Tuesday, July 14, 2026
সারাকে ‘অসাধারণ’ বললেন রণবীর
সারাকে ‘অসাধারণ’ বললেন রণবীর
মুম্বাইয়ের বান্দ্রা–কুরলা কমপ্লেক্সের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে আড়ম্বরপূর্ণ আয়োজনে প্রকাশ করা হয় ট্রেলার। অনুষ্ঠানে ছিলেন রাকেশ বেদি, অর্জুন রামপাল, আর মাধবন, রণবীর সিং, সারা অর্জুন, পরিচালক আদিত্য ধর ও প্রযোজক লোকেশ ধর। ছবিতে ৪০ বছর বয়সী রণবীরের বিপরীতে অভিনয় করেছেন তাঁর চেয়ে ২০ বছরের ছোট সারা অর্জুন; ঘোষণা আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে ট্রেলার দেখে দর্শক দুজনের পর্দার রসায়ন ভালোভাবেই গ্রহণ করেছেন।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সহ–অভিনেত্রী সারা অর্জুনকে প্রশংসায় ভাসান রণবীর সিং। কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হয়েই ধুরন্ধর-এ এসেছে সারা অর্জুন। রণবীর জানান, কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া প্রায় ১ হাজার ৩০০ মেয়ের অডিশন নিয়েছিলেন; তাঁদের মধ্যে থেকেই সারা নির্বাচিত হন—‘সারা ছিলেন সেরাদের সেরা।’ তিনি বলেন, ‘সারা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা আজ এই মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে আছি। আমি জানি তোমার জন্য এটি খুবই বিশেষ মুহূর্ত, আর এর অংশ হতে পেরে আমি নিজেও সম্মানিত।’
রণবীর আরও বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, এটি তোমার প্রথম ছবি। সারা অসাধারণ প্রতিভাবান। কিছু শিল্পীকে ছোটবেলা থেকেই দেখলে বোঝা যায়—ওরা একদিন বড় কিছু করবে; ঠিক যেমন হলিউডে ডাকোটা ফ্যানিংকে দেখা যায়। সারা তেমনই একজন। ওকে দেখে মনে হয়, যেন ইতিমধ্যে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে!’
সিনেমাটি আন্তর্জাতিক মানে তৈরি করা হয়েছে, জানিয়ে রণবীর বলেন, ‘বিশ্বের যেকোনো বড় ছবির পাশে দাঁড়াতে পারে—এমন একটি সিনেমা তৈরি করাই আমাদের লক্ষ্য ছিল। সিনেমাটিক অভিজ্ঞতার প্রতিটি দিক উন্নত করতে আমরা মন দিয়েছি। ভারতীয় হিসেবে সবাই যাতে গর্ব করতে পারেন, এমন একটি কাজই আমরা করতে চেয়েছি।’
অনুষ্ঠানে নিজের লুকের গল্প শোনান আর মাধবন। তিনি বলেন, ‘চরিত্রের লুক ঠিকঠাক করতে তিন–চার ঘণ্টা লেগেছিল। কিছু যেন কম লাগছিল। তখনই (পরিচালক) আদিত্য এসে বললেন, “ম্যাডি, তোমার ঠোঁট পাতলা করো।” এরপরই লুক পুরোপুরি মিলল। পুরো ছবিতেই আমি ঠোঁট পাতলা করে অভিনয় করেছি।’ তাঁর ভাষ্যে, ‘বেশ কিছু ঐতিহাসিক ছবির অংশ হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তবে মনে হচ্ছে, “ধুরন্ধর”–ই হতে চলেছে সবচেয়ে ঐতিহাসিক।’
নায়িকা হিসেবে প্রথম ছবি, স্বভাবতই আবেগাপ্লুত সারা অর্জুন। তিনি বলেন, ‘এই ছবির অংশ হতে পারাটা আমার জন্য বিশাল আশীর্বাদ। দেশের এত গুণী শিল্পীর সঙ্গে কাজ করা—এটা আমার বহুদিনের স্বপ্ন। আমাকে সুযোগ দেওয়ায় মুকেশ স্যার আর আদিত্য স্যারকে ধন্যবাদ। সবাই আমাকে খুব সহায়তা করেছেন।’
পরিচালক আদিত্য ধর পুরো টিমের পরিশ্রমের প্রশংসা করে বলেন, ‘অভিনেতা, প্রোডাকশন প্রধান থেকে সহপরিচালক, স্পট দাদা—সবাই হৃদয় দিয়ে কাজ করেছেন। আমরা দেড় বছর ধরে প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা শুটিং করেছি। কেউ একটিও অভিযোগ করেননি। সবার সর্বোচ্চ নিষ্ঠা নিয়েই এই ছবি তৈরি হয়েছে।’
![]() |
| ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে রণবীর সিং ও সারা অর্জুন। ছবি: ইনস্টাগ্রাম থেকে |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1308)
-
▼
July
(111)
-
▼
Jul 14
(10)
- গাজায় ইসরায়েলি নৃশংসতায় অকুণ্ঠ সমর্থন ছিল লিন্ডসে ...
- গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষ...
- দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: অং সান সু চি মারা গেছেন?
- সারাকে ‘অসাধারণ’ বললেন রণবীর
- ডিআইজি আনিসের ‘জঙ্গি নাটক’ ৯ বছর পর নির্দোষ চার পর...
- ইসরাইলের কারাগারগুলোতে মুসলিমদের হত্যা-নির্যাতন স্...
- পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানে রাশিয়ার সামরিক ...
- বিশ্বকাপ ২০২৬: ইউরোপে মুসলিম ফুটবলারদের পরিচয়ই নতু...
- গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ
- দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল
-
▼
Jul 14
(10)
-
▼
July
(111)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment