Thursday, February 12, 2026
মানুষের কাছে ভোট কেন এত বড় উৎসব by মনোজ দে
মানুষের কাছে ভোট কেন এত বড় উৎসব by মনোজ দে
শেষ দিনের নির্বাচনী প্রচারণায় বিএনপি ও জামায়াতে ইসলামী নির্বাচনে কোনো কারসাজি হয় কি না, সে উদ্বেগ জানিয়েছে। তারেক রহমান বলেছেন, ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। শফিকুর রহমান বলেছেন, নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রশাসনিক ক্যু’, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নিয়েও আলোচনা হয়েছে।
কিন্তু ভোটের ছুটির এক দিন আগে মঙ্গলবার সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চে করে ঠাসাঠাসি ভিড়ে ঢাকাসহ বড় শহরগুলো থেকে মানুষ যেভাবে ভোট দিতে বাড়ির দিকে যাচ্ছেন, তাতে উৎসবের চিত্রই মনে করিয়ে দেয়। চার দিনের সঙ্গে অনেকে বাড়তি ছুটি নিয়ে পরিবারের সবাইকে নিয়ে গ্রামে ফিরেছেন। ঈদের ছুটির মতোই অনেককে বাড়ি ফিরতে বাড়তি ভাড়া গুনতে হয়েছে।
ঢাকার ভেতরে চলাচল করা বাসগুলো ছুটেছে দূরপাল্লার পথে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই ঢাকা কার্যত ‘গরিবের টেসলার’ নগরীতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ফাঁকা ভোটের আগের ঢাকার সঙ্গে ঈদের ছবির ঢাকা বলে ফেসবুকে ছবি ও ভিডিও দিয়েছেন। আজ বুধবার সকালে মৌচাক থেকে কারওয়ান বাজারে অফিস আসার পথে ষাটোর্ধ্ব ‘টেসলাচালক’ বলেন, ‘একানব্বইয়ের পর কোনো নির্বাচনে এমন ফাঁকা ঢাকা তিনি দেখেননি।’
বাংলাদেশের মানুষের কাছে ভোট প্রকৃতপক্ষেই উৎসব। আবার পাঁচ বছর পর এক দিনের জন্য নিজের মর্যাদা, ক্ষমতা ফিরে পাওয়ার দিন। সারা বছর বাজারে গিয়ে ভালো মাছটা দেখেও কিনতে না পারার গ্লানি, চিকিৎসা নিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার বোঝা, সন্তানকে ভালো স্কুলে পড়াতে না পারার বেদনা, রাস্তাঘাটে চলতে গিয়ে অপমান-লাঞ্ছনার শিকার হওয়ার ক্ষোভ—এ সবকিছুর জবাব দেওয়ার একটা সুযোগ পাঁচ বছর পরই তো তাঁদের সামনে আসে।
বাংলাদেশে সর্বশেষ ভালো আর প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হয়েছে ২০০৮ সালের ডিসেম্বর মাসে। সেই নির্বাচনের সময় যাঁদের বয়স দু-তিন বছর, তাঁরা এবারে নির্বাচনে প্রথম ভোটার। বলতে গেলে জনম থেকেই তাঁরা দেখেননি নির্বাচন আসলে কেমন হয়। আওয়ামী লীগ আমলে পরপর তিনটি একতরফা, রাতের ভোট ও আমি-ডামির নির্বাচন হয়েছে। সেখানে দেশের সব মানুষই ফলাফল। নতুন ভোটার এবং আগের তিনটি নির্বাচনে ভোট না দিতে পারা ভোটার মিলিয়ে (১৮-৩৩ বছর পর্যন্ত) প্রায় সাড়ে চার কোটি ভোটার। ১২ কোটি ৭৬ লাখ ভোটারের ৩ ভাগের ১ ভাগ। ফলে অনেক আসনেই এই ভোট না দিতে পারা ও প্রথমবার ভোট দিতে ভোটাররা যে বড় ফ্যাক্টর হয়ে উঠবেন, সেটা বলাই বাহুল্য।
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের আগপর্যন্ত দেশে রাজনৈতিক পরিবর্তন হতে পারে—এটা বিশ্বাস করা লোকের সংখ্যা খুব কমই ছিল। দেশের বড় অংশের মানুষ ভেবে নিয়েছিলেন, হাসিনার কর্তৃত্ববাদী শাসন এ দেশের নিয়তি। সেই বিশ্বাসটা প্রবল আঘাতে ভেঙে দিয়েছিল জেন-জি প্রজন্ম। প্রায় দেড় হাজার ছাত্র-জনতার আত্মত্যাগ জনগণের মধ্যে পরিবর্তনের বিশাল আকাঙ্ক্ষা তৈরি করে।
তরুণ প্রজন্ম রাজনীতিতে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি করলেও এবারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা মূলত বিএনপি ও জামায়াতের মতো পুরোনো ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যেই হচ্ছে। আমাদের দেশে পরিবার থেকেই সাধারণত রাজনৈতিক বিশ্বাসের ভিত তৈরি হয়। তবে এবারে তরুণ ভোটাররা মূলত ভোট দেওয়ার ক্ষেত্রে কোন দল পরিবর্তনের কতটা পক্ষে অবস্থান করছে, সেটা বিবেচনায় নেবেন। ৬ কোটি ২৮ লাখ নারী ভোটারের বড় একটা অংশের মধ্যেও কোন দল নারীর ক্ষেত্রে রক্ষণশীল আর কোন দল নারীর পরিবর্তনের সঙ্গী সেই বিবেচনা কাজ করবে।
দুই.
এবারের নির্বাচনে সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। অভ্যুত্থানের পর থেকেই পুলিশি ব্যবস্থা ছিল ভঙ্গুর। গত বছরের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় টার্গেটেড হত্যাকাণ্ড বেড়ে যায়। এর মধ্যেই ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়। এর ঠিক এক দিন পর ঢাকা আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মাথায় খুব কাছ থেকে গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ঢাকায় প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালানে হয়। কার্যালয়গুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জনমনে সংশয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে যেভাবে সহিংসতা তৈরি করা হয়েছিল, তাতে অনেকের মনেই নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
তফসিল ঘোষণার পর দেশে রাজনৈতিক সহিংসতাও বেড়ে যায়। ৬০ দিনে ২৩৭ সহিংস ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ হাজার ১০৯ জন। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পরও ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই পুরো দৃশ্যপট পাল্টে যায়। রাজনৈতিক দল ও প্রার্থীদের কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় সারা দেশেই উৎসবের আবহ তৈরি হয়। বিএনপি ও জামায়াতের প্রধান নেতৃত্ব সারা দেশে নির্বাচনী প্রচারণায় চষে বেড়ান।
তারেক রহমান ১৯ দিনে ৬৪টি জনসভায় বক্তব্য দেন। শফিকুর রহমান ১৯ দিনে ৬২টি জনসভায় বক্তব্য দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তাঁরা দুজন সাক্ষাৎকার দেন। দুই রহমানের বক্তব্যগুলো দলীয় নেতা-কর্মীদের বাইরে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও আলোচনার জন্ম দেয়। ভোটারদের মধ্যে আগ্রহ-উদ্দীপনা তৈরি করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিশ্চিত করেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচনে আওয়ামী লীগ কী ভূমিকা নেয়, তা নিয়েও জনমনে সংশয় তৈরি হয়েছিল। বিশেষ করে গত নভেম্বর মাসে গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ডাকা আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকাসহ সারা দেশে যেভাবে চোরাগোপ্তা ককটেল হামলা ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল, তাতে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হয় কি না, সেই সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত বিদেশ থেকে দলটির নেতাদের কেউ কেউ ভোট বর্জনের কথা বললেও মাঠে কোনো কর্মসূচি দেখা যায়নি। বিশ্লেষকেরা মনে করছেন, এবারের ভোটে অনেক আসনেই জয়-পরাজয় নির্ধারণে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটাররা বড় ভূমিকা রাখবেন।
ভোটে বিএনপি, জামায়াত—যারই জয় হোক না কেন, এবারের নির্বাচন আমাদের ৫৪ বছরের ভঙ্গুর গণতন্ত্র ও বিভাজিত সমাজকে মেরামতের বড় সুযোগ। মঙ্গল ও বুধবার বাস, ট্রেন, লঞ্চে করে সাধারণ মানুষ যেভাবে ঈদের ছুটির মতোই বাড়ির পানে ছুটেছেন, তাতে আবারও আমাদের মনে করিয়ে দেয়, দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে তাঁরা কতটা আন্তরিক আর মরিয়া। রাজনৈতিক দলগুলো কি জনগণের এই অতিসাধারণ চাওয়াটাকে সামান্য সম্মান জানাতে শিখবে না?
* মনোজ দে, প্রথম আলোর সম্পাদকীয় সহকারী
- মতামত লেখকের নিজস্ব
| ভোটের আগে মানুষ ট্রাকে, পিকআপভ্যানে ছুটছে বাড়িতে। ছবি : প্রথম আলো |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1427)
-
▼
February
(244)
-
▼
Feb 12
(13)
- এপস্টিন নথিতে গোপন করা ছয় ব্যক্তির নাম প্রকাশ
- মিয়ানমারে নির্বাচন শেষে যে রাজনৈতিক মোড়বদল ঘটছে by...
- মানুষের কাছে ভোট কেন এত বড় উৎসব by মনোজ দে
- ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার
- ভোটের লাইন, সেদিনের–এদিনের by সারফুদ্দিন আহমেদ
- দিনভর বজায় থাকুক ভোট নিয়ে উদ্দীপনা, ইইউ নির্বাচন প...
- গাজীপুরের শ্রীপুরঃ কেন্দ্রে গিয়ে দেখলেন, ভোট দেওয়া...
- এএফপিকে তারেক রহমান: দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরা...
- নিজের তিন কর্মীকে বিনা দোষে আটকের অভিযোগ রুমিন ফার...
- সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও তাহলে ক...
- যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হয়...
- যুদ্ধে মারা গেছেন ভেবে মৃতদেহ সৎকার করল পরিবার, দু...
- সবাই সরকারে চলে এলে দেশ চলবে কীভাবে : -ডয়চে ভেলেকে...
-
▼
Feb 12
(13)
-
▼
February
(244)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment