Tuesday, July 14, 2026
ইসরাইলের কারাগারগুলোতে মুসলিমদের হত্যা-নির্যাতন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে
ইসরাইলের কারাগারগুলোতে মুসলিমদের হত্যা-নির্যাতন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে
এরই মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া। প্রায় ১৮ মাস আগে ইসরাইলি বাহিনী তাকে আটক করে। এরপর থেকে কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই তাকে আটক রাখা হয়েছে। সম্প্রতি আইনজীবীর সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, এটাই শেষ। আমি মনে করি না আমি বেঁচে ফিরতে পারব। আমাকে এখানে হত্যা করার জন্যই আনা হয়েছে।
আইনজীবীর বরাতে জানা গেছে, আটক অবস্থায় তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করা হয়েছে, প্রতিদিন নির্যাতনের শিকার হতে হয়েছে এবং একাধিকবার তিনি জ্ঞান হারিয়েছেন। সাম্প্রতিক প্রকাশিত ছবিতে দেখা যায়, একসময় গাজার অবরুদ্ধ স্বাস্থ্যসেবার অন্যতম মুখ হিসেবে পরিচিত এই চিকিৎসক এখন অত্যন্ত শীর্ণকায় হয়ে পড়েছেন।
গত জুনে তাকে রাকেফেত নামে একটি ভূগর্ভস্থ কারাগারে স্থানান্তর করা হয়। একসময় সংগঠিত অপরাধীদের জন্য নির্মিত এই কারাগার অমানবিক পরিবেশের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে ২০২৩ সালের শেষ দিকে এটি পুনরায় চালু করা হয়। অভিযোগ রয়েছে, সেখানে বন্দিদের দিনের আলো দেখারও সুযোগ দেওয়া হয় না, যা জেনেভা কনভেনশনের পরিপন্থী।
বর্তমানে ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় ৩ হাজার ৫০০ ফিলিস্তিনি ‘প্রশাসনিক আটক’ ব্যবস্থার আওতায় বন্দি রয়েছেন। এই ব্যবস্থায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিচার ছাড়াই ছয় মাস অন্তর অনির্দিষ্টকালের জন্য আটকাদেশ নবায়ন করা যায়। এসব বন্দির মধ্যে প্রায় ২০০ জন শিশু রয়েছে।
চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়া ফিলিস্তিনি সাংবাদিক আলী আল-সামৌদির অভিজ্ঞতাও একই ধরনের অভিযোগকে সামনে এনেছে। কারামুক্তির সময় তার ওজন প্রায় ৬০ কেজি কমে যায়, যা তার মোট শরীরের ওজনের প্রায় অর্ধেক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে তিনি বলেন, এখানকার কারাগার শব্দের অর্থ নরক। আমাদের সঙ্গে যা করা হয়েছে, সবই ছিল শাস্তি ও প্রতিশোধ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যায়, গাজার এক ফিলিস্তিনি ব্যক্তিকে শুধু অন্তর্বাস পরিহিত অবস্থায় উপুড় করে একটি কাঠের তক্তা ও লোহার রডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ছবিটি পোস্ট করা এক ইসরাইলি সেনা এর ক্যাপশনে হিব্রু ভাষায় লিখেছেন, শুভ সকাল। সমালোচকদের মতে, এই ছবি বন্দিদের অপমান ও নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; বরং দীর্ঘদিন ধরে চলে আসা একটি নীতির অংশ। অভিযোগ রয়েছে, বহু ফিলিস্তিনির লাশও পরিবারের কাছে হস্তান্তর করা হয় না। কিছু লাশ নম্বরযুক্ত কবরস্থানে সামরিক নিয়ন্ত্রিত এলাকায় দাফন করা হয়, আবার কিছু হিমাগারে সংরক্ষণ করা হয়। হেফাজতে মারা যাওয়া অন্তত ১০০ ফিলিস্তিনির মৃত্যুর কারণ সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
এছাড়া গাজা থেকে আটক হওয়ার পর নিখোঁজ হয়ে যাওয়া প্রায় দুই হাজার মানুষের অবস্থান জানার চেষ্টা করছে ইসরাইলভিত্তিক মানবাধিকার সংস্থা হামোকেদ। সংস্থাটির মতে, এসব ঘটনা ‘জোরপূর্বক গুম’-এর শামিল।
মানবাধিকারকর্মীদের অভিযোগ, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক, সমাজকর্মীসহ সমাজের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরাও রয়েছেন। তাদের মতে, এটি শুধু ব্যক্তিগত নির্যাতনের বিষয় নয়; বরং ফিলিস্তিনি সমাজের নেতৃত্ব, সামাজিক কাঠামো ও মনোবল ভেঙে দেওয়ার একটি বৃহত্তর কৌশলের অংশ।
আন্তর্জাতিক অঙ্গনে এসব অভিযোগ নিয়ে উদ্বেগ থাকলেও কার্যকর পদক্ষেপের দাবি এখনও জোরালো হয়নি। সম্প্রতি জাতিসংঘে যুক্তরাজ্যের উপ-স্থায়ী প্রতিনিধি ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর কথিত যৌন সহিংসতার নথিভুক্ত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তদন্তের আহ্বান জানিয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি এখনও অনিশ্চিত রয়ে গেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1308)
-
▼
July
(111)
-
▼
Jul 14
(10)
- গাজায় ইসরায়েলি নৃশংসতায় অকুণ্ঠ সমর্থন ছিল লিন্ডসে ...
- গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষ...
- দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: অং সান সু চি মারা গেছেন?
- সারাকে ‘অসাধারণ’ বললেন রণবীর
- ডিআইজি আনিসের ‘জঙ্গি নাটক’ ৯ বছর পর নির্দোষ চার পর...
- ইসরাইলের কারাগারগুলোতে মুসলিমদের হত্যা-নির্যাতন স্...
- পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরানে রাশিয়ার সামরিক ...
- বিশ্বকাপ ২০২৬: ইউরোপে মুসলিম ফুটবলারদের পরিচয়ই নতু...
- গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ
- দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল
-
▼
Jul 14
(10)
-
▼
July
(111)
- ► 2025 (3280)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment