Thursday, June 5, 2025
জন্ম ভারতে, মা ভারতীয়, তবু কথিত বাংলাদেশি তকমা, অবশেষে...
জন্ম ভারতে, মা ভারতীয়, তবু কথিত বাংলাদেশি তকমা, অবশেষে...
এতে বলা হয়, বোম্বে হাইকোর্ট কথিত বাংলাদেশি এক কিশোরীকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে। ১৮ বছর বয়সী ওই কিশোরী পুলিশ স্টেশনের নির্ভয়া সেলে আটক ছিলেন। এর আগে তার পিতার নাগরিকত্ব যাচাই করা হয় এবং পরে তার পিতাকে বাংলাদেশে পুশইন করা হয়। মুম্বইয়ের বিচারপতি নীলা গোখলে এবং ফিরদোস পি পুনিওয়ালার অবকাশকালীন বেঞ্চ অবিলম্বে ওই কিশোরীকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন। তারা বলেছেন, তার পিতার নাগরিকত্ব তদন্তের জন্য তাকে আটক রাখার কোনো প্রয়োজন নেই। ১৮ বছর বয়সী ওই কিশোরী ও তার ছোট দুই ভাইবোনের তরফে দাখিল করা পিটিশনের শুনানি করছিলেন আদালত। তার ওই দুই ভাইবোনের বয়স ১৬ বছর ও ৮ বছর।
আবেদনে বলা হয়, তাদের জন্ম ভারতে। তারা যে ভারতীয় নাগরিক তা প্রমাণের প্রয়োজনীয় সব ডকুমেন্ট আছে তাদের কাছে। তাদের পিটিশন অনুযায়ী, তাদের পিতা দাদামিয়া খান ৩৭ বছরের বেশি সময় ভারতে বসবাস করছেন। তিনি মরিয়ম খান নামে ভারতীয় এক নারীকে বিয়ে করেছেন। পাশাপাশি তিনি একজন ক্যাবচালক হিসেবে কাজ করছিলেন। ভারতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের শনাক্তকরণের বিশেষ অভিযানে ওই তিন ভাইবোনকে আটক করে ম্যানখুর্দ পুলিশ। ছোট দুই ভাইবোনকে তাদের মায়ের কাছে হস্তান্তর করা হয় হ্যাবিয়াস করপাস আবেদনের পরে।
ওদিকে এসব শিশুর পক্ষে আইনজীবী সিদ্ধ পামেছা আদালতে তাদের জন্মসনদ দাখিল করেন। তাতে বলা হয়, তারা ভারতে জন্মগ্রহণ করেছে। তাদের পিতার কথিত নাগরিকত্বের বিষয়ে তাদেরকে আটক রাখা যায় না। এমনকি দাদামিয়া খানও ভারতীয় একজন নাগরিক। তার কাছে আছে প্যান কার্ড, রেশন কার্ড এবং ভোটার পরিচয়পত্র। এই পরিচয়পত্র ইস্যু করেছে ভারতের নির্বাচন কমিশন।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনি লড়াই করেন এডভোকেট মনীষা জাগতাপ। তিনি বলেন, পুলিশি তদন্তে দাদামিয়া খান স্বীকার করেছেন যে- তিনি বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। কারণ, তার দেশে জীবন নির্বাহ করার কোনো সোর্স ছিল না। তাকে ভারত থেকে ফেরত পাঠানো হলেও তার নাগরিকত্বের বিষয়ে তদন্ত চলছে ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ এর অধীনে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এ বছর ২রা মে যে নির্দেশ দিয়েছে, তার অধীনেও তদন্ত চলছে। শুনানি শেষে বিচারকরা বলেন, ১৮ বছর বয়সী ওই কিশোরীকে নিরাপত্তা হেফাজতে রাখার কোনো কারণ নেই। তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। তবে তদন্তকারী কর্মকর্তারা ডাকলে তাদেরকে তাতে সাড়া দেয়ার নির্দেশ দেয়া হয়।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1402)
-
▼
2025
(3281)
-
▼
June
(301)
-
▼
Jun 05
(8)
- প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে শিক্ষিকার রগরগে ছবি, অতঃ...
- খোলা ট্রাক-পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ
- সুদানে গৃহযুদ্ধের প্রকোপে দেশ ছেড়েছেন ৪০ লাখের বেশ...
- গাজায় ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ ঢুকতে দেবে না ইসরায়েল
- ৬০০ দিন যুদ্ধের পরও গাজায় ইসরায়েল কেন বিজয়ী হতে পা...
- গাজায় নিঃসন্দেহে যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: ম্যাথু ...
- গাজায় ত্রাণকেন্দ্রে আবার ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ও...
- জন্ম ভারতে, মা ভারতীয়, তবু কথিত বাংলাদেশি তকমা, অব...
-
▼
Jun 05
(8)
-
▼
June
(301)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment