চরাচর-শেকড় সন্ধানের পরিক্রমায় by মো. মুজিবুর রহমান

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল গাজীপুরেও। কালীগঞ্জ উপজেলার তেমনি একটি স্মৃতিবহুল স্থান ঘুরে এল মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্মের ১০ অনুসন্ধিৎসু তরুণ-তরুণী। তারা ওই স্থানের অধিবাসীদের মুখে শুনে এল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের সেই বর্বরতার কাহিনী।