Saturday, August 24, 2024
এবার হত্যা মামলার আসামি: ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কোথায়? by সৌরভ কুমার দাস
এবার হত্যা মামলার আসামি: ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ কোথায়? by সৌরভ কুমার দাস
গত কয়েক বছর ধরেই মাঠের বাইরে বেপরোয়া সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়ন্ত্রণের বাইরে ছিলেন। যখন ইচ্ছা ছুটি নিয়েছেন, যখন ইচ্ছা খেলেছেন। নির্বাচকরাও জানতেন না সাকিব কোন সিরিজে খেলবেন আর কোন সিরিজে খেলবেন না। সাকিব নাকি সরাসরি ডিল করতেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সঙ্গে। সরকার পতনের পর লাপাত্তা পাপন পদত্যাগ করেছেন, বিসিবির নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ। প্রথম সংবাদ সম্মেলনেই সাকিবের ব্যাপারে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
তবে এতদিন মাঠের বাইরে সবকিছুই সাকিব সামলে নিয়েছেন। মাঠে ভালো খেলেছেন, ভক্তরা ছিল পাশে। কিন্তু সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাকিবের ভক্তরাই তাকে ধুয়ে দিয়েছেন। ছাত্রদের পক্ষে সাকিব কিছু বলেননি, সেটা শাসক দলের সংসদ সদস্য হিসেবে বলতে পারবেন না এই যুক্তি দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে। কিন্তু এর মধ্যে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লীগে এক দর্শককে প্রশ্ন করে বসেন ‘দেশের জন্য কী করেছেন?’ এতে যেন আরও ক্ষেপে ওঠে শিক্ষার্থীরা। এমনকি দেশে যখন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে তখন সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে স্ত্রী-সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় বেড়ানোর ছবি ছবি আপলোড করেন সাকিব। সবমিলিয়ে সবদিক থেকেই সমর্থন আসা বন্ধ হয়ে যাচ্ছিল সাকিবের। তবে এর মধ্যে সবাইকে কিছুটা অবাক করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম অনুশীলনেই যোগ দেন তিনি। যদিও সচরাচর দেখা যায় টেস্ট খেলতে চান না সাকিব। বোঝাই যাচ্ছে গত নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব এই পদ হারিয়ে এখন ইমেজ উদ্ধারে নেমেছেন।
তবে এবার সবচেয়ে বড় ধাক্কা খেলেন সাকিব আল হাসান। দেশজুড়ে আওয়ামীলীগের এমপিদের নামে মামলা হওয়ার তালিকায় তার নামও যোগ হলো। ৫ই আগস্ট সকালে রাজধানীর আদাবরে অবস্থিত রিংরোডে পুলিশের গুলিতে প্রাণ হারান গার্মেন্টস কর্মী মো. রুবেল। হত্যার অভিযোগে নিহতের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আসামির তালিকায় ২৮ নম্বরে আছেন আওয়ামী লীগের মাগুরা-১ আসনের সাবেক এমপি সাকিব আল হাসান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলার ১ নম্বর আসামি। এছাড়া সবমিলিয়ে আসামি করা হয়েছে ১৫৩ জনকে।
মামলার এজাহার থেকে জানা যায়, ওইদিন মিছিলে পুলিশের দু’টি বুলেটের মধ্যে একটি বুকে ও আরেকটি পেটের বাম পাশে এসে লাগে রুবেলের। এরপর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয় তাকে। সেখান থেকে পাঠানো হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। জরুরি অবস্থায় সোহরাওয়ার্দীতে রুবেলের সার্জারি হলেও আইসিইউ স্বল্পতায় তাকে ভর্তি করানো হয় কেয়ার জেনারেল হাসপাতালে। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল। দেশে যার নামে খুনে ইন্ধন দেওয়ার মামলা হলো তিনি পাকিস্তানে দেশের প্রতিনিধিত্ব করছেন ক্রিকেটে। চলমান প্রথম টেস্টে বল হাতে একটি উইকেটও নিয়েছেন। বরাবরই বলা হয়, সাকিবকে মাঠের বাইরে কোনো কিছু স্পর্শ করতে পারে না। তবে সেই দিন বোধহয় আর নেই। আগে ধারাবাহিক পারফর্মেন্সই ছিল তার শক্তি, সেটাও অনেকদিন ধরেই সঙ্গ দিচ্ছে না। বিসিবি সভাপতি হিসেবে প্রথম দিন সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেছিলেন, বাইরে থেকে সাকিব খেলতে পারবেন কিনা সেটা নিয়ে আলোচনা করবেন তারা। এই মামলা হওয়ার পর সাকিব দেশে আদৌ ফিরবেন কিনা সেটা নিয়েও এবার প্রশ্ন উঠে যাচ্ছে। আর যদি দেশে ফেরেন, এই মামলায় সাকিবকে গ্রেপ্তার করা হতে পারে। সেক্ষেত্রে জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ কী হবে! যদিও মামলা থাকলেই যে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না এমন নয়। বাংলাদেশ ক্রিকেটেই এর অনেক উদাহরণ আছে। ২০১৫ সালে ধর্ষণ মামলায় আদালত থেকে জামিন নিয়ে বিশ্বকাপ খেলেছিলেন রুবেল হোসেন।
তবে আইনি জটিলতা পাশে রেখে বিসিবি সাকিবের ব্যাপারে কী সিদ্ধান্ত নিবে। পারফর্মেন্সের অজুহাতে তারাও কি সাকিবের ব্যাপারে নরম থাকবে এটাই আলোচনার বিষয়। সাকিবের ব্যাপারে জানতে দৈনিক মানবজমিনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিসিবি ক্রিকেট অপরারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিসের সঙ্গে। এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি বলে উত্তর দিতে চাইলেন না তিনি।
দৈনিক মানবজমিনকে নাফিস বলেন, ‘আমি আসলে বোর্ডে আসার পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। ফলে বোর্ড এই বিষয়গুলো কিভাবে ডিল করে সেটা জানতে হবে। আর এ ব্যাপারে বলতে পারবেন বোর্ডের প্রধান নির্বাহী।’
এরপর প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। মোবাইল নম্বরে কল করা হলে সংযোগ করা সম্ভব হয়নি। এরপর হোয়াটসঅ্যাপে দুইবার কল দেওয়া হলেও রিসিভ করেননি প্রধান নির্বাহী। আর নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু পাকিস্তান থাকায় তার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে সাকিবের ব্যাপারে এই মুহূর্তে বোর্ডের অবস্থান জানা যায়নি। তবে ফর্ম, সাম্প্রতিক সব অবস্থা মিলিয়ে মাঠের ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1435)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 24
(22)
- কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তিনি নারীদের ধর...
- ভারত পাল্টেছে এই বার্তা দিতে ঢাকায় দূত পাঠানো উচিত...
- দেশকে ইউরোপ বানাতে ৫ বছরের বেশি লাগবে না : ফরহাদ ম...
- ‘ভাত খাইতাম, না ঘর ঠিক করতাম, চিন্তা লাগের’
- আদালত প্রাঙ্গণে এবং আদালতে সংঘটিত সাম্প্রতিক ঘটনাব...
- কঠোর অভিবাসন নীতির জেরে এবার ভারতীয় শিক্ষার্থীদের ...
- নেপালে নদীতে পড়লো ভারতীয় পর্যটকবোঝাই বাস, নিহত ২৭
- বিশ্বে প্রথম ফুসফুস ক্যান্সারের ভ্যাকসিনের পরীক্ষা...
- রাতের কলকাতায় নিরাপত্তা আরও জোরাল করছে লালবাজার b...
- প্রতিবেশীদের সাথে সম্পর্ককে প্রভাবিত করছে 'মোদির র...
- ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে শিকাগো...
- ইরানের নতুন মন্ত্রিসভার কঠিন যাত্রা শুরু
- এশিয়ায় প্রথম এমপক্সে আক্রান্ত রোগী শনাক্ত থাইল্যান্ডে
- শিক্ষার্থীদের নানা স্বপ্নে রঙিন দেয়াল by পিয়াস সরকার
- কোটা বিরোধী আন্দোলন: ব্যারিকেডে বিদ্যুৎ! পা হারিয়ে...
- অবৈধ অস্ত্র নিয়ে সিলেটে যে আলোচনা by ওয়েছ খছরু
- স্বাভাবিক হয়নি সংসদ সচিবালয় by কাজী সোহাগ
- ৪ঠা আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ
- এবার হত্যা মামলার আসামি: ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ ...
- নতুন বাংলাদেশ গঠনে সিরাজুলের ভীষণ প্রয়োজন ছিল -শোক...
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: বঙ্গবন্ধু পরিষদের প...
- বাঁচার লড়াই: বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু
-
▼
Aug 24
(22)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment