Saturday, August 24, 2024
কোটা বিরোধী আন্দোলন: ব্যারিকেডে বিদ্যুৎ! পা হারিয়ে নির্বাক সাগর by ফাহিমা আক্তার সুমি
কোটা বিরোধী আন্দোলন: ব্যারিকেডে বিদ্যুৎ! পা হারিয়ে নির্বাক সাগর by ফাহিমা আক্তার সুমি
রাস্তায় থাকা পুলিশের ব্যারিকেডে দেয়া ছিল বিদ্যুৎ সংযোগ। আর সেই ব্যারিকেডে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। জীবন নিয়ে বেঁচে ফিরলেও পুড়ে যায় সাগরের হাত-পা। কেটে ফেলতে হয় তার পা। সাগরের বাবা খাদেমুল ইসলাম কৃষিকাজ করেন। মা শেফালী বেগম সংসার সামলানোর পাশাপাশি কৃষিকাজে সহযোগিতা করেন। সাগরের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের সালন্দ গ্রামে। ঘটনার দিন তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। পরে সেখান থেকে আনা হয় ঢাকায়। বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনি। পা হারিয়ে সাগরের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার।
বার্ন ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, ৭০১ নম্বর রুমের ৫ নম্বর বেডে ভর্তি সাগর। চোখেমুখে হতাশার ছাপ। সাগর মানবজমিনকে বলেন, আমার তো সব শেষ। ছোটবেলা থেকেই আমি খেলাধূলা প্রিয় মানুষ। এখন দিন-রাত শুয়ে থাকতে হচ্ছে। ব্যথায় ঘুমাতে পারি না। বাবা-মা পরিবারকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। বাবা অনেক কষ্ট করে খেটে আমাকে পড়িয়েছেন। আমার ইয়ার লস হয়ে যাবে খুব চিন্তায় আছি। এই সেমিস্টার শেষ হলে ইন্টার্ন করতে পারবো। ২০২০ সালে এসএসসি পাস করি। বর্তমানে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে আরএসই সাবজেক্টে পড়াশোনা করি। পড়া শেষ দিকে চলে আসায় বাবা-মাকে সুখের দিন দেখানোর জন্য আমিও ব্যস্ত ছিলাম। বাবা-মা আমাকে যেমন করে মানুষ করেছে তেমন করে আমিও তাদের আগলে রাখতে চেয়েছিলাম, দূর করতে চেয়েছিলাম তাদের কষ্ট। তবে আমি ভেঙে পড়ছি না, হয়তো আমার চলতে কষ্ট হবে তারপরও বাবা-মায়ের জন্য আমি কিছু করতে চাই।
তিনি বলেন, গত ৪ঠা আগস্ট আন্দোলনে গিয়ে দুপুর ১২টার দিকে রাস্তায় থাকা পুলিশের ব্যারিকেডে হাত দেয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে একটা শব্দ হয়। সঙ্গে সঙ্গে আমার হাত ও দুই পা পুড়ে যায়। আমার ডান পায়ের পাতা অর্ধেক কাটা পড়ছে। আরেক পায়ের দুইটা আঙ্গুলসহ মাংস কেটেছে। বাম হাত পুড়ে গভীর ক্ষত হয়ে যায়। আমার সামনে এই ঘটনায় দুইজন স্পট ডেড হয়। এমন অবস্থা দেখে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীরা হাসপাতালে নিয়ে যায়। যখন ব্যারিকেডে হাত দেই তখন আমি এমন বিকট শব্দ ও শরীরের অবস্থা দেখে অজ্ঞান হয়ে নিচে পড়ে যাই। কিছুটা জ্ঞান ফিরে এলে ওই অবস্থায় রাস্তায় হামাগুড়ি দিচ্ছিলাম। পড়ে অন্যান্য শিক্ষার্থীরা যখন আমাকে সদর হাসপাতালে নিয়ে যায় তখন পুরোপুরি জ্ঞান আসে। ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের সামনে ঘটনাটি ঘটে। তার পাশেই ছিল আওয়ামী লীগের পার্টি অফিস।
সাগরের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের দুই ভাইয়ের মধ্যে আমি বড়। অভাবের কারণে আমি মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে আর করতে পারিনি। চেয়েছিলাম ভাইকে পড়াশোনা করিয়ে অনেকদূর নিয়ে যাবো, ও অনেক ভালো চাকরি করবে। বাবাকে সহযোগিতা করতে আমি একটি ডিমের দোকানে কর্মচারী হিসেবে কাজ করি। আন্দোলনের সময় সাগর সবসময় আমাকে দোকানে যেতে নিষেধ করতো। ও আমাকে বাধা দিয়ে নিজেই এখন সবকিছু হারিয়েছে। আমার ভাইয়ের এই অবস্থা হওয়ায় বাবা-মায়ের মন ভেঙে পড়েছে। সাগরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। এখন জানি না জীবন কোনদিকে যাবে। বাবা কৃষিকাজ করে আবার মাঝে মাঝে মানুষের বাসায় কাজ করে। মা সংসার সামলানোর পাশাপাশি বাবাকে কৃষিকাজে সহযোগিতা করেন। বাড়িতে একটা গরু ছিল সেটি ৫০ হাজার টাকা বিক্রি করে ওর চিকিৎসা করানো হয়। প্রায় ৪০ হাজার টাকার মতো খরচ হয়েছে। কোনো টাকা জমানো ছিল না যে সেটি দিয়ে ওর চিকিৎসা করাবো। বারো তারিখে ভাইকে নিয়ে এই হাসপাতালে নিয়ে আসি। আঠারো তারিখে ওর অপারেশন হয় এরপর থেকে এখানে চিকিৎসা খরচ ফ্রি করে দিয়েছে।
চাচাতো ভাই মোস্তফা কামাল বলেন, আমাদের আন্দোলনে সকাল এগারোটার দিকে যাওয়ার কথা ছিল। ঠাকুরগাঁও সদরে একটা বড় মাঠ আছে সেখানে সবাই একত্রিত হয়েছি। যত স্কুল-কলেজ ছিল সবাই এসেছিল। প্রায় ১৫-২০ হাজার শিক্ষার্থী ছিল বড় মাঠে। আমরা মাঠ থেকে বের হয়ে একটা পার্কের ভেতর থেকে জেলা শহরের দিকে যাই। রাস্তায় ফুটপাথে এসএসএফ পাইপ দিয়ে ঘেরাও দেয়া ছিল। সেই এসএসএফ পাইপের সঙ্গে সংযুক্ত ছিল পুলিশের ব্যাড়িকেড। তাতে দেয়া ছিল বিদ্যুতের সংযোগ। বাইরে থেকে বোঝার এবং জানার কোনো উপায় ছিল না। সাগরসহ কয়েকজন পুলিশের ব্যারিকেডে হাত দিয়ে পার হতে যাচ্ছিল। হাত দেয়ার পরে একটা শব্দ হয়। আমরা কয়েকজন পিছনে ছিলাম মনে করেছি পুলিশ গুলি করেছে। পরে দেখি আমাদের থেকে বেশকিছু দূরে পুলিশের অবস্থান। প্রথমে যে হাত দিয়েছে সে ছিটকে নিচে পড়ে যায়, তার তেমন কোনো সমস্যা হয়নি। তখনো আমরা কেউ কিছু বুঝতে পারিনি কেন সে নিচে পড়ে গিয়েছে। পরে সাগরসহ আরও ৪ জন ব্যারিকেড ও এসএসএফ পাইপে হাত দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়। পাইপের বা ব্যারিকেডের কোনো ক্ষতি হয়নি কিন্তু মানুষের শরীর পুড়েছে। স্পটেই দুজন মারা যায়। আরও দুইজনকে একটি হাসপাতালে নিয়ে যায়। আমার ভাইকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাগরের পায়ে যে জুতা পরা ছিল সেই জুতা পুড়ে পায়ের সঙ্গে লেগে যায়। ওর ডান পায়ের অর্ধেক পুড়ে শেষ, আঙ্গুলগুলো নেই। আরেক পা ও হাতের অবস্থা খারাপ। চার তারিখও আওয়ামী লীগের লোকজন খুব হামলা ও হুমকি দেয় আমাদের। সাগরকে প্রথম দুই-তিনদিন ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি ওদের ভয়ের কারণে। সরকার পতনের দিন সন্ধ্যা থেকে তাকে হাসপাতালে ঠিকমতো দেখাশোনা করা হয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1449)
- ► 2025 (3281)
-
▼
2024
(2551)
-
▼
August
(446)
-
▼
Aug 24
(22)
- কেন পশ্চিমা নারীবাদীদের কাছে ফিলিস্তিনি নারীদের ধর...
- ভারত পাল্টেছে এই বার্তা দিতে ঢাকায় দূত পাঠানো উচিত...
- দেশকে ইউরোপ বানাতে ৫ বছরের বেশি লাগবে না : ফরহাদ ম...
- ‘ভাত খাইতাম, না ঘর ঠিক করতাম, চিন্তা লাগের’
- আদালত প্রাঙ্গণে এবং আদালতে সংঘটিত সাম্প্রতিক ঘটনাব...
- কঠোর অভিবাসন নীতির জেরে এবার ভারতীয় শিক্ষার্থীদের ...
- নেপালে নদীতে পড়লো ভারতীয় পর্যটকবোঝাই বাস, নিহত ২৭
- বিশ্বে প্রথম ফুসফুস ক্যান্সারের ভ্যাকসিনের পরীক্ষা...
- রাতের কলকাতায় নিরাপত্তা আরও জোরাল করছে লালবাজার b...
- প্রতিবেশীদের সাথে সম্পর্ককে প্রভাবিত করছে 'মোদির র...
- ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন বন্ধের দাবিতে শিকাগো...
- ইরানের নতুন মন্ত্রিসভার কঠিন যাত্রা শুরু
- এশিয়ায় প্রথম এমপক্সে আক্রান্ত রোগী শনাক্ত থাইল্যান্ডে
- শিক্ষার্থীদের নানা স্বপ্নে রঙিন দেয়াল by পিয়াস সরকার
- কোটা বিরোধী আন্দোলন: ব্যারিকেডে বিদ্যুৎ! পা হারিয়ে...
- অবৈধ অস্ত্র নিয়ে সিলেটে যে আলোচনা by ওয়েছ খছরু
- স্বাভাবিক হয়নি সংসদ সচিবালয় by কাজী সোহাগ
- ৪ঠা আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ
- এবার হত্যা মামলার আসামি: ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ ...
- নতুন বাংলাদেশ গঠনে সিরাজুলের ভীষণ প্রয়োজন ছিল -শোক...
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর: বঙ্গবন্ধু পরিষদের প...
- বাঁচার লড়াই: বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু
-
▼
Aug 24
(22)
-
▼
August
(446)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment