Monday, November 16, 2026
নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান
নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান
টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসলামি বলেন, ‘সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞদের দক্ষতায় নির্মিত ইরানের প্রথম টোকামাক চুল্লিটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু করতে আমরা আশাবাদী।’
তিনি জানান, এই ব্যবস্থা তৈরিতে ইরানি বিজ্ঞানীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। তার মতে, এ প্রকল্প প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতার প্রমাণ।
প্রস্তাবিত চুল্লিতে ব্যবহার করা হবে টোকামাক প্রযুক্তি। এটি একধরনের চৌম্বকীয় আবদ্ধকরণ পদ্ধতি, যার মাধ্যমে অত্যন্ত উত্তপ্ত প্লাজমাকে নিয়ন্ত্রণে রেখে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়। সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির মূল উৎস এই ফিউশন প্রক্রিয়া।
প্রচলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভারী পরমাণুর নিউক্লিয়াস ভেঙে শক্তি উৎপাদন করা হয়, যা ফিশন নামে পরিচিত। অন্যদিকে ফিউশন প্রক্রিয়ায় হালকা পরমাণুর নিউক্লিয়াস একীভূত করে শক্তি উৎপাদনের চেষ্টা করা হয়।
বিজ্ঞানীদের মতে, ফিউশন প্রযুক্তি ভবিষ্যতে বিপুল পরিমাণ পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী ফিউশন প্রযুক্তি উদ্ভাবন এখনো বড় ধরনের প্রযুক্তিগত চ্যালেঞ্জ। বিশ্বে এখনো এটি ব্যাপকভাবে প্রতিষ্ঠিত বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় পরিণত হয়নি।
তবে প্রস্তাবিত চুল্লিটির উৎপাদনক্ষমতা, নির্মাণস্থল, ব্যয় কিংবা চালুর সম্ভাব্য সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি এসলামি।
এদিকে, পারমাণবিক ফিউশন প্রযুক্তি ইরানের বিদ্যমান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সম্পূর্ণ আলাদা। টোকামাক চুল্লি নির্মাণের উদ্যোগকে সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের অগ্রগতি হিসেবে বিবেচনা করারও সুযোগ নেই। এটি মূলত বিজ্ঞান, জ্বালানি ও প্রযুক্তি গবেষণার একটি স্বতন্ত্র ক্ষেত্র।
সূত্র: গালফ নিউজ
![]() |
| ইরানের পরমাণু কর্মসূচি। ছবি: আলজাজিরা |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2651)
-
▼
November
(237)
-
▼
Nov 16
(11)
- ট্রাম্প-পুতিন-শির বৈঠককে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ...
- মার্কিন অবরোধের মধ্যেও ইরানে ৬ মাসের খাদ্য মজুত
- নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট
- হুথিদের দখলে বাব আল-মান্দেব প্রণালি
- ‘তোমাদের খুঁজে বের করা হবে’, ২ মার্কিন নৌ কর্মকর্ত...
- নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ ...
- নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন ...
- আট দশক পর দেশের মাটিতে ফিরে যাওয়া by মনজুরুল হক
- বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিচ্ছে হুতিরা
- ইয়েমেন সরকারের সেনা প্রত্যাহারে যুদ্ধের সক্ষমতা নি...
- সাইনাসের দীর্ঘমেয়াদি প্রদাহ থাকলে কী করবেন by ডা. ...
-
▼
Nov 16
(11)
-
▼
November
(237)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment