ম্যাডোনা কন্যা লর্ডিসের কান্ড

কানের সমুদ্রসৈকতে অবকাশযাপন করছেন ম্যাডোনা কন্যা লর্ডিস। বিকিনি পরা লাস্যময়ী লর্ডিস যেন খুশির জোয়ারে ভাসছিলেন। কানে আসার উদ্দেশ্য হলো মায়ের জন্মদিন উদযাপন। এ খবর দিয়েছে বৃটেনের ডেইলি মেইল। শুক্রবার কানের রৌদ্রজ্জ্বল সমুদ্র সৈকতে ১৭ বছরের লর্ডিসকে দেখা যায় পারিবারিক বন্ধুদের সঙ্গে। এছাড়াও ছিলেন ৫৫ বছর বয়সী ম্যাডোনার বয়ফ্রেন্ড টিমোর স্টিফেন্স (২৬)। ম্যাডোনার ৫৬তম জন্মদিন আসছে ১৬ই আগস্ট। ম্যাডোনার ছেলে রোকোও সেখানে ছিলেন। কিন্তু মেইলের ছবিতে তাকে দেখা যায়নি। সবাই মিলে সমুদ্র সৈকতে গিয়ে মেতে ওঠেন জলকেলিতে।