Sunday, September 8, 2024
উত্তাল দিনগুলোতে শিক্ষার্থীদের কাঁধে ছিল চবি’র যে ৮ শিক্ষকের ভরসার হাত
উত্তাল দিনগুলোতে শিক্ষার্থীদের কাঁধে ছিল চবি’র যে ৮ শিক্ষকের ভরসার হাত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ১২ই আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের। একই সময়ে পদত্যাগ করেন দুই উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। এরপর থেকেই পরবর্তী উপাচার্য কে হচ্ছেন তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। শিক্ষক-শিক্ষার্থীদের সেই আলোচনায় উঠে আসছে কোটা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা ৮ শিক্ষকের নামও।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, কোটা সংস্কার এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত ১লা জুলাই বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে।
সমাবেশ থেকে ৪ দফা দাবি পেশ করেন তারা। এটি ছিল চট্টগ্রামে শিক্ষার্থীদের প্রথম কর্মসূচি। এই কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের সামনে গিয়ে ছাত্রলীগ হুমকি দেয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর ও উপাচার্যকে এ ঘটনায় অভিযোগ জানানো হলেও তারা কোনো সহযোগিতা করেননি বরং শিক্ষার্থীদের আন্দোলন না করার ‘পরামর্শ’ দেন প্রক্টর অহিদুল আলম।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষায় এগিয়ে আসেন কিছু জ্যেষ্ঠ শিক্ষক। তারা গঠন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্য নামে একটি প্ল্যাটফরম। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের প্রধান সমন্বয়ক হন অধ্যাপক ক্যাটাগরিতে নির্বাচিত বর্তমান সিন্ডিকেট সদস্য ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক শামীম উদ্দিন খান। তার সঙ্গে এই প্ল্যাটফরমে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও সাবেক সিন্ডিকেট সদস্য ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক ও সহকারী অধ্যাপক খন্দকার আলী আর রাজি।
১৫ই জুলাই বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের প্রধান সমন্বয়ক শামীম উদ্দিন খানের নেতৃৃত্ব এই শিক্ষকেরা শহরে আন্দোলন শুরু করেন, সহযোগিতা করেন শিক্ষার্থীদের আন্দোলনেও। পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার আহ্বান জানান। সেজন্য তাদের হাতেই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তুলে দেয়ার দাবি শিক্ষার্থীদের।
ভিসি কে হবেন এই আলোচনায় তাই শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে আছেন বৈষম্যবিরোধী শিক্ষক ঐক্যের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। শিক্ষার্থীদের আন্দোলনে প্রকাশ্য সমর্থন দেয়ায় শিক্ষার্থীদের বড় অংশ তাকে ভিসি হিসেবে চাইছেন। একাডেমিক যোগ্যতাও তার হয়ে কথা বলছে। গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ভারত থেকে রিসোর্স ইকোনমিক বিষয়ে পিএইচডি করেন ড. শামীম। ক্যাম্পাসে তার শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে বেশ পরিচিতি রয়েছে। নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে বিভিন্ন সময়ে তার ব্যাপারেই একাডেমিক দক্ষতা ও যোগ্যতার প্রশংসা শোনা যায়। শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক আন্দোলন ও মানবাধিকার প্রশ্নে বেশ জোরালো ভূমিকা রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে বেশ আলোচনা করছেন শিক্ষার্থীরা। ভিসির তালিকায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে জ্যেষ্ঠ অধ্যাপক শামীম, সেদিক দিয়েও অন্যদের তুলনায় উপাচার্যের দৌড়ে এগিয়ে তিনি।
শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতার মধ্যে ৩০শে জুলাই প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হকের বাসায় বোমা হামলা চালানো হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ছাত্রলীগের সাবেক নেতা শৈবাল ইসলাম মাসুদ, আবু বকর তোহা ও ছাত্রলীগ নেতা আবির ইকবালের নেতৃত্বে রাত আনুমানিক ২টার দিকে এ হামলা চালানো হয়। ১০-১৫টি মোটরসাইকেলযোগে ওই এলাকায় যায় হামলাকারীরা। পরদিন ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি তৈরি হলেও এই শিক্ষকরা শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার নির্দেশে গণহত্যার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
অধ্যাপক ড. আতিয়ার রহমান আন্দোলন উজ্জীবিত করতে কবিতাও রচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কবিতা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী শেয়ার করেন। ঝুঁকির মুখে পড়েও শিক্ষার্থীদের পাশে থাকায় এই শিক্ষক রয়েছেন আলোচনায়। ড. আতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে পিএইচডি করেছেন জাপানের এহেমি বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন গবেষণা কাজের সঙ্গে জড়িত। চবির গবেষকদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন এই অধ্যাপকের অবস্থান।
শিক্ষার্থীর পছন্দের তালিকায় আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ড. মো. কামাল উদ্দিনও। এই দুইজনই শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় ছিলেন। গণহত্যা চলাকালে ইন্টারনেট শাটডাউনের সময় চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে অংশ নিতে দেখা গেছে তাদের। বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল স্পিকার হিসেবে শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় শিক্ষক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের বক্তব্য শিক্ষার্থীদের আন্দোলনমুখী রাখতে অনুপ্রাণিত করে।
ছাত্রছাত্রীদের আন্দোলনে সোচ্চার ভূমিকা রাখা শিক্ষকদের অন্যতম হচ্ছে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক। ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বলে পরিচিত এই শিক্ষক আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন। স্ত্রী দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক শামসুন্নাহার মিতুলকে নিয়ে শহর ও ক্যাম্পাসে কোটা আন্দোলনের প্রায় সবকটি প্রোগ্রামে সামনের সারিতে থাকতেন তিনি। যে কারণে ৩০শে জুলাই ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার বাসায় বোমা হামলা চালায়।
আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক। গণহত্যার প্রতিবাদে তার জ্বালাময়ী বক্তব্য বেশ প্রশংসিত হয়েছে। এ ছাড়া সমাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রতিবাদ করেছেন তিনি। নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তুমুল জনপ্রিয় এই শিক্ষক। একই বিভাগের আরেক শিক্ষক খন্দকার আলী আর রাজিও আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পাশে থেকে সক্রিয় ছিলেন। এমনকি তিনি আটক হওয়া চবির শিক্ষার্থীদেরকে ছাড়িয়ে আনতে থানায় দৌড়ঝাঁপ করেন।
কেমন ভিসি দেখতে চান- এমন প্রশ্নের জবাবে ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিশাদ হোসাইন বলেন, গণহত্যা চলাকালে চবি শিক্ষক সমিতি একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। পরে জেনেছি সমিতির নেতারা আওয়ামীপন্থি। এজন্য শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে ফ্যাসিস্টের দালালি করেছেন। এরা যেন প্রশাসনিক কোনো দায়িত্বে না আসেন। আন্দোলন চলাকালে যেসব শিক্ষক ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্য থেকে উচ্চমানের একাডেমিক চর্চা, ন্যায়বিচার এবং জবাবদিহিতার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এমন কাউকে ভিসি হিসেবে দেখতে চাই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, বিগত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়কে যথাযথ একাডেমিক সংস্কৃতি গড়ে তোলার পরিবর্তে, বিভিন্ন অনিয়ম ও নিয়োগে স্বজনপ্রীতির মাধ্যমে কেবলমাত্র একটি কর্মসংস্থানের স্থানে পরিণত করা হয়েছে। দলীয় পরিচয়ের মাধ্যমে নিজের সিন্ডিকেট রাজ্য আমরা আর দেখতে চাই না। উপাচার্য হিসেবে এমন একজন দায়িত্ব পান, যিনি নিজের স্বার্থে এবং কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কাজ করবেন।

About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1407)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
September
(772)
-
▼
Sep 08
(30)
- রাশিয়ার অঞ্চল দখলের মাধ্যমে কী করতে চাচ্ছে ইউক্রেন...
- মুক্ত খালেদা জিয়ার দিন কাটছে যেভাবে by কিরণ শেখ
- প্রশ্নবিদ্ধ দুদক এখন কী করবে? by মারুফ কিবরিয়া
- ইসরায়েলের এত অস্ত্র এলো কোথা থেকে?
- এক রাতে ইউক্রেনে ৬৭ ড্রোন হামলা রাশিয়ার
- অনথিভুক্ত অভিবাসীদের সুসংবাদ দিল স্পেন
- ‘সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেন সম্মানিত হন, সে চেষ...
- উত্তাল দিনগুলোতে শিক্ষার্থীদের কাঁধে ছিল চবি’র যে ...
- রাঘববোয়ালদের ধরতে সরকার কঠোর উদ্যোগ নিচ্ছে: অর্থ উ...
- হোমনায় ট্রিপল মার্ডার ‘মাত্র ৪৭ হাজার টাকার জন্য খ...
- চাকরিতে বয়সসীমা ৩৫ ‘দাবি পূরণের নিশ্চয়তা না পেলে আ...
- সীমান্তে ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স...
- ‘জলবায়ু সংক্রান্ত নীতি ও পরিকল্পনার সংস্কার প্রয়োজন’
- বিশ্ববিদ্যালয় বন্ধ করার ক্ষমতা ইউজিসি’র নেই by পিয়...
- গণভবন পরিদর্শনে তিন উপদেষ্টা: জাদুঘর স্থাপনে দ্রুত...
- টেলিগ্রামে আসছে নতুন নতুন ফিচার
- তেল-গ্যাসের বিশাল মজুতের সন্ধান, পাল্টে যাবে পাকিস...
- জিরো টলারেন্সে বিএনপি’র হাইকমান্ড: অভিযোগ প্রমাণ হ...
- গাজীপুর-আশুলিয়ায় বন্ধ কারখানা খুলেছে
- ভারতের উচিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্র...
- কমালা হ্যারিসকে ভোট দেবেন ডিক চেনি
- যশোরের কোটিপতি ফুড অফিসার সালমা চৌধুরী by নূর ইসলাম
- সুনীতা উইলিয়ামসদের মহাকাশে ফেলেই পৃথিবীতে ফিরে এল ...
- চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হতে ডিসিদের নির্দেশ দেয়া...
- ৭১-এর মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের সুযোগ নেই: আ স ম রব
- পাকিস্তানে মিললো খাজানার সন্ধান, বদলে দিতে পারে গো...
- বিদেশে পোস্টিং বঞ্চিত স্বরাষ্ট্রের জননিরাপত্তা বিভ...
- আর জি কর নারী চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ড: কলকাতায় ফে...
- সিলেটে দিনে এক তৃতীয়াংশ লোডশেডিং by ওয়েছ খছরু
- ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক -...
-
▼
Sep 08
(30)
-
▼
September
(772)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment