Sunday, September 8, 2024
চাকরিতে বয়সসীমা ৩৫ ‘দাবি পূরণের নিশ্চয়তা না পেলে আন্দোলন চলবে’
চাকরিতে বয়সসীমা ৩৫ ‘দাবি পূরণের নিশ্চয়তা না পেলে আন্দোলন চলবে’
এর আগে সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে গতকাল সকাল ১১টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করে আন্দোলনকারীরা। এ সময় তারা ‘বয়স না মেধা-মেধা মেধা’, ‘আর নয় কালক্ষেপণ-এবার দাও প্রজ্ঞাপন’, ‘৩৫ এর শৃঙ্খল-ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা দেড়টা নাগাদ সেখানে শত শত মানুষের জমায়েত হয়ে যায়। সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা বলেন, বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০১১ সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। কিন্তু, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি ৩০ বছরেই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। তারা বলেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে বয়সসীমা উন্মুক্ত। ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে। কিন্তু আমাদের মাত্র ৩০ বছর। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না।
এদিকে আন্দোলন চলাকালে শাহবাগে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কতো অনিয়ম চালু আছে, সে কথা বলতে গেলে একটা ডিকশনারির মতো হয়ে যাবে। কতো যে অস্থায়ী নিয়োগ আছে, যখন তখন একজনকে কান ধরে বের করে দেয়া যায়, এমন নিয়মেরও হিসাব নেই। এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ পর্যন্ত নেই। তিনি বলেন, আমরা যে আন্দোলন করেছি এটা শুধু সরকার পতনের কোনো আন্দোলন ছিল না। আমরা বলেছি, এটা দেশ বদলের আন্দোলন, অপশাসন বদলের আন্দোলন। দেশ থেকে বৈষম্য দূর করাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল। অন্তর্বর্তী সরকার সবকিছু সুন্দরভাবে সামাল দেয়ার চেষ্টা করছেন। আমি মনে করি, আমাদের দেশটা বদলে যাচ্ছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 08
(30)
- রাশিয়ার অঞ্চল দখলের মাধ্যমে কী করতে চাচ্ছে ইউক্রেন...
- মুক্ত খালেদা জিয়ার দিন কাটছে যেভাবে by কিরণ শেখ
- প্রশ্নবিদ্ধ দুদক এখন কী করবে? by মারুফ কিবরিয়া
- ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে?
- এক রাতে ইউক্রেনে ৬৭ ড্রোন হামলা রাশিয়ার
- অনথিভুক্ত অভিবাসীদের সুসংবাদ দিল স্পেন
- ‘সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন, সে চেষ...
- উত্তাল দিনগুলোতে শিক্ষার্থীদের কাঁধে ছিল চবি’র যে ...
- রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে: অর্থ উ...
- হোমনায় ট্রিপল মার্ডার ‘মাত্র ৪৭ হাজার টাকার জন্য খ...
- চাকরিতে বয়সসীমা ৩৫ ‘দাবি পূরণের নিশ্চয়তা না পেলে আ...
- সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স...
- ‘জলবায়ু সংক্রান্ত নীতি ও পরিকল্পনার সংস্কার প্রয়োজন’
- বিশ্ববিদ্যালয় বন্ধ করার ক্ষমতা ইউজিসি’র নেই by পিয়...
- গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা: জাদুঘর স্থাপনে দ্রুত...
- টেলিগ্রামে আসছে নতুন নতুন ফিচার
- তেল-গ্যাসের বিশাল মজুতের সন্ধান, পাল্টে যাবে পাকিস...
- জিরো টলারেন্সে বিএনপি’র হাইকমান্ড: অভিযোগ প্রমাণ হ...
- গাজীপুর-আশুলিয়ায় বন্ধ কারখানা খুলেছে
- ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্র...
- কমালা হ্যারিসকে ভোট দেবেন ডিক চেনি
- যশোরের কোটিপতি ফুড অফিসার সালমা চৌধুরী by নূর ইসলাম
- সুনীতা উইলিয়ামসদের মহাকাশে ফেলেই পৃথিবীতে ফিরে এল ...
- চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে ডিসিদের নির্দেশ দেয়া...
- ৭১-এর মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই: আ স ম রব
- পাকিস্তানে মিললো খাজানার সন্ধান, বদলে দিতে পারে গো...
- বিদেশে পোস্টিং বঞ্চিত স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভ...
- আর জি কর নারী চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ড: কলকাতায় ফে...
- সিলেটে দিনে এক তৃতীয়াংশ লোডশেডিং by ওয়েছ খছরু
- ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক -...
-
▼
Sep 08
(30)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment