভাবে নির্ধারিত হবে? ইলিশ ছাড়াও পৈরালি, বাগাড়, পাঙাশ যে মাছ, সেই মাছের বংশবৃদ্ধির জন্য নদ–নদী রক্ষার উদ্যোগ আর কবে হবে?
------ দুই.
বিসিএসে শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার হিসেবে না রেখে এ দুই ক্যাডারকে আলাদা করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এ বিষয়ে সংস্কার কমিশনের প্রধান আবদুুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘শিক্ষা ক্যাডারটা অযৌক্তিক। স্বাস্থ্য ও শিক্ষা আলাদা। আমরা সুপারিশ করছি, এটি ক্যাডার রাখা যাবে না। যেমন একজন চোখের চিকিৎসক, একজন দাঁতের চিকিৎসক, আরেকজন জেনারেল ফিজিশিয়ান—পদোন্নতি কি
তাঁরা একসঙ্গে পাচ্ছেন? পাচ্ছেন না। সে জন্য আমরা বলেছি, এটা ক্যাডারে রাখা যাবে না। এগুলোকে আলাদা করতে হবে। বেতন বাড়িয়ে দেওয়া হোক, এটা বিশেষায়িত বিভাগ। এই দুই বিভাগ ছাড়া বাকি সবই ক্যাডার থাকতে পারবে।’
এই সুপারিশ বাতিল চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের কর্তারা মাঠে নেমেছিলেন। গত ৪ জানুয়ারি ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’–এর ব্যানারে ঢাকাতেও সমাবেশ হয়। এর আগে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমিয়ে ৫০ শতাংশ করায় তাঁরা কলমবিরতি দিলেন। এরপর বাকি ২৫ ক্যাডারের কর্মকর্তারা কর্মসূচি দিয়েছেন।
সম্প্রতি অন্তর্বর্তী সরকার ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। অধ্যাদেশে বলা হয়েছে, ‘এককভাবে ছুটি ছাড়া বা কোনো যুক্তিসংগত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অন্য যেকোনো কর্মচারীকে তাঁর কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তাঁর কর্তব্য পালন না করার জন্য উসকানি দেন বা প্ররোচিত করেন এবং যেকোনো সরকারি কর্মচারীকে তাঁর কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন।’ অধ্যাদেশে এসব অপরাধের শাস্তি হিসেবে বলা হয়েছে, দোষী কর্মচারীকে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়া, চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত করার দণ্ড দেওয়া যাবে।
সরকারি কর্মচারীরা এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন। তাঁরা কি কোনো সংস্কারই মানবেন না? তাঁরা নিজেদের ‘পার্টি’ বলে মনে করছেন।
প্রশ্ন হচ্ছে অভ্যুত্থানের আগের আর পরের পরিস্থিতি সমান? ১ হাজার ৪০০ শহীদ আর অর্ধলাখের পঙ্গুত্ববরণের অর্থ কী? আহমদ ছফা লিখেছিলেন, ‘আমলারা নিজেরাই একটা পার্টি। কারণ, সরকার যায় সরকার আসে, তারা থেকে যায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো। আমলারা কিছুই বদলায়নি।’
১৮৮৫ সালে একজন ব্রিটিশ আমলার নেতৃত্বে কংগ্রেস গড়ে উঠল। এরপর মুসলিম লীগ হলো। আমলারা ঠিক করলেন রাজনীতিবিদেরা কেমন হবেন। তার আগে বাংলা ও ভারতজুড়ে যে কৃষক বিদ্রোহ ও স্বাধীনতার লড়াই হয়েছে, সেগুলোর নেতারা ছিলেন এই ভূখণ্ডের উপযোগী। নেতারা ছিলেন মূলত কৃষকই।
আওয়ামী ১৬ বছরে আমলারা এমপি নির্বাচন করেছেন। ডিসিরা ১৮ সালের পর বলতেন, তাঁরা এমপিদের বানিয়েছেন। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর সংস্কার প্রস্তাবগুলো আমলারা মানতে পারছেন না।
এম আর আখতার মুকুল মুজিবের রক্ত লাল গ্রন্থে লিখেছেন, ‘ফিদেল কাস্ত্রো নাকি শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, “কেননা, আপনি বাংলাদেশে একটা পরাজিত প্রশাসনকে আইনসংগত করেছেন। এক্সেলেন্সি, আপনি কিন্তু নিশ্চিহ্ন হতে যাচ্ছেন।”
আমলা নামের পার্টির সংস্কার ছাড়া বদলাবে না কিছুই। আমলারা হয়তো জানেন না, অভ্যুত্থান কোনো ভোজসভা নয়!
● নাহিদ হাসান লেখক ও সংগঠক। ই–মেইল: nahidknowledge1@gmail.com
(মতামত লেখকের নিজস্ব)
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
- ▼ 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment