Thursday, February 12, 2026
যুদ্ধে মারা গেছেন ভেবে মৃতদেহ সৎকার করল পরিবার, দুই বছর পর মা পেলেন ছেলের ফোন
যুদ্ধে মারা গেছেন ভেবে মৃতদেহ সৎকার করল পরিবার, দুই বছর পর মা পেলেন ছেলের ফোন
এমনকি ২০২৩ সালে পশ্চিম ইউক্রেনের একটি গ্রাম্য কবরস্থানে তাঁরা নাজার ভেবে একজনের মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়াও করেছিলেন।
ওই ঘটনার প্রায় দুই বছর পর ঘটল সবচেয়ে বিস্ময়কর ঘটনা। সম্প্রতি সেই নাজারই তাঁর মাকে ফোন করেছেন। জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ও ক্লান্ত হলেও বেঁচে আছেন।
সম্প্রতি বন্দিবিনিময়ের আওতায় রুশ বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন নাজার।
সেই সেনাসদস্যের মা নাতালিয়া বিবিসিকে বলেছিলেন, ‘আমার আবেগ খুব তীব্র ছিল।’ তিনি এখনো ঘোরের মধ্যে আছেন।
প্রথম সেই ফোনকল পাওয়ার পর পুরো পরিবারের যে আনন্দ, তা ভিডিওতে ধরা পড়েছে, যা দেখে যে কারও মন ছুঁয়ে যাবে।
নাতালিয়া তাঁর ছেলেকে জিজ্ঞাসা করেন, তিনি অক্ষত আছেন কি না। তিনি জানতে চাচ্ছিলেন, ‘তোমার হাত-পা সব ঠিক আছে তো?’ তিনি বলেছেন, ‘আমার সোনা বাচ্চা, আমি কত দিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম।’
ভিডিওর শেষের অংশে নাজারের চাচাতো বোন রোকসোলানাকে আনন্দে চিৎকার করতে ও লাফাতে দেখা যায়। নাতালিয়া বলেন, ‘বিষয়টি ছিল বেশ অদ্ভুত। কারণ, আমার ছেলে নিহত হয়েছিলেন। আমি নিজে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলাম। অথচ এখন তাঁর কণ্ঠ শুনতে পাচ্ছি। একজন মায়ের সেই সময়ের অনুভূতিগুলো কী হতে পারে, আপনি কল্পনা করতে পারেন? আনন্দ! ভীষণ আনন্দ! আমি আমার চোখের পানি ধরে রাখতে পারছিলাম না।’
সমাধি থেকে নাজারের ফিরে আসার পুরো গল্প অকল্পনীয়। বিশেষ করে দেশ যখন যুদ্ধের এই ডামাডোলের মধ্যে, এমন সুসংবাদ ইউক্রেনীয়দের কাছে দারুণ খুশির।
২০২২ সালে যখন রাশিয়া পুরোমাত্রায় ইউক্রেন আক্রমণ শুরু করে, ৪২ বছর বয়সী নাজার সরাসরি রণক্ষেত্রে চলে যান। তিনি ইতিমধ্যে ২০১৪ সালে যুদ্ধ করেছিলেন। তাই তিনি ছিলেন অভিজ্ঞ।
নাজারের চাচাতো বোন বিবিসিকে বলেন, তাঁর মনে কোনো দ্বিধা ছিল না। তিনি তৎক্ষণাৎ যুদ্ধে চলে যান।
কিন্তু যুদ্ধের প্রথম বছরে মে মাসেই রণাঙ্গনে নিখোঁজ হন নাজার।
এরপর নাজারের মা রুশ ভাষায় কথা বলা এক ব্যক্তির কাছ থেকে একটি ফোন পান। সেই ব্যক্তি বলেন, নাজারকে বন্দী করা হয়েছে, কিন্তু ‘সবকিছু ঠিক হয়ে যাবে’।
সেই রহস্যময় কণ্ঠটি নাজার কোথায় আছেন, কারা তাঁকে আটকে রেখেছে, কিংবা তিনি আহত কি না, সে সম্পর্কে কিছুই বলেনি। পরিবার বুঝে উঠতে পারছিল না, তাঁর কথাগুলো বিশ্বাস করবে কি না। আর সরকারিভাবেও নাজারের পরিবার কোনো খবর পাচ্ছিল না।
নাজারের পরিবারের এমন অবস্থা এক বছর চলেছিল। পরে নাতালিয়াকে জানানো হয়েছিল, তাঁর দেওয়া ডিএনএ নমুনা ব্যবহার করে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের একটি মর্গে একটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে।
রোকসোলানা ব্যাখ্যা করেন, দেহটি মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। একটি পোড়া বাসের ভেতর থেকে তারা বেশ কয়েকটি মরদেহ খুঁজে পেয়েছিল। যখন তারা নিখোঁজ সৈনিকদের তালিকা দেখতে শুরু করল, তখন তথ্যটি মিলে যায়।
রোকসোলানা বলেন, তাঁরা সেই মরদেহটিকে নাজার হিসেবেই শনাক্ত করেন।
এরপর পরিবারটি সেই মরদেহ গ্রহণ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। পরিবারে নেমে আসে শোকের ছায়া।
এরপর গত সেপ্টেম্বরে নাতালিয়া জীবনের সবচেয়ে বড় চমকটি পান।
রাশিয়া থেকে মুক্তি পাওয়া এক ইউক্রেনীয় সেনা তাঁদের ফোন করে জানান, নাজার বেঁচে আছেন। তিনি তাঁকে কারাগারে দেখেছেন।
সে সময়ের অনুভূতি মনে করে রোকসোলানা বলেন, ‘আমরা স্তব্ধ হয়ে গিয়েছিলাম, এটা বিশ্বাস করা অত্যন্ত কঠিন ছিল। কিন্তু তিনি কেনই–বা মিথ্যা বলবেন?’
তবুও নাজারের সঙ্গে সরাসরি কথা বলা বা তাঁকে দেখা ছাড়া, তাঁরা পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না।
অবশেষে চলতি সপ্তাহে, নাজার ফোন করেন, তিনি ইউক্রেনের মাটিতে ফিরেছেন।
নাতালিয়ার ছেলে দীর্ঘ ৩ বছর ৯ মাস নিখোঁজ ছিলেন।
যখন নাতালিয়ার পরিবারের সদস্যরা তাঁদের জীবনের সবচেয়ে বড় পুনর্মিলনের জন্য অপেক্ষা করছেন, তখন তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নাজারের শেষকৃত্যের তথ্য সরিয়ে ফেলার চেষ্টা করছেন, যাতে তিনি (নাজার) কষ্ট না পান।
নাতালিয়ার পরিবারকে গ্রামের ‘নিহত বীরদের’ প্রদর্শনী থেকেও নাজারের ছবিটি নামিয়ে ফেলতে হয়েছে।
কীভাবে এমন মর্মান্তিক ভুল হলো, তা খতিয়ে দেখতে এখন তদন্ত চলছে।
কিন্তু এই মুহূর্তে পরিবারটির মনোযোগ দেওয়ার মতো আরও অনেক বিষয় রয়েছে।
নাজারের মা তাঁর সন্তানের প্রিয় সব খাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছেন।
রোকসোলানা বলেন, ‘আমি চাই, আমাদের মতো অন্য পরিবারগুলোও এমন ইতিবাচক খবর পাক। সবার প্রিয়জনেরা যেন ঘরে ফিরে আসে।’
ইউক্রেনে বর্তমানে সরকারিভাবে প্রায় ৭০ হাজার মানুষ নিখোঁজ, যাঁদের বড় অংশই সেনাসদস্য। তাঁদের মধ্যে কেউ কেউ হয়তো যুদ্ধক্ষেত্রেই মারা গেছেন এবং তাঁদের মরদেহ উদ্ধার করাও সম্ভব হয়নি।
তবে অনেকে যুদ্ধবন্দী হিসেবে আটকে আছেন এবং তাঁদের পরিবারের কাছে নাজারের এই ফিরে আসা আশার ক্ষীণ আলো হয়ে থাকবে।
নাতালিয়া বলেন, ‘আমি চাই, সব নারী, মা ও সন্তান যেন আমাদের মতো এমন একটি ফোনকল আর এমন আনন্দের দেখা পান।’
নাতালিয়া বলেন, ‘আমি এখন শুধু আমার ছেলের অপেক্ষায় আছি, ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে। আমি ওকে অনেক ভালোবাসি।’
| বিবিসির প্রতিবেদনের একাংশের স্ক্রিনশট। Tausif Ahmed |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1427)
-
▼
February
(244)
-
▼
Feb 12
(13)
- এপস্টিন নথিতে গোপন করা ছয় ব্যক্তির নাম প্রকাশ
- মিয়ানমারে নির্বাচন শেষে যে রাজনৈতিক মোড়বদল ঘটছে by...
- মানুষের কাছে ভোট কেন এত বড় উৎসব by মনোজ দে
- ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার
- ভোটের লাইন, সেদিনের–এদিনের by সারফুদ্দিন আহমেদ
- দিনভর বজায় থাকুক ভোট নিয়ে উদ্দীপনা, ইইউ নির্বাচন প...
- গাজীপুরের শ্রীপুরঃ কেন্দ্রে গিয়ে দেখলেন, ভোট দেওয়া...
- এএফপিকে তারেক রহমান: দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরা...
- নিজের তিন কর্মীকে বিনা দোষে আটকের অভিযোগ রুমিন ফার...
- সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও তাহলে ক...
- যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হয়...
- যুদ্ধে মারা গেছেন ভেবে মৃতদেহ সৎকার করল পরিবার, দু...
- সবাই সরকারে চলে এলে দেশ চলবে কীভাবে : -ডয়চে ভেলেকে...
-
▼
Feb 12
(13)
-
▼
February
(244)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment