Wednesday, May 28, 2025
জেরুজালেমে ইসরাইলিদের র্যালি, মুসলিমবিরোধী স্লোগান
জেরুজালেমে ইসরাইলিদের র্যালি, মুসলিমবিরোধী স্লোগান
ক্যাফে মালিক রেমন্ড হিমো যখন তরুণদের বিরুদ্ধে প্রতিবাদ করেন তখন এক পুলিশ কর্মকর্তা তাকে হুমকি দিয়ে বলেন, এখনই দোকান বন্ধ করো, না হলে আমি তোমাকে রক্ষা করতে পারব না। ফলে দুপুর ১টার মধ্যেই বেশির ভাগ দোকান বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দরজা-জানালা আটকে ঘরে আশ্রয় নেন। জেরুজালেমভিত্তিক মানবাধিকার সংগঠন ‘ইর আমিম’-এর গবেষক আবিভ তাতারস্কি বলেন, এই মিছিল মানুষকে জীবিকা থেকে বঞ্চিত করে, নিজের শহরে অনিরাপদ করে তোলে এবং মূলত এই বার্তাটাই দেয়- তোমাদের এখানে থাকার অধিকার নেই, এই জায়গা আমাদের।
মধ্যাহ্নের পর থেকে আরও বড় দল শহরে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে চিৎকার করতে থাকে ‘তাদের গ্রাম পুড়ুক’, ‘আরবদের মৃত্যু হোক’। দামাস্কাস গেট এলাকায় একটি বিশাল ব্যানারে লেখা ছিল, ‘জেরুজালেম ১৯৬৭, গাজা ২০২৫’- যা গাজার সম্পূর্ণ সামরিক দখলের হুমকি নির্দেশ করে। আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘নাকবা ছাড়া বিজয় নেই’- যা ১৯৪৮ সালে ইসরাইলের প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়নের প্রতি ইঙ্গিত দেয়। এই মিছিলের আয়োজক ‘আম ক’লাভি’ নামের সংগঠনের সভাপতি বারুখ কাহানে। তিনি ইহুদি আধিপত্যবাদী ও নিষিদ্ধ কাচ পার্টির প্রতিষ্ঠাতা মেইর কাহানের ছেলে। মিছিলকারীদের অনেকেই কাচ পার্টির প্রতীকসহ টি-শার্ট পরেন। কিছু গ্রুপ যায় স্কুলের ব্যানার নিয়ে। পূর্বে বহুবার সহিংসতা ঘটলেও এবার পুরনো শহরে পুলিশি উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম এবং তারা অনেক ক্ষেত্রেই ফিলিস্তিনিদের রক্ষা করেনি। কেবল ‘স্ট্যান্ডিং টুগেদার’ নামের একটি সংগঠনের কর্মীরাই বেগুনি জ্যাকেট পরে মুসলিমদের পক্ষে ঢাল হয়ে দাঁড়িয়ে ছিলেন সহিংসতা ঠেকানোর একমাত্র নাগরিক প্রতিরোধ হিসেবে। ইসরাইলের অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও মিছিলে অংশ নেন। তিনি এর আগে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক উস্কানিমূলক ‘প্রার্থনা সফর করেছিলেন, যদিও সেখানকার নিয়মানুযায়ী ইহুদিদের ধর্মীয় আচার নিষিদ্ধ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই আরও বিতর্ক সৃষ্টি করেন যখন তিনি তার মন্ত্রিসভার বৈঠক বসান পূর্ব জেরুজালেমের সিলওয়ান এলাকায়। বর্তমানে এটি ফিলিস্তিনি পাড়া এবং একই সঙ্গে ঐতিহাসিক ‘বাইবেলিকাল জেরুজালেম’-এর অংশ।
ইসরাইলি আইনজীবী ও জেরুজালেম বিশেষজ্ঞ ড্যানি সাইডম্যান এই বৈঠককে ‘রাজনৈতিক অগ্নিকাণ্ড’ হিসেবে অভিহিত করে বলেন, এই এলাকায় অতীতকে অস্ত্র বানানো হচ্ছে, যাতে বর্তমান ফিলিস্তিনিদের উচ্ছেদ করে একটি কৃত্রিম প্রাচীন ইসরাইল পুনর্গঠন করা যায়। এই পতাকা মিছিল পূর্বেও সহিংসতা ও যুদ্ধের সূচক হয়ে উঠেছে। ২০২১ সালে একই আয়োজন থেকে শুরু হয় ১১ দিনের ইসরাইল-হামাস যুদ্ধ। বিশ্লেষকদের মতে, এমন মিছিল এবং সরকারের অবস্থান ইসরাইলের ধর্মীয় আধিপত্যবাদকে বৈধতা দেয়, যা শুধু জেরুজালেম নয়, গোটা অঞ্চলের জন্য চরম বিপর্যয়ের ইঙ্গিত দেয়।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1429)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 28
(11)
- মুক্তি পাওয়া জিম্মি: ‘ভয় ছিল ইসরায়েলই হত্যা করে ফি...
- গাজায় ‘বর্বরতা’: প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলে...
- জেরুজালেমে ইসরাইলিদের র্যালি, মুসলিমবিরোধী স্লোগান
- ইসরাইলি হামলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উড়ল ...
- এটিএম আজহার বেকসুর খালাস
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ গ্রেপ্তার
- গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়...
- গাজায় ৫৪ হাজার ফিলিস্তিনি হত্যা -আল জাজিরা
- হোয়াইট হাউসে ট্রাম্পের অপমানের রাজনীতি by জাস্টিস ...
- গাজায় হত্যাযজ্ঞ: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক...
- ইসরায়েলের আগ্রাসন: মা ও ৬ ভাই–বোন হারিয়ে জ্বলন্ত স...
-
▼
May 28
(11)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment