Sunday, September 8, 2024
বিদেশে পোস্টিং বঞ্চিত স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগ বিধিগত ও সম্মানজনক সমাধান চায়
বিদেশে পোস্টিং বঞ্চিত স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভাগ বিধিগত ও সম্মানজনক সমাধান চায়
মন্ত্রণালয়ের দুই বিভাগ থেকে সমহারে নিয়োগ-পদায়নের সিদ্ধান্ত থাকলেও সেটি মানা হচ্ছে না। উল্টো মিশনের ৭৩টি পদে সুরক্ষা বিভাগ থেকে এককভাবে পোস্টিং দেয়ার নীতি গ্রহণ করায় ক্ষোভ-অসন্তোষ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দূতাবাসগুলোয় এই প্রাইজ পোস্টিংয়ের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে এখন জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চলছে এক ধরনের নীরব রেষারেষি। এর আগে ২০২০ সালের ১৪ই সেপ্টেম্বর জননিরাপত্তা বিভাগকে বাদ দিয়ে শুধু সুরক্ষা বিভাগ থেকে ৪ জনকে বিদেশ মিশনে পোস্টিং দেয়ায় তখন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। একই বছর ১৮ই আগস্ট তৎকালীন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুই বিভাগে বিদ্যমান দ্বন্দ্ব নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের একটি চিঠি দেয়া হয়। যেটার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এদিকে ২০১৭ সালে মিশনে পদায়ন নিয়ে ক্ষোভের সঞ্চার হলে উভয় বিভাগকে সমন্বিত রাখার জন্য জননিরাপত্তা ও সুরক্ষাসেবা বিভাগের কর্মচারীদের সমহারে বিভিন্ন দূতাবাসে পদায়নের জন্য একই বছর ১লা মার্চ একটি পরিপত্র জারি করে। পরে সুরক্ষা সেবা বিভাগের কর্মচারীদের পক্ষ থেকে জারিকৃত পরিপত্রটিকে সঠিক নয় এবং তাদের সরকারবিরোধী বলে প্রচার করে বলে অভিযোগ রয়েছে।
জারিকৃত পরিপত্রটি দীর্ঘ দুই বছর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করলে বাস্তবায়িত না হওয়ায় জননিরাপত্তা বিভাগের কর্মচারীরা ২০১৯ সালে উচ্চ আদালতে একটি রিট করেন। যার নম্বর-৯৮৬৩/২০১৯। রিট অনুযায়ী বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসগুলোতে উভয় বিভাগ থেকে সমহারে জনবল পদায়নের জন্য ২০২৩ সালের ৬ই এপ্রিল একটি রায় প্রদান করেন। পরে সুরক্ষা সেবা বিভাগ উচ্চ আদালতের রায় স্থগিত চেয়ে চেম্বার জজ কোর্টে একটি আবেদন করলে কোর্ট রায়টি স্থগিত না করে ৮ সপ্তাহের জন্য স্ট্যাটাসকো প্রদান করেন। এ সময় সুরক্ষাসেবা বিভাগ বিদেশে জনবল পদায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলে জননিরাপত্তা বিভাগের কর্মচারীরা মন্ত্রিপরিষদ বিভাগ বরাবর বিদেশে জনবল পদায়ন কার্যক্রম স্থগিত রাখার জন্য ২০২০ সালের ১৮ই আগস্ট এবং গত ১০ই মার্চ ২টি আবেদন করেন। যেখানে আদালত এবং মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অবমাননা করে বিভিন্ন মিশনে সুরক্ষাসেবা বিভাগ জনবল পদায়ন করে। এ বিষয়ে অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন জননিরাপত্তা বিভাগ সূত্র। জননিরাপত্তা বিভাগের কর্মচারীরা কর্মক্ষেত্রে চরম এই বৈষম্যের বিষয়টির নিরসন চেয়ে ২০১৭ সালে জারিকৃত পরিপত্র এবং এ সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস-হাইকমিশনের অফিসসমূহের কনস্যুলার সার্ভিস শাখায় প্রবাসী বাংলাদেশিদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আরও ৬টি মন্ত্রণালয়-বিভাগ সেবা দিয়ে থাকে। অন্য মন্ত্রণালয়গুলো হলো- পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ইআরডি এবং বাণিজ্য মন্ত্রণালয়। যদিও অর্থ মন্ত্রণালয়ের ৪টি বিভাগের মধ্যে শুধুমাত্র ইআরডি থেকে মিশনে যেতে পারেন বলে জানা গেছে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে যৌক্তিক দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে বিদেশ মিশনের নির্ধারিত ডেস্কে ২০১৪ সাল থেকে পোস্টিং পেয়ে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বর্তমানে ১৯টি মিশনে তিন ক্যাটাগরিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে ৭৩টি পদ রয়েছে। এরমধ্যে প্রথম শ্রেণির পদ ১৯টি। যেখানে ক্যাডার কর্মকর্তাদের প্রথম ও দ্বিতীয়, সচিব হিসেবে প্রথম শ্রেণির পদে পদায়ন করা হয়। এ ছাড়া দ্বিতীয় শ্রেণির ১০টি এবং তৃতীয় শ্রেণির রয়েছে ৪৪টি পদ। স্বামী-স্ত্রী ও ২ সন্তানসহ ৪ বছর মেয়াদি এই প্রাইজ পোস্টিং পেতে অনেকে অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। মিশন সংশ্লিষ্ট দেশগুলো হলো- সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, মালয়েশিয়া, ওমান, কাতারের দোহা, কুয়েত, বাহরাইন, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন ও বার্মিংহাম, কানাডার অটোয়া, হংকং এবং দক্ষিণ আফ্রিকার গিটুরিয়া। আইন ও বিধিগত সবদিক পর্যালোচনা করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের এ সংক্রান্ত নথির একটি প্রস্তাব অনুমোদন করেন ২০১৭ সালের ২৩শে ফেব্রুয়ারি। যার মূল বিষয় ছিল- বিদেশ মিশনে জননিরাপত্তা ও সুরক্ষা বিভাগ থেকে সমহারে নিয়োগ দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা বিভাগের তৎকালীন সচিব ড. কামাল উদ্দিন আহমেদের স্বাক্ষরে ওই বছর ১লা মার্চ একটি পরিপত্র জারি করা হয়। সেখানে বলা হয়- বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগ থেকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সমহারে নিয়োগ-পদায়ন করার সুযোগ সৃষ্টি করা হলো। এ জন্য উভয় বিভাগের সাংগঠনিক কাঠামোয় সমহারে পদায়নের বিষয়টি নিশ্চিত করতে দুই বিভাগের সচিবকে অন্তর্ভুক্ত নির্বাচন কমিটি পুনর্গঠন করতে হবে। সংশ্লিষ্ট কমিটি এ সংক্রান্ত ২০১৪ সালের নীতিমালার ২.১, ৫.১, ৬.৮, ৭.১ এবং ১০.১ অনুচ্ছেদসহ প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করবে। কিন্তু মন্ত্রীর সিদ্ধান্ত এবং এই পরিপত্র জারির দীর্ঘ ৮ বছর পার হলেও সেটি আলোর মুখ দেখেনি।
এ বিষয়ে জননিরাপত্তা বিভাগের একাধিক সচিবের সঙ্গে কথা বললে তারা মন্তব্য করতে রাজি হননি। যদিও জননিরাপত্তা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের এক সদস্য বলেন, এক মন্ত্রণালয়ের দুটি দপ্তর যেমন থাকতে পারে না। একইভাবে দপ্তর আলাদা হলেও মন্ত্রণালয় তো একই। অতএব আমাদের একটিই চাওয়া ২০১৭ সালে জারিকৃত পরিপত্রের বাস্তবায়ন। এবং এ সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত হস্তক্ষেপ কামনা করছি।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 08
(30)
- রাশিয়ার অঞ্চল দখলের মাধ্যমে কী করতে চাচ্ছে ইউক্রেন...
- মুক্ত খালেদা জিয়ার দিন কাটছে যেভাবে by কিরণ শেখ
- প্রশ্নবিদ্ধ দুদক এখন কী করবে? by মারুফ কিবরিয়া
- ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে?
- এক রাতে ইউক্রেনে ৬৭ ড্রোন হামলা রাশিয়ার
- অনথিভুক্ত অভিবাসীদের সুসংবাদ দিল স্পেন
- ‘সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন, সে চেষ...
- উত্তাল দিনগুলোতে শিক্ষার্থীদের কাঁধে ছিল চবি’র যে ...
- রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে: অর্থ উ...
- হোমনায় ট্রিপল মার্ডার ‘মাত্র ৪৭ হাজার টাকার জন্য খ...
- চাকরিতে বয়সসীমা ৩৫ ‘দাবি পূরণের নিশ্চয়তা না পেলে আ...
- সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স...
- ‘জলবায়ু সংক্রান্ত নীতি ও পরিকল্পনার সংস্কার প্রয়োজন’
- বিশ্ববিদ্যালয় বন্ধ করার ক্ষমতা ইউজিসি’র নেই by পিয়...
- গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা: জাদুঘর স্থাপনে দ্রুত...
- টেলিগ্রামে আসছে নতুন নতুন ফিচার
- তেল-গ্যাসের বিশাল মজুতের সন্ধান, পাল্টে যাবে পাকিস...
- জিরো টলারেন্সে বিএনপি’র হাইকমান্ড: অভিযোগ প্রমাণ হ...
- গাজীপুর-আশুলিয়ায় বন্ধ কারখানা খুলেছে
- ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্র...
- কমালা হ্যারিসকে ভোট দেবেন ডিক চেনি
- যশোরের কোটিপতি ফুড অফিসার সালমা চৌধুরী by নূর ইসলাম
- সুনীতা উইলিয়ামসদের মহাকাশে ফেলেই পৃথিবীতে ফিরে এল ...
- চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে ডিসিদের নির্দেশ দেয়া...
- ৭১-এর মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই: আ স ম রব
- পাকিস্তানে মিললো খাজানার সন্ধান, বদলে দিতে পারে গো...
- বিদেশে পোস্টিং বঞ্চিত স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভ...
- আর জি কর নারী চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ড: কলকাতায় ফে...
- সিলেটে দিনে এক তৃতীয়াংশ লোডশেডিং by ওয়েছ খছরু
- ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক -...
-
▼
Sep 08
(30)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment