Monday, April 28, 2025
৫ দিন ধরে নিখোঁজ দেড় বছরের শিশু তানিশা by ফাহিমা আক্তার সুমি
৫ দিন ধরে নিখোঁজ দেড় বছরের শিশু তানিশা by ফাহিমা আক্তার সুমি
তানিশার মা কোহিনূর মানবজমিনকে বলেন, সন্তানহারা বাবা-মা শুধু বোঝে এই কষ্ট। অলি-গলিতে রাত-দিন খুঁজছি কোথাও তার খোঁজ পাচ্ছি না। আমার নিষ্পাপ শিশুটিকে খুঁজে দেন। তিন ছেলে সন্তানের পরে মেয়েটি আমার কোল জুড়ে এসেছিল। কে বা কারা আমার সন্তানটিকে নিয়েছে কিছুই বুঝতে পারছি না। সে কোথায়? তার কোনো সন্ধান নেই। তিনি বলেন, মঙ্গলবার রাতে আমি মেয়েটিকে ঘরে কোল থেকে নামিয়ে রান্না ঘরে ভাত দেখতে যাই। কিছুক্ষণ পরে আমার কাছে আসলে আবার ঘরে পাঠিয়ে দেই। পাঁচ মিনিটের মধ্যে আমার বাচ্চাটা দেখি কোথাও নেই। কোথায় গেল? কি হলো, কিছুই বুঝতে পারছি না। বাসার সামনে রাস্তা থেকে লোকজন যাতায়াত করে কিন্তু ঘরের দিকে কোনো লোকজন তেমন দেখতে পাইনি সেদিন। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে কিছুই জানি না। আমি কখনো বুঝতে পারিনি আমার কোলের সন্তান এভাবে হারিয়ে যাবে। আমার অনেক সাধনার মেয়ে। আমি তো মা এই কষ্ট কাউকে বোঝাতে পারছি না, আমার কোল থেকে কি হারিয়েছে।
সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে বাসার সামনে রাস্তায় তানিশা তার ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল। ৯-১০ মিনিট পরে সেখান থেকে ভাইয়ের সঙ্গে বাসায় চলে যায়। তার কিছুক্ষণ পরেই ঘটে এই ঘটনা।
তানিশার ফুপাতো ভাই মো. খোরশেদ আলম বলেন, আমরা শুরু থেকে খুঁজছি। র্যাব-পুলিশ আমাদের সহযোগিতা করছেন। তবে ঘটনাটির এখনো পর্যন্ত কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আশেপাশে থাকা অনেকগুলো সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে কিন্তু কোথাও কোনো প্রকার কিছু দেখা যাচ্ছে না। এই পরিবারের কারও সঙ্গে কোনো প্রকারের ঝগড়া, দ্বন্দ্ব্ব কিছুই নেই। তানিশার বাবা-মা বিগত ১৪-১৫ বছর ধরে ঢাকায় থাকেন। চার ভাইবোনের মধ্যে তানিশা তাদের একমাত্র মেয়ে। আমার মামার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তিনি বলেন, ঘটনাটি ২২শে এপ্রিল রাত ৮টা ৪০-৫৫ মিনিটের মধ্যে ঘটে। তানিশাকে ঘরে রেখে ওর মা রান্নাঘরে ভাত দেখতে এসেছিল। তখন তানিশার সঙ্গে ওর ছোট ভাই ছিল সে মোবাইল দেখছিল। সেখান থেকে আমার বোন তার মায়ের কাছে আসে। কিছুক্ষণ পর তার মা তাকে ঘরে ভাইয়ের কাছে যেতে বলে। কিছুক্ষণ পরেই তানিশাকে কোলে নেয়ার জন্য তার মা ঘরে গিয়ে দেখে তানিশা নেই। এরপর তার ছেলেকে রাস্তায় পাঠায় দেখার জন্য। সেখানে গিয়ে না পেয়ে তানিশার মা পুরো এলাকায় খুঁজতে থাকে। বাসাটির সামনে এবং পেছনে সিসি ক্যামেরা আছে কিন্তু বাসার সামনের বরাবর কোনো সিসি ক্যামেরা নেই। যারা ঘটনাটি ঘটিয়েছে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে ফলো করতো।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মানবজমিনকে বলেন, তানিশা নিখোঁজ হওয়ার পরদিন থেকে তাকে খুঁজে পেতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশেপাশে থাকা বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ধরনের ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1404)
-
▼
2025
(3281)
-
▼
April
(427)
-
▼
Apr 28
(21)
- শেখ হাসিনাকে চুপ রাখতে বললেন ড. ইউনূস, মোদি বললেন,...
- সীমান্তে কান্না, সন্তান গেল পাকিস্তান — মা রইলেন ভ...
- ভারতে ওয়াক্ফ আইন: যেখানে বুলডোজার নয়, আমলার কলমই য...
- অভ্যুত্থানে শহীদের মেয়ে কেন আত্মহত্যা করে by মনজুর...
- ভারত-পাকিস্তান যুদ্ধ লাগলে যুক্তরাষ্ট্র কী করবে by...
- পটুয়াখালীতে শহীদ বাবার কবরের পাশে শায়িত কলেজছাত্র...
- কুরস্ক ‘পুনর্দখলে’ রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সেন...
- জুলাই অভ্যুত্থানে শহীদের ভাইকে কোপাল কিশোর গ্যাং স...
- দাউদের জীবনযাপন ছিল ওর নিজের মতো by আফসান চৌধুরী
- সারা দেশে পাথর কোয়ারি খুললো, সিলেটে বন্ধ, রহস্য কী...
- পেহেলগামে হামলার ময়দান থেকে বেঁচে ফেরার গল্প
- চলন্ত কারে ছিনতাইকারী ছোঁ মেরে টান দিলো ব্যাগ: নার...
- ৫ দিন ধরে নিখোঁজ দেড় বছরের শিশু তানিশা by ফাহিমা আ...
- নির্বাসিত দাউদ হায়দার না আমরা? by আরিফ হায়দার
- কেন টার্গেটে শিমলা চুক্তি, কার লাভ কার ক্ষতি? -দ্য...
- পাকিস্তান-আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ন...
- ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ২৫,...
- ফের কাশ্মীর সীমান্তে গোলাগুলি: লন্ডনে পাকিস্তান হা...
- বাবা জুলাই আন্দোলনে শহীদ: ধর্ষণের শিকার মেয়ের আত্ম...
- মডেল তনয়ার হানিট্র্যাপ
- আরব নেতাদের চাপেই কি উত্তরসূরি বেছে নিলেন ফিলিস্তি...
-
▼
Apr 28
(21)
-
▼
April
(427)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment