Friday, August 9, 2024
ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খবর -আল জাজিরার বিশ্লেষণ
ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খবর -আল জাজিরার বিশ্লেষণ
টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যার শিরোনাম বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা? ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের সাধারণ জনতা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। ওই ভিডিওতে চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং সহিংসতার খবর দৃশ্যায়ন করেছে। ওই চার বাড়ির দুটি মুসলিম মালিকানাধীন বলে চিন্থিত করা হয়েছে। ভিডিওটির শিরোনাম স্পষ্টতই বিভ্রান্তিকর। কেননা এই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে একটি বাড়ি বাংলাদেশের স্বাধীনাতর স্থপতি শেখ মুজিবুর রহমানের। ওই ভিডিওতে জনতার হাতে ২৪টি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার চিত্র দেখানো হয়েছে যা স্পষ্টতই বিভ্রান্তিকর।
আল জাজিরা এ বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করেছে। যাতে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রমাণিত হয়েছে। কেননা যে দুই হিন্দু এখন পর্যন্ত নিহত হয়েছে তাদের কাউকেই হিন্দু বলে নিহত করা হয়নি। ওই দুই হিন্দুর মধ্যে একজন ছিলেন পুলিশ এবং অন্যজন শেখ হাসিনার দলের নেতাকর্মী। যারা মূলত ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতায় প্রাণ হারিয়েছেন। পক্ষান্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশ এবং ছাত্রলীগ কর্মীদের দ্বারা যে সহিংসতা সৃষ্টি হয়েছিল তাতে তিন শতাধিক আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন।
বাংলাদেশে ১৭ কোটি মানুষের মধ্যে মাত্র ৮ শতাংশ হিন্দু সম্প্রদায়ের লোক। এদের বেশির ভাগই ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্তিশালী সমর্থক। হিন্দু সমর্থকদের কারণে আওয়ামী লীগ বিরোধী দলের তুলনায় নিজেদের অতি ধর্মনিরপেক্ষ হিসাবে প্রমাণ করার চেষ্টা করে। কারণ বিরোধী জোটে বাংলাদেশের একটি বৃহৎ ইসলামী রাজনৈতিক দল রয়েছে।
হিন্দুদের ওপর হামলার অনেক খবর ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। যেমন ভারতের প্রধানমন্ত্রীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক উচ্চ পর্যায়ের নেতা শুভেন্দুকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে যে ‘এক কোটিরও বেশি শরণার্থী শীঘ্রই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে।’ ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে মোদি সরকারের ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। সংবাদ সংস্থাটি ভারতীয় এক ছাত্র নেতাকে উদ্ধৃত করে বলেছে যে গণঅভ্যুত্থান বাংলাদেশের ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার আরেকটি উদ্ভট নিবন্ধে বলা হয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। তবে গণমাধ্যমটির এ খবর বিভ্রান্তিকর। কেননা এবারের আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল যেহেতু তারা গত ১৫ বছর হাসিনার কর্তৃত্ববাদী শাসনে ক্ষুব্ধ ছিলেন। এবিষয়ে রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ভারতীয় গণমাধ্যম ‘ইসলাম আতঙ্ক’ ছড়াতে এসব প্রতিবেদন করেছে। আল জাজিরাকে তিনি বলেছেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল তাতে সর্বস্তরের জনগণ সম্পৃক্ত ছিল। এটি বাংলাদেশের সর্বসম্মতভাবে সবচেয়ে জনপ্রিয় একটি আন্দোলন। কিন্তু ভারতীয় গণমাধ্যম কোনো না কোনোভাবে নিজেদের ইসলামফোবিক চোখের মাধ্যমে পুরো দৃশ্যপটকে ব্যাখ্যা করছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
- ► 2026 (1447)
- ► 2025 (3281)
- ▼ 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment