Sunday, September 8, 2024
যশোরের কোটিপতি ফুড অফিসার সালমা চৌধুরী by নূর ইসলাম
যশোরের কোটিপতি ফুড অফিসার সালমা চৌধুরী by নূর ইসলাম
নির্ভরযোগ সূত্রের দাবি, সালমা চৌধুরীর গ্রামের বাড়ি কুমিল্লা। প্রথমে তিনি ঢাকা খাদ্য অধিদপ্তরে চাকরি করেছেন। সে সুবাদে অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার সু-সম্পর্ক রয়েছে। আর এটাই তার বড় পুঁজি। তিনি কাউকে তোয়াক্কা করেন না। চাকরি জীবনে নানা অনিয়ম করলেও অধিদপ্তর থেকে বরাবরই তাকে রক্ষা করা হয়েছে। আর এ সুবাদে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। যশোর শহরের বেজপাড়া কবরস্থানের পাশে নির্মাণ করেছেন ৪ তলা বিশিষ্ট আলিশান বাড়ি। হামিদপুরে রয়েছে তার কয়েক কোটি টাকার সম্পদ।
সূত্র বলছে, বিভিন্ন তদবির ও ম্যানেজ ফরমুলায় সালমা চৌধুরী খুবই পারদর্শী। খাদ্য অধিদপ্তরে রয়েছে তার অদৃশ্য ক্ষমতা। এজন্য পাহাড় সমান অন্যায় করেও তিনি রয়েছেন সব সময় অধরা। তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী এমপি ড. বীরেন শিকদারের বিশেষ আস্থাভাজন সালমা চৌধুরী মাগুরা জেলার আড়পাড়া সরকারি খাদ্যগুদামের ইনচার্জ থাকাকালীন এক কোটি ১৫ লাখ টাকা মূল্যের ১৯০ টন চাল ও ২২ হাজার নতুন বড় খালি বস্তা বাইরে বিক্রি করে দেন। এ বিষয়ে সে সময় একাধিক পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হলে সালমা চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে বিভাগীয় মামলাও রুজু করা হয় সালামসহ ৩ জনের বিরুদ্ধে। তদন্তে সালমা চৌধুরী দোষী হলেও ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি মামলার দায় থেকে রহস্যজনকভাবে রেহাই পেয়েছেন। বলির পাঠা হয়েছেন গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০২৩ সালের ৬ই জানুয়ারি মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া খাদ্য গুদাম থেকে ১৯০ টন চাল ও ২২ হাজার নতুন বড় খালি বস্তা চুরি করে বাইরে বিক্রি করে দেন উপজেলা খাদ্য কর্মকর্তা সালমা চৌধুরী। ওই সময় যার দাম ছিল এক কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা। ওই সময় মাগুরা-২ আসনের এমপি বীরেন শিকদারের ভাই বিমল শিকদারের সঙ্গে যোগসাজশ করেন সালমা চৌধুরী। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় স্থানীয় খাদ্যশস্য ব্যবসায়ী হাজী সবুর, উপ-খাদ্য পরিদর্শক আশালতা ও নিরাপত্তা প্রহরী সুভাষ চন্দ্র সরকারে মাধ্যমে একটি সিন্ডিকেট তৈরি করেন। যার নেতৃত্ব দেন তিনি নিজেই। ওই সিন্ডিকেটের মাধ্যমে গুদাম থেকে সরকারি ধান, চাল ও বস্তা লোপাট করেন তিনি। কিন্তু কথায় আছে, চোরের দশদিন আর গেরস্তের একদিন।’ লুটপাটের টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ বাধলে চাল চুরির বিষয়টি ফাঁস হয়। এই ঘটনা ফাঁস হয়ে গেলে বেকায়দায় পড়ে সালমা চৌধুরী। তিনি ঘটনাটি ধামাচাপা দিতে ম্যানেজ কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা করতে পারেননি। তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং এ চুরির ঘটনায় বিভাগীয় মামলা রুজু হয়। খাদ্য অধিদপ্তর থেকে ২টি তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি সুষ্ঠু তদন্তের নির্দেশ দেয়া হয়। যশোরের ডিসি ফুড সেই তদন্ত কমিটির অন্যতম একজন সদস্য ছিলেন। কিন্তু তদন্ত চলাকালীন তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে ম্যানেজ করে দ্রুত মাগুরা থেকে যশোরে বদলির অর্ডার করিয়ে যশোরের শার্শায় চলে যান। সেই তদন্তে সালমা চৌধুরীকে নির্দোষ সাব্যস্ত করে রিপোর্ট দেন তদন্ত সংশ্লিষ্টরা। সে সময় দুর্নীতি দমন কমিশনও সালমা চৌধুরীর এই চাল চুরির ঘটনাটি তদন্ত শুরু করেন। কিন্তু সেই তদন্তের ফলাফল আজও জানা সম্ভব হয়নি। খাদ্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, মাগুরার আড়পাড়া সরকারি খাদ্যগুদাম লোপাটের ঘটনার পুনঃতদন্ত হওয়া দরকার। পুনঃতদন্ত হলে সালমা চৌধুরী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কোনো ভাবেই পার পাবেন না।
এ ব্যাপারে জানতে সালমা চৌধুরীর মোবাইল ফোনে কয়েক দফা কল করলেও তিনি রিসিভ করেননি। মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে মেসেজ দিলেও তিনি কোনো উত্তর দেননি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 08
(30)
- রাশিয়ার অঞ্চল দখলের মাধ্যমে কী করতে চাচ্ছে ইউক্রেন...
- মুক্ত খালেদা জিয়ার দিন কাটছে যেভাবে by কিরণ শেখ
- প্রশ্নবিদ্ধ দুদক এখন কী করবে? by মারুফ কিবরিয়া
- ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে?
- এক রাতে ইউক্রেনে ৬৭ ড্রোন হামলা রাশিয়ার
- অনথিভুক্ত অভিবাসীদের সুসংবাদ দিল স্পেন
- ‘সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন, সে চেষ...
- উত্তাল দিনগুলোতে শিক্ষার্থীদের কাঁধে ছিল চবি’র যে ...
- রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে: অর্থ উ...
- হোমনায় ট্রিপল মার্ডার ‘মাত্র ৪৭ হাজার টাকার জন্য খ...
- চাকরিতে বয়সসীমা ৩৫ ‘দাবি পূরণের নিশ্চয়তা না পেলে আ...
- সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স...
- ‘জলবায়ু সংক্রান্ত নীতি ও পরিকল্পনার সংস্কার প্রয়োজন’
- বিশ্ববিদ্যালয় বন্ধ করার ক্ষমতা ইউজিসি’র নেই by পিয়...
- গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা: জাদুঘর স্থাপনে দ্রুত...
- টেলিগ্রামে আসছে নতুন নতুন ফিচার
- তেল-গ্যাসের বিশাল মজুতের সন্ধান, পাল্টে যাবে পাকিস...
- জিরো টলারেন্সে বিএনপি’র হাইকমান্ড: অভিযোগ প্রমাণ হ...
- গাজীপুর-আশুলিয়ায় বন্ধ কারখানা খুলেছে
- ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্র...
- কমালা হ্যারিসকে ভোট দেবেন ডিক চেনি
- যশোরের কোটিপতি ফুড অফিসার সালমা চৌধুরী by নূর ইসলাম
- সুনীতা উইলিয়ামসদের মহাকাশে ফেলেই পৃথিবীতে ফিরে এল ...
- চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে ডিসিদের নির্দেশ দেয়া...
- ৭১-এর মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই: আ স ম রব
- পাকিস্তানে মিললো খাজানার সন্ধান, বদলে দিতে পারে গো...
- বিদেশে পোস্টিং বঞ্চিত স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভ...
- আর জি কর নারী চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ড: কলকাতায় ফে...
- সিলেটে দিনে এক তৃতীয়াংশ লোডশেডিং by ওয়েছ খছরু
- ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক -...
-
▼
Sep 08
(30)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment