Tuesday, March 11, 2025
আলোচনায় পুলিশের অক্সিলারি ফোর্স by শুভ্র দেব
আলোচনায় পুলিশের অক্সিলারি ফোর্স by শুভ্র দেব
ডিএমপি’র সূত্রগুলো জানিয়েছে, ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ অনুযায়ী কমিশনার অক্সিলারি ফোর্স নিয়োগ দিচ্ছে। শপিংমল ও আবাসিক এলাকার বেসরকারি নিরাপত্তাকর্মীদের পাশাপাশি স্থানীয় ব্যক্তিদেরও এই ফোর্সে যুক্ত করা হচ্ছে। আপাতত ঈদ পর্যন্ত নিরাপত্তা কার্যক্রম চালাতে অন্তত ৫০০ সদস্যের অক্সিলারি ফোর্স নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরেও এই ফোর্সের কার্যক্রম চালু রাখার চিন্তাভাবনা রয়েছে ডিএমপি’র। সংশ্লিষ্টরা মনে করছেন পৃথিবীর অন্যান্য দেশের মতো ঢাকায়ও যদি এমনটা করা হয় তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। তাদেরকে গ্রেপ্তারি ক্ষমতা দিলে কিছু ক্ষেত্রে নেতিবাচক সমস্যার সৃষ্টি হতে পারে। তবে নিয়োগের আগে অবশ্যই সেই বিষয়গুলো ভাবতে হবে। কাদেরকে নিয়োগ দেয়া হবে, তারা ঠিক কী কী কাজ করতে পারবে। অক্সিলারি সদস্যরা যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকেন সেদিকেও খেয়াল রাখতে হবে। তাদের পুলিশ বাহিনীর মতো প্রশিক্ষণ, দক্ষতা কিংবা দায়বদ্ধতার জায়গাগুলো থাকবে না। এমনকি তাদের কোনো ধরনের অস্ত্র দেয়া হবে কি না সেটি নিয়েও আইনে স্পষ্ট করে কিছু বলা নেই। এছাড়া সারা দেশে এখন রাজনৈতিক অস্থিরতা চলছে। যাদেরকে নিয়োগ দেয়া হবে তারা যেন কোনোভাবেই রাজনৈতিকভাবে প্রভাবিত না হন। যদি হন তবে মূল উদ্দেশ্যই সফল হবে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-১৯৭৬ এর দ্বিতীয় অধ্যায়ে এই অক্সিলারি ফোর্স নিয়োগের কথা বলা আছে। ১০ ধারায় ১-উপধারায় বলা হয়, যখন মনে হবে যে বাহিনীর সহায়তার প্রয়োজন, তখন পুলিশ কমিশনার যে কোনো ব্যক্তিকে বাহিনীকে সহায়তা করার জন্য সহায়ক পুলিশ অফিসার হিসেবে নিয়োগ করতে পারেন। উপধারা-২-এ বলা হয়, প্রত্যেক সহকারী পুলিশ অফিসার নিয়োগপ্রাপ্ত হবেন এবং নির্ধারিত ফর্মে একটি সনদ পাবেন। ২-উপধারার (খ)তে বলা হয়েছে, অন্য যে কোনো পুলিশ কর্মকর্তার মতো সহায়ক পুলিশ কর্মকর্তার একই ক্ষমতা এবং দায়মুক্তি থাকবেন। পাশাপাশি একই দায়িত্ব পালনের জন্য দায়ী থাকবেন এবং একই শাস্তির জন্য দায়ী থাকবেন। তারা অন্য যে কোনো পুলিশ অফিসারের মতো একই কর্তৃপক্ষের অধীন হবেন। যদিও এই ধারায় অক্সিলারি ফোর্সের সদস্যরা গ্রেপ্তারি ক্ষমতা বা তদন্ত ক্ষমতা পাবেন কি না, তা স্পষ্ট করে বলা নেই।
পুলিশের সূত্রগুলো বলছে, ডিএমপি’র অধ্যাদেশ অনুযায়ী কমিশনার প্রয়োজন মনে করলে পুলিশকে সহায়তার জন্য যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ‘অক্সিলারি পুলিশ অফিসার’ হিসেবে নিয়োগ দিতে পারবেন। পুলিশের মতোই তাদের দায়িত্ব ও ক্ষমতা থাকবে। তারা যদি আইনের ব্যত্যয় ঘটায় বা অপরাধ করেন, তবে পুলিশের ক্ষেত্রে যে ধরনের শান্তির কথা বলা আছে, তাদের ক্ষেত্রেও একই শাস্তির বিধান থাকবে। ডিএমপি অধ্যাদেশের ১০ ধারা প্রয়োগ কীভাবে হবে, এ-সংক্রান্ত কোনো বিধিমালাও নেই। ফলে এই মুহূর্তে নিয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয়কে প্রাধান্য দেয়া হবে, সেটি ঠিক করা হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকার ৫০টি থানার মধ্যে ৪৮টি থানায় এই অক্সিলারি ফোর্স নিয়োগ করা হবে। প্রাথমিক পর্যায়ে ছোট থানা হওয়াতে আদাবর ও ক্যান্টনমেন্ট থানায় এই কার্যক্রম চালু হবে না। বাকি ৪৮ থানায় প্রাথমিকভাবে গড়ে ১০ জন করে সদস্য কাজ করবেন। প্রাথমিকভাবে এই নিয়োগের কোনো মেয়াদ থাকবে না। নিয়োগকারী তা নির্ধারণ করবেন। তবে তাদের কোনো বেতন বা ভাতা দেওয়া হবে না। শুধু সার্টিফিকেট দেওয়া হবে। নিয়োগ পাওয়া সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবেন। আদাবর থানায় অক্সিলারি ফোর্স না থাকার কারণ হিসাবে ডিএমপি জানিয়েছে, রমজানে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া বড় থানা এলাকাগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই হিসাবে আদাবর থানাটি ছোট ও এই এলাকায় উল্লেখযোগ্য কোনো শপিংমল নাই। আদাবর থানায় যে পরিমাণ পুলিশ সদস্য রয়েছে তাদের পক্ষেই দায়িত্ব পালন সম্ভব।
ডিএমপি’র মিডিয়া শাখার ডিসি তালেবুর রহমান বলেছেন, পুলিশ যেমন দায়িত্ব পালন করে, সহযোগী ফোর্স ঠিক একইভাবে আইনশৃঙ্খলা রক্ষা, আটক বা নিয়মিত টহলের মতো দায়িত্বগুলো পালন করতে পারবে। তবে তারা কোনো ধরনের তদন্ত করতে পারবে না। নিয়োগ পেতে যাওয়া পুলিশের সহায়ক এই ফোর্সের সদস্যদের হাতে একটি ব্যান্ড থাকবে, যা তাদের পরিচয় নিশ্চিত করতে সহায়ক হবে। আইন অনুযায়ী একজন পুলিশ সদস্য যে দায়িত্ব পালন করেন, সেই একই দায়িত্ব পালন করবেন অক্সিলারি ফোর্সের সদস্যরা। তাদের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে এবং পুলিশ আইনগতভাবে যে প্রোটেকশন পায়, ঠিক একই রকম প্রোটেকশন পাবে ফোর্সের সদস্যরা।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1427)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 11
(20)
- নরকে পরিণত হয়েছে মনিপুর by লিমা সুলতানা
- ৫০০ যাত্রীসহ পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, সামরিক অভি...
- গাজায় ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ বন্ধের প্রভাব কী হত...
- গাজায় রমজানেও ফেরে না সুদিন by শেখ নিয়ামত উল্লাহ
- পেন্টাগনের সামরিক ঘাঁটিগুলোতে ধাতব পরিশোধন স্থাপনা...
- বর্ণবাদী দক্ষিণ আফ্রিকায় শৈশব যেভাবে কেটেছিল ইলন ...
- আমরা ইসরায়েলের কোনো দালাল নই : মার্কিন দূত
- দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের
- সিরিয়ায় সাধারণ মানুষ হত্যার ভয়াবহ চিত্র বেরিয়ে আসছ...
- শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশ রেখে গেছেন: গ...
- সিলেটের পথে পথে টর্চার সেল by মিজানুর রহমান
- বানিয়াচংয়ে ৬ বছরের শিশু ধর্ষণ: সন্তানের বিবস্ত্রতা...
- জাতিসংঘে ইসরাইলের বিরুদ্ধে আঙ্গুল তুললো কাতার
- রেলের মাফিয়া by জুলকারনাইন সায়ের ও শরিফ রুবেল
- হাসিনার শাসনামলে ‘স্মরণীয়’ ক্ষতির পর টুকরো বাংলাদে...
- বিচার-সংস্কার নিয়ে কড়ায় গণ্ডায় জবাবদিহিতা নেব: নাহিদ
- আলোচনায় পুলিশের অক্সিলারি ফোর্স by শুভ্র দেব
- স্বল্প সময়ের মধ্যে ‘জুলাই সনদ’ করতে চায় ঐকমত্য কমিশন
- কানাডার নতুন প্রধানমন্ত্রী কার্নি, ট্রাম্পের বাণিজ...
- প্রেসিডেন্টের শপথ পাঠের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর...
-
▼
Mar 11
(20)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment