Wednesday, May 28, 2025
ইসরায়েলের আগ্রাসন: মা ও ৬ ভাই–বোন হারিয়ে জ্বলন্ত স্কুলভবন থেকে বেরিয়ে এল ফিলিস্তিনি শিশু ওয়ার্দ
ইসরায়েলের আগ্রাসন: মা ও ৬ ভাই–বোন হারিয়ে জ্বলন্ত স্কুলভবন থেকে বেরিয়ে এল ফিলিস্তিনি শিশু ওয়ার্দ
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাওয়া ফিলিস্তিনি শিশুটির নাম ওয়ার্দ শেখ খলিল।
ওয়ার্দ তার মা ও ছয় ভাই–বোনের সঙ্গে গাজা নগরীর ফাহমি আল-জারজাউই স্কুলে আশ্রয় নিয়েছিল। স্থানীয় সময় গত রোববার রাতে ওই স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলায় স্কুলের প্রায় অর্ধেক অংশ ধ্বংস হয়ে গেছে। হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮টি শিশু রয়েছে।
ওয়ার্দের বয়স সাত বছর। যদিও কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে তার বয়স পাঁচ বা ছয় বছরও বলা হয়েছে।
আগুনের ভেতর থেকে ওয়ার্দকে হেঁটে বেরিয়ে আসতে দেখে উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বলে জানিয়েছে সিবিসি নিউজ।
গতকাল সিবিসি নিউজকে ওয়ার্দ বলেন, ‘আমি আগুন দেখে খুব ভয় পেয়েছিলাম। পুরো স্কুলে আগুন জ্বলছিল।’
সিবিসি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, স্কুলে হামলায় ওয়ার্দের মা ও পাঁচ (আল–জাজিরা ছয় বলেছে) ভাই–বোন নিহত হয়েছেন। ভাই-বোনদের বয়স ২ থেকে ১৮ বছর। তাঁরা সবাই হামলার সময় ঘুমিয়ে ছিলেন। ওয়ার্দের বাবা ও এক ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
একজন প্যারামেডিক এবং ওয়ার্দের চাচা আইয়াদ আল-শেখ খলিল ভিডিওতে জ্বলন্ত স্কুলভবনের ভেতর দেখা যাওয়া শিশুটি ওয়ার্দ বলে নিশ্চিত করেছেন।
আইয়াদ আল-শেখ খলিল সিবিসি নিউজকে বলেছেন, তিনি স্কুলে হামলার খবর পেয়েছিলেন। পরে বুঝতে পারেন, ভাইরাল হওয়া ভিডিওতে থাকা শিশুটি তাঁর ভাইয়ের মেয়ে ওয়ার্দ।
হামলার পর ওয়ার্দ বলেছে, ‘ক্ষেপণাস্ত্র আমাদের আঘাত করে ও স্কুলে আগুন ধরে যায়। আমার পরিবারকে হত্যা করা হয়েছে।’
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলার অন্যতম লক্ষবস্তুতে পরিণত হয়েছে স্কুল ও হাসপাতালগুলো। এর আগে গত বছরের আগস্টে গাজা নগরীর আল-তাবিন স্কুলে বড় হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। সেই হামলায় ফজরের নামাজ আদায় করতে স্কুলটিতে জড়ো হওয়া শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
| জ্বলন্ত স্কুলভবনের ভেতর থেকে বেরিয়ে আসছে ফিলিস্তিনি শিশু ওয়ার্দ শেখ খলিল। ছবি: বিবিসির স্ক্রিনশট |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1429)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 28
(11)
- মুক্তি পাওয়া জিম্মি: ‘ভয় ছিল ইসরায়েলই হত্যা করে ফি...
- গাজায় ‘বর্বরতা’: প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলে...
- জেরুজালেমে ইসরাইলিদের র্যালি, মুসলিমবিরোধী স্লোগান
- ইসরাইলি হামলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উড়ল ...
- এটিএম আজহার বেকসুর খালাস
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ গ্রেপ্তার
- গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়...
- গাজায় ৫৪ হাজার ফিলিস্তিনি হত্যা -আল জাজিরা
- হোয়াইট হাউসে ট্রাম্পের অপমানের রাজনীতি by জাস্টিস ...
- গাজায় হত্যাযজ্ঞ: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক...
- ইসরায়েলের আগ্রাসন: মা ও ৬ ভাই–বোন হারিয়ে জ্বলন্ত স...
-
▼
May 28
(11)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment