Wednesday, May 28, 2025
মুক্তি পাওয়া জিম্মি: ‘ভয় ছিল ইসরায়েলই হত্যা করে ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর দায় দেবে’
মুক্তি পাওয়া জিম্মি: ‘ভয় ছিল ইসরায়েলই হত্যা করে ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর দায় দেবে’
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে জানা গেছে, হামাসের হাতে আটক আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) পাঁচ নারী সেনার একজন ছিলেন নামা লেভি।
জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে তিনি বলেন, গাজায় জিম্মি থাকার সময় সবচেয়ে ভয়াবহ আশঙ্কা ছিল নিজ দেশের বিমান হামলা। তার ভাষায়, প্রাণহানির আশঙ্কা ছিল হামাস থেকে নয়, বরং ইসরায়েলি বোমা বর্ষণ থেকেই।
মুক্তি পাওয়া লেভি বলেন, প্রতিটি বোমা হামলা ছিল বিভীষিকাময়। প্রতিবার মনে হতো, এটাই শেষ। আর হয়তো কোনো দিন পৃথিবীর আলো দেখতে পারব না। তিনি বলেন, কোনো সতর্কতা ছাড়া হঠাৎই এক ধরনের বাঁশির মতো শব্দ শোনা যেত, যা ছিল বোমা আছড়ে পড়ার পূর্বসংকেত। ওই শব্দ শুনলেই শরীর ঠান্ডা হয়ে আসত। মনে হতো, এই বুঝি শেষ। তারপর আসত বিকট বিস্ফোরণের শব্দ, যা এত তীব্র ছিল, কয়েক ঘণ্টা অনুভূতিশূন্য হয়ে যেতাম।
একবার তার আশ্রয়স্থলের ওপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভাগ্যক্রমে বেঁচে যান লেভি। যেদিকে আমি ছিলাম, সেদিকে আঘাত হানে না ক্ষেপণাস্ত্রটি। অল্পের জন্য প্রাণে রক্ষা পাই। জিম্মিদশায় আপনি কোথাও পালাতে পারবেন না, নিজেকে একেবারে অসহায় মনে হয়,—বলেন তিনি।
খাবার ও পানির সংকটের কথাও তুলে ধরেন এই নারী সেনা। জানান, কখনো খাওয়ার কিছু ছিল না। এমনকি পানিও বন্ধ করে দেওয়া হয়েছিল। একদিন বৃষ্টির পানি সংগ্রহ করে হামাস সদস্যরাই আমাকে দেয়। ওই এক চুমুক পানিই সেদিন মনে হয়েছিল যেন জীবন ফিরে পাওয়া।
নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে লেভি বলেন, আমি কখনোই ভাবিনি, আমাদের অবস্থার ভয়াবহতা জেনেও সরকার আমাদের উদ্ধারে নিষ্ক্রিয় থাকবে। প্রথম দফার মুক্তিপ্রাপ্তদের অভিজ্ঞতা শুনেও সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি।
লেভির এই বক্তব্যের আগে চলতি মাসেই আরেক মুক্তিপ্রাপ্ত জিম্মিও একই রকম আশঙ্কার কথা জানান। তিনি বলেন, আমাদের ভয় ছিল হামাস নয়, ইসরায়েলই আমাদের হত্যা করবে। আর তারপর দায় চাপাবে হামাসের ওপর।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়ে অন্তত ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। বর্তমানে তাদের মধ্যে ৫৮ জন এখনো হামাসের কাছে জিম্মি রয়েছেন।
ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে যে ব্যবস্থা গ্রহণ করবে ইসরায়েল
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিণতি ভয়াবহ হতে পারে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায় যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তাহলে ইসরায়েল একতরফাভাবে পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ওই অঞ্চলগুলো দখলে নেবে।
সোমবার (২৬ মে) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা, ইসরায়েলি দৈনিক ‘ইসরায়েল হায়োম’-এর বরাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
গিদিওন সা’আর বলেন, ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া যে কোনো একতরফা পদক্ষেপের জবাবে আমরাও একতরফা সিদ্ধান্ত নেব। তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পথে হাঁটবে।
তিনি আরও সতর্ক করেন, যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে, তাদের পদক্ষেপ ইসরায়েলকে পশ্চিম তীরের বসতি ও জর্ডান উপত্যকা একতরফাভাবে দখলের দিকে ঠেলে দেবে।
এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে, যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ আগামী জুন মাসের মাঝামাঝি নিউইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ নিচ্ছেন। সৌদি আরবের সমর্থনে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সহমত গড়ে তোলা।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ‘ইসরায়েল হায়োম’ জানায়, ১৮ জুন সম্মেলন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচিত হচ্ছে। ওই দিনই একাধিক দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই সম্ভাবনায় ইসরায়েলি সরকার চরম অসন্তোষ প্রকাশ করেছে। তারা অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ম্যাখোঁ তাদের আশ্বাস দিয়েছিলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এখন সে অবস্থান থেকে সরে এসে ‘প্রতারণা’ করেছেন তিনি—এমনটাই দাবি তেল আবিবের।
প্রসঙ্গত, জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ইতোমধ্যে ১৪৯টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এছাড়া, ২০২৪ সালের ২০ জুলাই আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) একটি ঐতিহাসিক রায়ে জানায়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আদালত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সমর্থন করে এবং অবৈধভাবে গড়ে ওঠা ইসরায়েলি বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
সূত্র : মিডল ইস্ট মনিটর, ওয়াফা, ইসরায়েল হায়োম
![]() |
| চলতি বছর জানুয়ারিতে যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তির আওতায় গাজা থেকে মুক্তি পাওয়া বাঁ থেকে প্রথম নামা লেভি। ছবি : সংগৃহীত |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1429)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 28
(11)
- মুক্তি পাওয়া জিম্মি: ‘ভয় ছিল ইসরায়েলই হত্যা করে ফি...
- গাজায় ‘বর্বরতা’: প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলে...
- জেরুজালেমে ইসরাইলিদের র্যালি, মুসলিমবিরোধী স্লোগান
- ইসরাইলি হামলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উড়ল ...
- এটিএম আজহার বেকসুর খালাস
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ গ্রেপ্তার
- গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়...
- গাজায় ৫৪ হাজার ফিলিস্তিনি হত্যা -আল জাজিরা
- হোয়াইট হাউসে ট্রাম্পের অপমানের রাজনীতি by জাস্টিস ...
- গাজায় হত্যাযজ্ঞ: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক...
- ইসরায়েলের আগ্রাসন: মা ও ৬ ভাই–বোন হারিয়ে জ্বলন্ত স...
-
▼
May 28
(11)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment