Thursday, October 8, 2026
১০০ বছর পরও ববি পিনের জনপ্রিয়তা কমেনি কেন by পৃথা পারমিতা নাগ
১০০ বছর পরও ববি পিনের জনপ্রিয়তা কমেনি কেন by পৃথা পারমিতা নাগ
যেভাবে এল ‘ববি পিন’
‘বব হেয়ারকাট’ থেকে ববি পিন। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ১৯২০–এর দশকে নারীরা চিবুক পর্যন্ত লম্বা চুল রাখতে শুরু করেন। তখন ছোট করে চুল কাটা ছিল রীতিমতো বিপ্লবী সিদ্ধান্ত। ভিক্টোরিয়ান হেয়ারস্টাইলের বিরুদ্ধে এক বিদ্রোহী ঘোষণা। সেই সময়ের মেয়েদের একটা বিশেষ অংশকে বলা হতো ‘ফ্ল্যাপার’। সে সময়ের সামাজিক নিয়মকানুন, আচার এবং নারীত্বের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছিলেন ফ্ল্যাপাররা। পশ্চিমা সমাজে নারীর স্বাধীনতা ও আধুনিকতার প্রতীক হয়ে ওঠেন তাঁরা।
বিশের দশকের বিশিষ্ট নৃত্যশিল্পী এবং ফ্যাশন আইকন আইরিন ক্যাসেল প্রথম সেলিব্রিটি হিসেবে এই স্টাইল জনপ্রিয় করেন। নারীদের মধ্যে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পায় চুলের এই কাট। তবে সেই সময়ের হেয়ারড্রেসাররা নারীদের চুল ছোট করে কাটতে চাইতেন না। ফ্ল্যাপাররা তখন চুল কাটার জন্য সাধারণ সেলুনেই ধরনা দিতে লাগলেন।
চুল ছোট করার পর নারীদের মধ্যে দেখা দিল নতুন সমস্যা। ছোট চুল সহজে আটকে রাখা যায় না, বাতাসে ওড়ে। তাই চুল সেট করা কষ্টকর। সেই সময় সান ফ্রান্সিসকোর কসমেটিক নির্মাতা লুইস মার্কাস ছোট চুলের জন্য বিশেষভাবে তৈরি করেন ছোট্ট পিন। প্রথমে এগুলোকে ‘ববিং পিন’ বলা হতো। সংক্ষেপে তা–ই হয়ে ওঠে ‘ববি পিন’।
ববি পিন আবিষ্কারের পর যাঁরা চুল ছোট করতে চাননি, তাঁরা পেলেন নতুন সুবিধা। চুল না কেটেই তাঁরা ববি পিন দিয়ে চুল আটকে নিতেন। ফলে চুল একদম বব-কাটের মতোই দেখাত। এ ছাড়া আগের ভারী ভারী চুল বাঁধার ক্লিপের বিপরীতে ববি পিন হয়ে উঠল নতুন এক সমাধান। চুলের নিচে এই ক্লিপ সহজেই লুকিয়ে থাকে। তাই চুল বাঁধার ক্ষেত্রে ক্লিপ হয়ে ওঠে ‘গেম চেঞ্জার’।
তবে লুইস মার্কাসকে ববি পিন আবিষ্কারের একক কৃতিত্ব দেওয়া হলেও সে সময়ে আরও অনেকে একই রকম চুলের পিন আবিষ্কার করেছিলেন। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য ফ্রাঙ্ক ডেলং, হ্যাজেল হুক ওয়াল্টজ, জ্যাকব হারবার্ট ও হেনরি হাবার্ড। বিশেষত হেনরি হাবার্ড ববি পিনের উৎপাদনপ্রক্রিয়ার ব্যাপক বিকাশ ঘটান।
আপাতদৃষ্টে সাধারণ এই ধাতব পিনটির মেকানিজম কিন্তু বেশ চমকপ্রদ। একটি সাধারণ ববি পিনে চারটা অংশ থাকে–
১. পিনের সামনের অংশ পুরু প্লাস্টিকে মোড়ানো থাকে, যা ত্বকে আঁচড় লাগা ও চুলের ক্ষতি থেকে বাঁচায়।
২. পিনের ওপরের ঢেউ তোলা অংশ ও নিচের সোজা অংশ মাথার ত্বক ও চুলের সঙ্গে শক্তভাবে এঁটে থাকে। ফলে চুল পিছলে যায় না।
৩. ভেতরের দিকে স্প্রিংয়ের মতো গ্যাপ পিনকে সহজে খোলার নমনীয়তা দেয়।
আর এত সব উপযোগিতার কারণে ববি পিন হয়ে উঠেছে চুলের সাজের প্রধান অনুষঙ্গ। তাই আটপৌরে হোক বা রেড কার্পেট মাতানো সাজ—আবিষ্কারের এক শ বছর পরেও এখনো অমলিন এটির জনপ্রিয়তা।
![]() |
| সান ফ্রান্সিসকোর কসমেটিক নির্মাতা লুইস মার্কাস ছোট চুলের জন্য বিশেষভাবে তৈরি করেন ছোট্ট এই পিন। ছবি: সাবিনা ইয়াসমিন |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2163)
-
▼
October
(91)
-
▼
Oct 08
(12)
- কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে...
- ফিলিস্তিনপন্থি আন্দোলনে যেভাবে বাড়ছে ব্রিটিশদের অং...
- গাজায় গণহত্যা এখনো শেষ হয়নি: জাতিসংঘের বিশেষ দূত
- সৌদির দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬
- সেনাদের সামনেই এএফপির সাংবাদিককে পেটাল ইসরায়েলি বস...
- কাতারের উত্তর উপকূলে ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র...
- যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট তেহ...
- ১০০ বছর পরও ববি পিনের জনপ্রিয়তা কমেনি কেন by পৃথা ...
- ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজ...
- ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখ...
- গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও স...
- গর্ভেও কেন শিশুর কিডনি ফুলে যায় by ডা. ফেরদৌসী আক্তার
-
▼
Oct 08
(12)
-
▼
October
(91)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment