Friday, March 21, 2025
গাজায় লাশের মিছিল
গাজায় লাশের মিছিল
নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। তাদের শতকরা হার প্রায় ৭০ ভাগ। এ সময়ে আহত হয়েছেন কমপক্ষে ৯০০ ফিলিস্তিনি। বহু মানুষ আহত হওয়ার পর জরুরি চিকিৎসার অভাবে মারা গেছেন। চিকিৎসাকেন্দ্রগুলোতে মৌলিক সরঞ্জাম ও ওষুধের ভয়াবহ সংকট চলছে। এর ওপর গাজায় সব রকম সহায়তা বা ত্রাণ সরবরাহ নিষিদ্ধ করেছে ইসরাইল। গাজা থেকে আল জাজিরার সাংবাদিক বলছেন, গাজার উত্তর ও দক্ষিণে বৃহস্পতিবার খুব ভোরে ইসরাইল ভয়াবহ হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় বিমান বাহিনীর সঙ্গে অংশ নেয় ইসরাইলের পদাতিক বাহিনী। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ভয়াবহ ও তীব্র যুদ্ধ শুরুর পাশাপাশি দখলীকৃত পশ্চিমতীরে বৃহত্তর এবং শক্তিশালী হামলার সতর্কতা দিয়েছেন নেতানিয়াহু। এ অবস্থায় গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলের দিকে অধিবাসীদের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের এক মুখপাত্র আভিচাই আড্রাই গাজার সালাহ আল-দিন সড়কে ফিলিস্তিনিদের সফর করতে বারণ করেছেন। বলা হয়েছে, সেখানে ইসরাইলি সেনাবাহিনী স্থল অভিযান শুরু করেছে। তবে উপকূলবর্তী আল রশিদ সড়ক দিয়ে তারা চলাচল করতে পারে। এমন অবস্থায় নতুন করে বেসামরিক নিরস্ত্র লোকজনের বিরুদ্ধে হামলা শুরু করায় জয়েন্ট আরব-ইসলামিক এক্সট্রা অর্ডিনারি সামিট অন গাজার মিনিস্টেরিয়াল কমিটি কড়া নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, এই কমিটি আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নৈতিক, আইনগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আগ্রাসন ও নিয়ম ভঙ্গ বন্ধ করতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে তারা। ২০২৩ সালের নভেম্বরে এই কমিটি গঠিত হয়েছে। এর সদস্য কাতার, সৌদি আরব, মিশর, জর্ডান, বাহরাইন, তুরস্ক, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ফিলিস্তিনি, আরব লীগ ও ওআইসি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং জাতিসংঘের কর্মকর্তারা এই ভয়াবহতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, অসহনীয় পর্যায়ের দুর্ভোগের শিকার হচ্ছেন গাজায় অবস্থানকারী ফিলিস্তিনিরা। অন্যদিকে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের এজেন্সির প্রধান ফিলিপ্পে লাজারিনি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ পৃথিবীকে নরক বানিয়ে দিতে পারে। ইসরাইলের হামলাকে ভয়াবহ বলে বর্ণনা করে তা অবিলম্বে অবশ্যই বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। ফিলিস্তিনের দখলীকৃত অঞ্চলে জাতিসংঘের মানবিক সমন্বয়ক মুহান্নাদ হাদি ইসরাইলের এই নতুন হামলাকে কাণ্ডজ্ঞানহীনের কাজ বলে অভিহিত করেছেন। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি সোমবার বলেছেন, গাজায় ত্রাণ বন্ধ করে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল। বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের মুখপাত্র হামলায় বেসামরিক জনগণের হতাহত হওয়াকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের ত্রাণ বিষয়ক কমিশনার হাদজা লাহবিব বলেন, গাজায় উত্তেজনা বৃদ্ধি ভয়াবহ। বেসামরিক জনগণ অকল্পনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন। এটা অবশ্যই বন্ধ হতে হবে।
এমন অবস্থায় হামাস বলেছে, ইসরাইলের হামলা বন্ধ করার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে। হামাসের মুখপাত্র আবদুল লতিফ আল-কানৌ বলেন, আমাদের জনগণের বিরুদ্ধে স্থায়ী যুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করছি। গাজা থেকে ইসরাইলিদের প্রত্যাহার নিশ্চিত করার চেষ্টা চলছে। ফিলিস্তিনিদের অনাহারে রাখা বন্ধ করতে এবং অবরোধ তুলে নেয়ার জন্য আরব লীগ ও ওআইসিকে জরুরি পদক্ষেপ নিতে বলা হয়েছে। ওদিকে হামাসের হাতে যেসব জিম্মি এখন আছেন, তাদের পরিবারের সদস্যরা ইসরাইলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু নেতানিয়াহু সরকার সেই বৈঠক মুলতবি করে। ফলে জিম্মিদের পরিণতি নিয়ে আত্মীয়দের মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1406)
-
▼
2025
(3281)
-
▼
March
(433)
-
▼
Mar 21
(13)
- কাওরান বাজারের চিঠি: আছিয়া, আমরা পালিয়ে বেড়াচ্ছি b...
- সংস্কারপ্রক্রিয়াকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ...
- সংস্কার না হলে সুষ্ঠু নির্বাচনের পরও ফ্যাসিবাদ ফির...
- ইসরায়েলের নৃশংসতা নিয়ে যদি সবাই মুখ খুলত by ওয়েন জ...
- ‘মা, আমি ক্লান্ত, মরে যেতে চাই’: ইসরায়েলি আগ্রাসনে...
- জন এফ কেনেডি হত্যাকাণ্ড: নতুন নথিতে খুনি ও দেশে দে...
- যুদ্ধেই জন্ম শিশুর, যুদ্ধেই শহীদ
- নির্বাচন করতেই দল গড়েছি, তবে এই নির্বাচন হতে হবে গ...
- গাজায় লাশের মিছিল
- ৫৫ হাজার রোহিঙ্গাকে এনআইডি, দুদকের জালে হেলালুদ্দী...
- মুক্তিপণের ২৫ লাখ পেয়েও মিলনকে হত্যা করলো অপহরণকারীরা
- সরগরম ইফতার রাজনীতি by কিরণ শেখ
- সিলেটে অলিউরের ওপর এবার রাজন স্টাইলে নির্মমতা by ও...
-
▼
Mar 21
(13)
-
▼
March
(433)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment