আইন থাকলেও আইন নেই by এ এম এম শওকত আলী

অন্যান্য দেশের অবস্থা জানা নেই। তবে বাংলাদেশে অনেক ক্ষেত্রেই একটি বিষয় দৃশ্যমান। আইন থাকলেও আইন নেই। এর উৎস মূলত দুটি। এক. আইন না জানা। দুই. আইন জানা সত্ত্বেও তা প্রতিনিয়তই মানা হয় না। যানচালকসহ পথচারীদের দৃষ্টিভঙ্গিই তা প্রমাণ করে। অন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই।