Wednesday, May 28, 2025
ইসরাইলি হামলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উড়ল ফিলিস্তিনের পতাকা
ইসরাইলি হামলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উড়ল ফিলিস্তিনের পতাকা
ওদিকে সোমবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩৩ জনই নিহত হয়েছেন একটি স্কুলে আশ্রয় নেয়া অবস্থায়। গাজা শহরের সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, ফাহমি আল-জারজাওয়ি স্কুলে ভোররাতে চালানো এক বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে বহু। এর বেশিরভাগই শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে পোড়া লাশ ধ্বংসস্তূপ থেকে টেনে তোলা হচ্ছে এমন দৃশ্য দেখা গেছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ওই ভবনটি হামাস ও ইসলামিক জিহাদের পরিকল্পনা ও হামলা সংগঠনের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে প্রত্যক্ষদর্শী ফারাহ নুসসাইর বলেন, স্কুলে ছিল সাধারণ মানুষ- শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ। তারা শুধু একটু নিরাপত্তা ও খাদ্য চেয়েছিল। তিনি আরও বলেন, আমরা দক্ষিণে পালিয়ে গিয়েছিলাম, ওরা সেখানেও বোমা ফেলল। আমরা উত্তরে ফিরলাম, সেখানেও বোমা। স্কুলে এলাম, তাও নিরাপদ নয়। এখন কোথাও নিরাপদ নয়- না স্কুল, না হাসপাতাল, কোথাও না। উত্তর গাজার জাবালিয়ায় আরেকটি হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে বলে বাসসাল জানিয়েছেন।
এই ঘটনার মধ্যেই গাজায় মানবিক সহায়তা দেওয়ার কথা যুক্তরাষ্ট্র-সমর্থিত এক সংস্থার। কিন্তু এর প্রধান জ্যাক উড রোববার হঠাৎ পদত্যাগ করেছেন। সোমবার থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও, পদত্যাগের মাধ্যমে মানবিক নীতিমালা বজায় রাখা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। জ্যাক উড বলেন, সংস্থাটি মানবিক নীতিমালা- মানবতা, নিরপেক্ষতা, পক্ষপাতহীনতা এবং স্বাধীনতা, অনুসরণ করতে পারছে না। এই সংস্থা গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য বেসরকারি ঠিকাদার ও ইসরাইলি নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করে। সোমবার থেকেই তাদের কার্যক্রম শুরু হওয়ার কথা। সপ্তাহের মধ্যে ১০ লাখ ফিলিস্তিনিকে সহায়তা পৌঁছানোরও কথা। সংস্থাটি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে পরিবারগুলোকে যাচাই করে সাহায্য দেবে বলে জানা গেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সোমবার জানায়, গাজায় যুদ্ধের কারণে শতকরা ৫ ভাগেরও কম চাষযোগ্য জমি ব্যবহার উপযোগী আছে। এপ্রিলে শতকরা ৮০ ভাগ জমি ক্ষতিগ্রস্ত এবং শতকরা ৭৭.৮ ভাগ জমি অনুপযোগী হয়ে পড়ে। মাত্র ৬৮৮ হেক্টর (১,৭০০ একর) জমি এখন চাষের উপযুক্ত।
ওদিকে, হামাস যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে বলে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন। এই প্রস্তাবে ৭০ দিনের যুদ্ধবিরতির পাশাপাশি ১০ জন জীবিত ইসরাইলি জিম্মির মুক্তি এবং গাজা থেকে আংশিক সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত আছে। এছাড়া, ইসরাইলের জেলে থাকা শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু ইসরাইলের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, কোনো দায়িত্বশীল সরকার এমন চুক্তি মেনে নিতে পারে না। হামাস আদতে কোনো চুক্তিতে আগ্রহী নয়।
ওদিকে ইসরাইলের যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধিতা করে ইউরোপীয় নেতারা চাপ সৃষ্টি করছেন। সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মাৎসে বলেন, সত্যি বলতে, এখন আমি আর বুঝতে পারছি না ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় কী করছে, তাদের লক্ষ্য কী। তিনি জার্মান পাবলিক সম্প্রচার মাধ্যম ডব্লিউডিআর’কে বলেন, আমি আর ইসরাইলের উদ্দেশ্য বুঝতে পারছি না।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1441)
-
▼
2025
(3281)
-
▼
May
(344)
-
▼
May 28
(11)
- মুক্তি পাওয়া জিম্মি: ‘ভয় ছিল ইসরায়েলই হত্যা করে ফি...
- গাজায় ‘বর্বরতা’: প্রকাশ্যে ইসরায়েলকে তিরস্কার করলে...
- জেরুজালেমে ইসরাইলিদের র্যালি, মুসলিমবিরোধী স্লোগান
- ইসরাইলি হামলার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় উড়ল ...
- এটিএম আজহার বেকসুর খালাস
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ গ্রেপ্তার
- গাজায় ত্রাণ সরবরাহের সুযোগ দিতে ইসরায়েলকে চাপ দেওয়...
- গাজায় ৫৪ হাজার ফিলিস্তিনি হত্যা -আল জাজিরা
- হোয়াইট হাউসে ট্রাম্পের অপমানের রাজনীতি by জাস্টিস ...
- গাজায় হত্যাযজ্ঞ: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিতে যুক...
- ইসরায়েলের আগ্রাসন: মা ও ৬ ভাই–বোন হারিয়ে জ্বলন্ত স...
-
▼
May 28
(11)
-
▼
May
(344)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment