Monday, November 16, 2026
বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিচ্ছে হুতিরা
বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিচ্ছে হুতিরা
রোববার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের প্রধান সামরিক বাহিনী জানায়, ধুবাব বিমানবন্দর ও বাব আল-মান্দেব এলাকার অবস্থান থেকে সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে। রাজধানী এডেন ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘোষণার মধ্য দিয়ে লোহিত সাগরের উপকূলীয় এলাকা পুনর্দখলে ছয় সপ্তাহ ধরে চলা সরকারি বাহিনীর পাল্টা অভিযান কার্যত শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত সেপ্টেম্বরে আকস্মিক অভিযান চালিয়ে ওই উপকূলীয় এলাকা দখলে নেয় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে ইয়েমেনের তেল রপ্তানিও বাধাগ্রস্ত হয়।
২০১৫ সালে রাজধানী সানা দখলের পর থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে অবস্থান করছে। বাব আল-মান্দেব থেকে সরকারি বাহিনী সরে যাওয়ায় এবার এডেনের দিকে হুতিদের নতুন করে অগ্রসর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গত মাসে সৌদি সমর্থিত সরকারি বাহিনী প্রণালির আশপাশের ধুবাবসহ গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান পুনর্দখল করেছিল। তবে হুতিদের পুরোপুরি হটানো কিংবা উপকূলীয় শহর আল-মোখা পুনর্দখল করতে পারেনি তারা।
এদিকে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুতিদের অগ্রযাত্রার পাশাপাশি সৌদি আরবেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে গোষ্ঠীটি। দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে হামলার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। জ্বালানি স্থাপনাগুলোতে হামলায় বৈশ্বিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি হয়েছে।
সামরিক সূত্রের বরাতে জানা গেছে, বাব আল-মান্দেব এলাকা থেকে সরে সরকারি বাহিনী ধুবাবের দক্ষিণে আল-সুকিয়াহ এলাকায় অবস্থান নিয়েছে। তবে আশপাশের উপকূলীয় অঞ্চল থেকে হুতিদের সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। অন্যদিকে তাইজ অঞ্চলের দক্ষিণে এডেন থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে হুতি যোদ্ধারা।
সংঘাতের পাশাপাশি ভয়াবহ হচ্ছে মানবিক পরিস্থিতি। ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজ অবরুদ্ধ থাকায় সেখানে ত্রাণ প্রবেশ করতে পারছে না। শহরটিতে বাস্তুচ্যুত প্রায় দেড় লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। সাধারণ মানুষের শহর ছেড়ে যাওয়ার পথও বন্ধ রয়েছে।
এদিকে রোববার আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, হুতি বিদ্রোহীরা ৬০০ বন্দিকে মুক্তি দিয়েছে।
সূত্র: রয়টার্স
![]() |
| ইয়েমেনের বাব আল-মান্দেব উপকূলের একটি গ্রামের দৃশ্য। ছবি: রয়টার্স |
About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2651)
-
▼
November
(237)
-
▼
Nov 16
(11)
- ট্রাম্প-পুতিন-শির বৈঠককে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ...
- মার্কিন অবরোধের মধ্যেও ইরানে ৬ মাসের খাদ্য মজুত
- নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট
- হুথিদের দখলে বাব আল-মান্দেব প্রণালি
- ‘তোমাদের খুঁজে বের করা হবে’, ২ মার্কিন নৌ কর্মকর্ত...
- নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ ...
- নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন ...
- আট দশক পর দেশের মাটিতে ফিরে যাওয়া by মনজুরুল হক
- বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিচ্ছে হুতিরা
- ইয়েমেন সরকারের সেনা প্রত্যাহারে যুদ্ধের সক্ষমতা নি...
- সাইনাসের দীর্ঘমেয়াদি প্রদাহ থাকলে কী করবেন by ডা. ...
-
▼
Nov 16
(11)
-
▼
November
(237)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment