Wednesday, May 28, 2025
গাজায় ‘বর্বরতা’: প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলেন জার্মান চ্যান্সেলর
গাজায় ‘বর্বরতা’: প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলেন জার্মান চ্যান্সেলর
মঙ্গলবার (২৬ মে) ফিনল্যান্ডের তুরকু শহরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসবিরোধী যুদ্ধের কথা বলে গাজায় যে বোমাবর্ষণ চলছে, তা আর কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। খবর রয়টার্স
ম্যার্ৎসের এই মন্তব্যকে জার্মান রাজনৈতিক নেতৃত্বের অন্যতম কঠিন অবস্থান হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবরের পর এটাই সবচেয়ে স্পষ্ট বার্তা, যখন হামাসের হামলার পর ইসরায়েল ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। ঐতিহাসিকভাবে নাৎসি যুগের পাপের দায় থেকে ইসরায়েলের প্রতি ‘বিশেষ দায়বদ্ধতা’ মেনে চলা জার্মানির জন্য এ এক নজিরবিহীন অবস্থান।
ম্যার্ৎস বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা আর সন্ত্রাসবিরোধী যুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করছে বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে যা ঘটছে, তা আমি খুব সমালোচনামূলকভাবে দেখছি। এখন সময় এসেছে যখন আমাকে এটা প্রকাশ্যে বলতে হচ্ছে—এই হামলা আর যুক্তিসঙ্গত নয়।
বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো—ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়ের পর ম্যার্ৎস ঘোষণা দিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বার্লিনে স্বাগত জানাবেন। এমনকি তার কার্যালয়ে এখনও ঝুলছে ইসরায়েলের জিকিম সমুদ্রসৈকতের ছবি, যেখানে ২০২৩ সালে হামাসের হামলা হয়েছিল।
ম্যার্ৎসের কণ্ঠে এই পরিবর্তনের প্রতিধ্বনি পাওয়া যায় আরও স্পষ্টভাবে, যখন তিনি জানান, চলতি সপ্তাহেই নেতানিয়াহুর সঙ্গে তার কথা হবে—যদিও ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিয়ে কোনো মন্তব্য তিনি করেননি।
চ্যান্সেলরের কড়া সমালোচনার পরপরই জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলও একই সুরে বক্তব্য রাখেন। সরকারের শরিক সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটদের (এসপিডি) পক্ষ থেকে ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের দাবিও তোলা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত ‘সিভি জরিপ’ বলছে, ৫১ শতাংশ জার্মান নাগরিক ইসরায়েলে অস্ত্র রফতানির বিপক্ষে। ২০২১ সালে যেখানে ৪৬ শতাংশ জার্মান ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতেন, ২০২৫ সালের মে মাসে বার্টেলসমান ফাউন্ডেশনের জরিপে সেই সংখ্যা নেমে এসেছে ৩৬ শতাংশে।
জার্মানির ইহুদি বিদ্বেষবিষয়ক কমিশনার ফেলিক্স ক্লেইন বলেন, হোলোকাস্টের কারণে যে সমর্থন ইসরায়েল পায়, তা সব কিছু মেনে নেওয়ার বৈধতা নয়।
ইসরায়েলি ইতিহাসবিদ মোশে জিমারম্যানের মতে, সাধারণ জার্মানদের মধ্যে আজ যে মনোভাব, তা বিশ্বের অন্য জনগোষ্ঠীর মতোই। তবে রাজনৈতিক অভিজাতরা এখনও নাৎসি যুগের অতীত থেকেই তাদের অবস্থান নির্ধারণ করে থাকেন।
ইসরায়েলের বার্লিন দূতাবাস ম্যার্ৎসের বক্তব্যকে হালকাভাবে নেয়নি। প্রতিক্রিয়ায় তারা জানিয়েছে, ফ্রিডরিশ ম্যার্ৎস আমাদের বন্ধু। তিনি যখন এমন সমালোচনা করেন, আমরা মনোযোগ দিয়ে শুনি।
বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে ইসরায়েলের প্রতি সমর্থনের ভূমিকায় বড় পরিবর্তন আসছে। কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য ইতিমধ্যে গাজায় চলমান মানবিক সংকট নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছে। এখন সেই কণ্ঠে যোগ দিলো জার্মানি, যাদের সমর্থন এতদিন ধরে তেল আবিবের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য বলে বিবেচিত ছিল।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1429)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 28
(11)
- মুক্তি পাওয়া জিম্মি: ‘ভয় ছিল ইসরায়েলই হত্যা করে ফি...
- গাজায় ‘বর্বরতা’: প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলে...
- জেরুজালেমে ইসরাইলিদের র্যালি, মুসলিমবিরোধী স্লোগান
- ইসরাইলি হামলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উড়ল ...
- এটিএম আজহার বেকসুর খালাস
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ গ্রেপ্তার
- গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়...
- গাজায় ৫৪ হাজার ফিলিস্তিনি হত্যা -আল জাজিরা
- হোয়াইট হাউসে ট্রাম্পের অপমানের রাজনীতি by জাস্টিস ...
- গাজায় হত্যাযজ্ঞ: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক...
- ইসরায়েলের আগ্রাসন: মা ও ৬ ভাই–বোন হারিয়ে জ্বলন্ত স...
-
▼
May 28
(11)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment