Saturday, June 21, 2025
ইরান-ইসরাইল সংঘাত: ‘নিঃশর্ত সমাপ্তি নইলে হামলা চলবে’
ইরান-ইসরাইল সংঘাত: ‘নিঃশর্ত সমাপ্তি নইলে হামলা চলবে’
এদিকে শুক্রবার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের রাস্তায় নামে লাখ লাখ মানুষ। অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার দিনভর হামলা-পাল্টা হামলা চালিয়েছে ইরান-ইসরাইল। কোনো পক্ষই ছাড় দেয়নি। তবে এদিন ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইরানের ভয়াবহ হামলা পরিলক্ষিত হয়েছে। ইরানের হামলায় হাইফায় ১৭ ইসরাইলি নিহত হন। যাদের তিনজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়েরশেভায় একাধিক ভবনের বহু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে ভস্ম হয়েছে একাধিক জানবাহন। এছাড়া ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রধান একটি সড়কে বিশাল গর্ত দেখা গেছে। এছাড়া ইসরাইলের বিরসেবা শহরের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে নিখুঁত হামলার দাবি করেছে ইরান। অন্যদিকে ইরানেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির গণমাধ্যম জানিয়েছে এই হামলায় ইরানের আরেক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। যদিও এই খবরের সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র নিশ্চিত করতে পারেনি। আবারও ইরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। অন্যদিকে ইরান-ইসরাইল সংঘাতে তৃতীয় কোনো পক্ষ জড়ালে এর পরিণতি ভয়াবহ হবে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
জেনেভায় ইইউ মন্ত্রীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: ইরান-ইসরাইল সংঘাতের সমাধান পেতে সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কূটনীতিক এবং বৃটেন, জার্মানি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরানের সঙ্গে তেল আবিবের সংঘাতের পর এবারই প্রথম পশ্চিমাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে বৃটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও উপস্থিত ছিলেন। কূটনৈতিক সমাধান পেতে ইরানের সঙ্গে বসাটা বেশ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন তিনি। বৈঠকে আরাঘচি বলেন, চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরানের ওপর হামলা চালিয়েছে ইসরাইল। এর মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তারা। এমন অবস্থায় এখনই কার্যকরী পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে জোর দেন আরাঘচি। অন্যথায় জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক আইন খুব খারাপভাবে ব্যাহত হবে। এটি এমন একজনের আহ্বান যিনি তার পুরো জীবন সংলাপ ও কূটনীতির জন্য উৎসর্গ করেছেন। তবে এটাও মনে রাখতে হবে, যিনি (ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের) চাপিয়ে দেয়া যুদ্ধের মোকাবিলা করা অভিজ্ঞ সৈনিক এবং তিনি জানেন কীভাবে নিজ মাতৃভূমিকে রক্ষা করতে হয়। বিবিসি জানিয়েছে, বৈঠক শুরু হওয়ার পরপরই উভয়পক্ষের মধ্যে মতানৈক্য শুরু হয়েছে বলে মনে হয়েছে। ইসরাইল জানিয়েছে তারা এখনো ইরানে তাদের সকল লক্ষ্য অর্জন করতে পারেনি। তারা ইরানে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে। এদিকে ইরান জানিয়েছে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি বিকাশের সম্পূর্ণ অধিকার রয়েছে তাদের। তবে ইসরাইল এটা মানতে নারাজ। তারা ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানিয়েছে। এই বৈঠকের মাঝেই ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি: শুক্রবার এক্সের এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা সবসময়ই শান্তি এবং শান্ত থাকার পক্ষে আছি। তবে আমাদের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হচ্ছে ইসরাইলের নিঃশর্ত সমাপ্তি। চিরতরে ইহুদিবাদীদের শত্রুভাবাপন্ন এমন হামলা বন্ধের নিশ্চয়তা দিতে হবে। ইসরাইলি আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেন, তারা আগ্রাসন অব্যাহত রাখলে এই যুদ্ধ বন্ধ হবে না। বরং ইরান আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে, যার ফলে হামলাকারীদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
ইরানে হামলা নিয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিয়মিত ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। বক্তব্য শুরুর পর, তিনি চলে আসেন ইসরাইল ও ইরানের চলমান সংঘাতে। তিনি বলেন, আমি জানি প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে এবং যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়াবে কিনা- সে বিষয়ে অনেক জল্পনা চলছে। এরপর তিনি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি সরাসরি উদ্ধৃতি পড়ে শোনান। তাতে বলা হয়- ইরানের সঙ্গে আলোচনা হওয়ার একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা সামনে রয়েছে- যা হতে পারে, আবার নাও হতে পারে। এই পরিস্থিতিতে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবো, আমরা এতে যাবো কিনা।
‘যুক্তরাষ্ট্র যুুদ্ধে যোগ দিলে পুরো অঞ্চলে নরক ডেকে আনবে’: এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে বলেছেন, ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্র যদি সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে তা পুরো অঞ্চলের জন্য নরক ডেকে আনবে। তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে ইতিহাসে তিনি একজন ‘অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে পড়া প্রেসিডেন্ট’ হিসেবে চিহ্নিত হবেন। খাতিবজাদে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি দীর্ঘস্থায়ী জঞ্জালে পরিণত করবে, আগ্রাসনকে আরও বাড়াবে এবং নৃশংসতা বন্ধের পথকে দীর্ঘায়িত করবে।
মধ্যপ্রাচ্য নিয়ে এরদোগান-মের্জের ফোনালাপ: ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। উভয় নেতাই এই সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছেন জার্মান সরকারের এক মুখপাত্র। তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক সমাধানে সহযোগিতার ওপর জোর দিয়েছে উভয় দেশ। বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, জার্মান সরকারের চিফ অব স্টাফ থর্স্টেন বলেছেন, যদিও ইরানের সঙ্গে যেকোনো চুক্তির মুহূর্ত ভালো নয়। তবে চলমান পরিস্থিতিতে এটা গুরুত্বপূর্ণ। এদিকে জার্মান সরকারকে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইলের ক্রমাগত হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হলে তা থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। যাতে ইউরোপ ও মধ্যপ্রাচ্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
![]() |
| ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরাইলের একটি ভবন |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 21
(10)
- ইসরায়েল-ইরান যুদ্ধ, ছবি
- ইরানিদের জীবনযুদ্ধ, যে যুদ্ধে সাইরেন বাজে না by সু...
- ট্রাম্পের হম্বিতম্বির নেপথ্যে কী
- এসব কি যুদ্ধাপরাধ নয়? by মোহাম্মদ আবুল হোসেন
- ইরানে হামলা: যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ১৪...
- ইরানে হামলা করে যে উভয়সংকটে ইসরায়েল by এমা গ্রাহাম...
- ইরান-ইসরাইল সংঘাত: ‘নিঃশর্ত সমাপ্তি নইলে হামলা চলবে’
- সুঁই-সুতার জীবনযুদ্ধ by সোহেল রানা
- ইরানে হামলার মাস্টারমাইন্ড: মোসাদকে নীরবে পাল্টে দ...
- ইরানের সঙ্গে সংঘাতের প্রকৃত খবর কি গণমাধ্যমে প্রকা...
-
▼
Jun 21
(10)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment