Thursday, October 8, 2026
ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখে এল-সাইদ
ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখে এল-সাইদ
এল-সায়েদ এর আগে ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেছিলেন। তিনি ওবামা প্রশাসনের যুদ্ধনীতি, নাগরিক স্বাধীনতা, অভিবাসন, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক নীতির সমালোচনা করে বলেছিলেন, এসব ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনা হয়নি।
২০১২ সালে লেখা এক নিবন্ধে ওবামার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়াকে প্রগতিশীলদের জন্য বিজয় হিসেবে দেখতে অস্বীকৃতি জানিয়েছিলেন এল-সায়েদ। পরবর্তী সময়েও তিনি ওবামার নীতিকে অতিরিক্ত মধ্যপন্থি বলে সমালোচনা করেন। ২০১৭ সালে মিশিগানের গভর্নর পদে প্রার্থী হওয়ার সময়ও তিনি ওবামার সঙ্গে নীতিগত মতপার্থক্যের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।
তবে বর্তমানে এল-সাইদের রাজনৈতিক অবস্থানে ওবামার প্রতি তুলনামূলক ইতিবাচক অবস্থান দেখা যাচ্ছে। তার প্রচারশিবির জানিয়েছে, তরুণ বয়সে ২০০৮ সালে ওবামার নির্বাচনি বিজয় এল-সাইদকে অনুপ্রাণিত করেছিল। এল-সাইদ ওবামার কিছু সিদ্ধান্তের সঙ্গে মতভেদ থাকলেও তাকে একজন দক্ষ ও আমেরিকানদের প্রতি প্রতিশ্রুতিশীল নেতা হিসেবে দেখেন বলে তার প্রচারশিবির জানিয়েছে।
এল-সায়েদ চলতি বছরের আগস্টে মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে সাবেক কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সকে অল্প ব্যবধানে পরাজিত করেন। তিনি প্রগতিশীল ডেমোক্র্যাটদের সমর্থন পেয়েছেন। তার সমর্থকদের মধ্যে সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ রয়েছেন। সাধারণ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্স।
এদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও সম্প্রতি এল-সাইদের সঙ্গে ডেট্রয়েটে নির্বাচনি প্রচারে অংশ নিয়েছেন। ওবামার উপস্থিতিও তার প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ডেট্রয়েটের কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন আদায়ে ওবামার জনপ্রিয়তা এল-সাইদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
মিশিগানের সিনেট নির্বাচনে আগামী মার্কিন কংগ্রেসে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে এল-সাইদের প্রচারে ওবামার সরাসরি অংশগ্রহণকে ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই, দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য গার্ডিয়ান

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2163)
-
▼
October
(91)
-
▼
Oct 08
(12)
- কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘ মানবাধিকার পরিষদে...
- ফিলিস্তিনপন্থি আন্দোলনে যেভাবে বাড়ছে ব্রিটিশদের অং...
- গাজায় গণহত্যা এখনো শেষ হয়নি: জাতিসংঘের বিশেষ দূত
- সৌদির দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩, আহত ৩৬
- সেনাদের সামনেই এএফপির সাংবাদিককে পেটাল ইসরায়েলি বস...
- কাতারের উত্তর উপকূলে ট্যাংকারে একাধিক ক্ষেপণাস্ত্র...
- যুদ্ধ শুরুর পর প্রথম বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট তেহ...
- ১০০ বছর পরও ববি পিনের জনপ্রিয়তা কমেনি কেন by পৃথা ...
- ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় ৯৪ বছরের ইহুদি আইনজ...
- ওবামার সঙ্গে নির্বাচনি সমাবেশ, তীব্র সমালোচনার মুখ...
- গাজায় সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধে যুক্তরাষ্ট্রও স...
- গর্ভেও কেন শিশুর কিডনি ফুলে যায় by ডা. ফেরদৌসী আক্তার
-
▼
Oct 08
(12)
-
▼
October
(91)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment