Sunday, August 2, 2026
হঠাৎ শুভ-ঐশীর একসঙ্গে রোমান্টিক ছবি পোস্ট
হঠাৎ শুভ-ঐশীর একসঙ্গে রোমান্টিক ছবি পোস্ট
ছবিগুলো ঘিরে ভক্তদের নানা রকম মন্তব্য। কেউ লিখেছেন, ‘প্রকৃত ভালোবাসা হলেও পাশে আছি।’ লিমন লিখেছেন, ‘এই দুইজনার সঙ্গে দুজন পারফেক্ট।’ আরমান লিখেছেন, ‘বাস্তবে ঐশীর নূর হয়ে গেলেন?’ একসঙ্গে তাঁদের ছবিটি দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। কেউ কেউ বলছেন, তাঁরা কি প্রেম করছেন। যে গুঞ্জন এর আগে একবার উঠেছিল।
আরিফিন শুভ ও ঐশী ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ও ‘নূর’ সিনেমায় অভিনয় করেছেন। একসঙ্গে অভিনয় থেকেই তাঁদের মধ্যে ভালো সম্পর্ক। এ নিয়ে একাধিক সাক্ষাৎকারে দুই তারকা জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ভালো বন্ধুত্ব। শুভও বিভিন্ন সময় বলেছেন, তিনি ঐশীকে স্নেহ করেন। আবার শুভকে অভিভাবক মানেন ঐশী। এর বাইরে তাঁদের মধ্যে প্রেম বা অন্য কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটা কখনোই কোনো ঘটনায় প্রকাশ্যে আসেনি।
এদিকে গতকাল সোমবার সন্ধ্যায় জানা যায়, দীর্ঘ তিন বছর পর অবশেষে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে সনদ পেয়েছে ‘নূর’ সিনেমা। সিনেমা হলের জন্য নির্মিত হলেও এটি এখন মুক্তি পাবে ওটিটিতে। সেভাবেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সিনেমার প্রচারণার জন্যই সরব হয়েছেন এই তারকা জুটি। তাঁদের পোস্ট করা ছবিগুলো ‘নূর’ সিনেমার।
‘নূর’ পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমাটি প্রথম দিকে প্রযোজনায় ছিল শাপলা মিডিয়া। একটি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুন মাসে ছবিটি কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান কোয়াইট অ্যান্ড সেট নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের এই সিনেমা নিয়ে পরিচালক রাফী মুক্তি প্রসঙ্গে বলেন, ‘অনেক দিন আগের ছবি। দেখার পর মনে হয়েছে, এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’ শুটিংয়ের আগে কেন মনে হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন, এমন প্রশ্নে পরিচালকের বক্তব্য, ‘তখন মনে হয়েছিল, এখন মনে হয়নি—এর বাইরে কোনো যুক্তি নেই।’
![]() |
| ঐশী ও আরিফিন শুভ। ছবি: ফেসবুক থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
- ▼ 2026 (1708)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)

No comments:
Post a Comment