Wednesday, June 11, 2025
গাজা নিয়ে গ্রেটা থুনবার্গ কি পশ্চিমের চোখ খুলতে পারবেন by ওয়েন জোনস
গাজা নিয়ে গ্রেটা থুনবার্গ কি পশ্চিমের চোখ খুলতে পারবেন by ওয়েন জোনস
না, বাস্তবে এমনটি ঘটেনি; বরং এই কাজ করেছেন কিছু সাহসী ত্রাণকর্মী। তাঁরা ‘ম্যাডলিন’ নামের একটি জাহাজে করে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা চালিয়েছেন। তাঁদের দলে ছিলেন বিশ্ববিখ্যাত জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও। তাঁদের লক্ষ্য ছিল গাজার অবরোধ ভেঙে প্রতীকীভাবে সাহায্য পাঠানো এবং সেখানকার ‘অনাহারের সংকট’ সম্পর্কে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা।
সোমবার ভোররাতে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে এই জাহাজে হামলা চালায়। জাহাজের ক্রুদের গ্রেপ্তার করে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, তাঁদের দেশে ফেরত পাঠানো হবে। ত্রাণকর্মীদের আইনজীবীরা ইসরায়েলের এই অভিযানকে ‘অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার’ বলে অভিহিত করেছেন।
তবে এই দমন-পীড়ন ২০১০ সালের ঘটনার তুলনায় কিছুটা হালকা ছিল। সে বছর ইসরায়েল একটি ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে ১০ জন ত্রাণকর্মীকে হত্যা করেছিল।
গত সপ্তাহের ঘটনার পর ইসরায়েল তাদের প্রচারণাযন্ত্র সর্বশক্তিতে চালু করেছে। তারা ‘ম্যাডলিন’ জাহাজকে ‘সেলফি ইয়ট’ বলে উপহাস করেছে। অনেক পশ্চিমা মিডিয়াও ইসরায়েলের এই বক্তব্য তুলে ধরেছে।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘গাজায় সাহায্য পাঠানোর অন্য উপায় আছে, সেলফি তোলার দরকার নেই।’ অথচ বাস্তবতা হলো, ইসরায়েলই বারবার সেই উপায়গুলো বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, ‘ম্যাডলিন’ জাহাজের পেছনে থাকা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ আন্দোলনটি ২০১০ সালেই শুরু হয়েছিল; অর্থাৎ ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার অনেক আগে থেকেই আন্দোলনটি সক্রিয় ছিল।
গাজায় মানুষের চলাচল ও জিনিসপত্রের ওপর ইসরায়েলের অবরোধ প্রায় দুই দশক ধরে চলছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের একজন উপদেষ্টা একবার বলেছিলেন, ‘আমরা চাই, ফিলিস্তিনিদের ডায়েটে রাখতে, কিন্তু যেন তারা না মরে, সেদিকেও আমরা খেয়াল রাখছি; অর্থাৎ অনাহারে গণহারে মৃত্যু না ঘটিয়ে গাজাবাসীকে ইচ্ছাকৃতভাবে ক্ষুধার কষ্ট দেওয়াই ইসরায়েলের উদ্দেশ্য।
২০১২ সালে ইসরায়েলি পত্রিকা হারেৎজ একটি ফাঁস হওয়া সরকারি নথি প্রকাশ করে। সে নথির তথ্য অনুযায়ী, একজন মানুষকে অনাহারে না মেরে তাঁকে কোনোরকম বাঁচিয়ে রাখতে কত ক্যালরি খাবার প্রয়োজন, তা ইসরায়েলি কর্মকর্তারা হিসাব করে দেখেছিলেন। তাঁদের লক্ষ্য ছিল, গাজার জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলা। কিন্তু কাজটি তাঁরা এমনভাবে করতে চান, যাতে আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিবাদ না হয়।
২০২৩ সালের ৭ অক্টোবরের এক বছর আগেই বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছিল, গাজার অর্ধেকের বেশি জনগণ ‘চরম খাদ্যসংকটে’ রয়েছে। গত ২০ মাসে ইসরায়েল এই অবরোধ আরও কঠোর করেছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও (যিনি দীর্ঘদিন বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য ছিলেন) ইসরায়েলের রাষ্ট্রীয় নীতিকে ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ বলে নিন্দা করেছেন।
২০২৩ সালের ১০ অক্টোবর ইসরায়েলি জেনারেল গাসান আলিয়ান (যিনি মানবিক সহায়তা কার্যক্রমের দায়িত্বে ছিলেন) ঘোষণা করেন, ‘গাজার নাগরিকদের সমষ্টিগত দোষ রয়েছে। এরা মানুষের চেহারার জানোয়ার। সে অনুযায়ীই তাদের সঙ্গে আচরণ করা হচ্ছে। ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ জারি করেছে—বিদ্যুৎ, পানি কিছুই দেওয়া হবে না। তাদের জন্য শুধু ধ্বংস থাকবে। তোমরা জাহান্নাম চেয়েছিলে, তোমরা জাহান্নাম পাবে।’ ইসরায়েলের দিক থেকে গণহত্যা চালানোর সপক্ষে যতগুলো বক্তব্য এসেছে, এটি ছিল তার একটি।
পশ্চিমা দেশগুলো এই বিষয়গুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছে। ২০২৪ সালের মার্চে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন একটি চিঠিতে স্বীকার করেন, ইসরায়েল গাজায় ত্রাণ পৌঁছাতে ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে। তিনি ওই চিঠিতে বলেছিলেন, স্থলপথ সীমিত করে দিয়ে, অতিরিক্ত তল্লাশি চালিয়ে এবং অনুমোদন প্রক্রিয়া জটিল করে তোলার মাধ্যমে ইসরায়েল এই কাজ করছে। ব্রিটিশ-অর্থায়নকৃত ত্রাণ তিন সপ্তাহ ধরে সীমান্তে আটকে ছিল। এরপরও ব্রিটেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি।
২০২৪ সালে প্রোপাবলিকার একটি রিপোর্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের দুটি শীর্ষ মানবিক সংস্থা নিশ্চিত করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় খাদ্য ও ওষুধের প্রবেশ বন্ধ করেছে। মার্কিন আইন অনুযায়ী, এই ঘটনা ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের জন্য যথেষ্ট ছিল। কিন্তু বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত এড়িয়ে গেছে।
১৯৪৮ সালের জাতিসংঘ কনভেনশন অনুযায়ী, গণহত্যার একটি সংজ্ঞা হলো ‘কোনো গোষ্ঠীর ওপর ইচ্ছাকৃতভাবে এমন জীবনযাত্রার শর্ত চাপিয়ে দেওয়া, যা তাদের শারীরিক ধ্বংসের দিকে নিয়ে যায়।’ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড এই সংজ্ঞার সঙ্গে পুরোপুরি মিলে যায়। ইতিমধ্যে সেখানে ৪৫২ জন ত্রাণকর্মীকে হত্যা করা হয়েছে; সহায়তাকাজে নিয়োজিত পুলিশ অফিসারদের টার্গেট করে হত্যা করা হয়েছে; কৃষিজমির ৯৫ শতাংশ ধ্বংস করা হয়েছে এবং প্রায় সব গবাদিপশু ও হাঁস-মুরগি নিশ্চিহ্ন করা হয়েছে।
ইসরায়েল গাজার প্রধান মানবিক সংস্থা আনরাকে নিষিদ্ধ করেছে এবং এর পরিবর্তে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) তৈরি করেছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ স্বীকার করেছেন, জিএইচএফের লক্ষ্য হলো গাজায় যতটুকু না হলেই নয়, সেই পরিমাণ ত্রাণ দেওয়া, যাতে ‘বিশ্ব যুদ্ধাপরাধের অভিযোগ না আনে’।
এর আসল উদ্দেশ্য কী? স্মোত্রিচ প্রকাশ্যে বলেছেন, ইসরায়েল গাজা থেকে সব ফিলিস্তিনিকে বের করে দেবে। এটিই আসলে এর মূল উদ্দেশ্য।
ইসরায়েলি সৈন্যরা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে। এটিকে ব্রিটিশ এমপি কিট ম্যালথাউস ‘একটি শুটিং গ্যালারি, একটি কসাইখানা’ বলে বর্ণনা করেছেন।
‘ম্যাডলিন’ জাহাজ গাজায় পৌঁছাতে পারেনি, কিন্তু এর ক্রুদের প্রচেষ্টা পশ্চিমা বিশ্বের নাগরিকদের চোখ খুলে দিয়েছে। একদিন তাঁরা নিশ্চয়ই তাঁদের সরকারকে ইসরায়েলকে সহযোগিতা দেওয়া বন্ধ করতে বাধ্য করবে। তখনই ইসরায়েলের পরাজয় নিশ্চিত হবে।
* ওয়েন জোনস দ্য গার্ডিয়ানের কলাম লেখক
- দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্ত আকারে অনূদিত
![]() |
| ম্যাডলিন জাহাজে ফিলিস্তিনি ‘কেফিয়াহ’ পরে ও ফিলিস্তিনের পতাকা হাতে গ্রেটা। ছবি: ইনস্টাগ্রাম থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
- ► 2026 (1652)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 11
(15)
- মাথায় কাটা চিহ্নের সূত্র ধরে যেভাবে গ্রেপ্তার হলেন...
- ভারত-পাকিস্তান সংঘাত: হিমালয়ান পিংক সল্ট ব্যবসায়ীদ...
- কেন বন্যপ্রাণী হত্যা করতে চায় কেরালাবাসী
- বেলস পালসি বা ফেশিয়াল পালসি—যে রোগে মুখ বেঁকে যায...
- গাজায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত, সংখ্যা ব...
- ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরায়েল ছাড়লেন গ্রেটা থু...
- গাজায় যুদ্ধ শেষ করতে নিজ দেশেই চাপের মুখে নেতানিয়াহু
- ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ ও বেন-গভিরের ওপর নিষেধা...
- শিক্ষিকার যৌনতার ক্ষুধা, অতঃপর...
- গাজা নিয়ে গ্রেটা থুনবার্গ কি পশ্চিমের চোখ খুলতে পা...
- প্রেম পরিণতি, কুপিয়ে স্বামীকে হত্যা: ক্ষণে ক্ষণে ব...
- ট্রাম্প-মাস্ক শত্রুতা কত দূর গড়াবে by সালেহ উদ্দিন...
- গ্রেটা থুনবার্গ হলেন কম বয়সী রাগী তরুণী: ট্রাম্প
- নির্বাচিত সংসদে সংস্কার নয়, সংস্কারের ভিত্তিতেই নত...
- আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কবে হার্ভার্ডের মতো সা...
-
▼
Jun 11
(15)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment