Thursday, February 12, 2026
এপস্টিন নথিতে গোপন করা ছয় ব্যক্তির নাম প্রকাশ
এপস্টিন নথিতে গোপন করা ছয় ব্যক্তির নাম প্রকাশ
খান্নার প্রকাশ করা ছয় ব্যক্তি হলেন যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের প্রতিষ্ঠাতা লেসলি ‘লেস’ ওয়েক্সনার, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বহুজাতিক বন্দর ও লজিস্টিকস কোম্পানি ডিপিওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইয়েম, ইতালির রাজনীতিবিদ নিকোলা কাপুতো। এ ছাড়া আরও তিনজন হচ্ছেন সালভাতোরে নুয়ারা, জুরাব মিকেলাদজে ও লিওনিক লিওনভ। তবে শেষের এই তিনজনের পরিচয় এখনো স্পষ্ট নয়।
খান্না বলেন, ‘দুই ঘণ্টায় যদি আমরা ছয়জনের নাম খুঁজে পাই, তাহলে ৩০ লাখ পৃষ্ঠার নথিতে আরও কত নাম গোপন রাখা হয়েছে, তা কল্পনা করুন।’ ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রতিনিধি বলেন, নামগুলো চিহ্নিত করার পর বিচার বিভাগের কর্মকর্তারা নিজেদের ভুলের কথা স্বীকার করেন। তবে এখনো অনেক নাম গোপন রয়ে গেছে।
লেসলি ওয়েক্সনারের সঙ্গে এপস্টিনের দীর্ঘদিনের আর্থিক সম্পর্ক ছিল। নিউইয়র্ক টাইমস–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, এপস্টিনের আর্থিক উত্থানে ওয়েক্সনার বড় ভূমিকা রাখেন। সাম্প্রতিক নথিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) তাঁকে এপস্টিনের ‘সহষড়যন্ত্রকারী’ হিসেবে চিহ্নিত করেছিল বলে উল্লেখ রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে এপস্টিন–সম্পর্কিত কোনো ফৌজদারি অভিযোগ নেই।
প্রকাশিত নথিতে সুলতান আহমেদ বিন সুলাইয়েমের সঙ্গে এপস্টিনের ই–মেইল যোগাযোগের তথ্য পাওয়া গেছে। টমাস ম্যাসির দাবি, একটি ই–মেইলে এপস্টিনকে পাঠানো বার্তার প্রাপক ছিলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।
অন্য চারজন নিকোলা কাপুতো, সালভাতোরে নুয়ারা, জুরাব মিকেলাদজে ও লিওনিক লিওনভ—সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এপস্টিন ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে যৌনকাজে প্ররোচিত করার অভিযোগ স্বীকার করেন এবং ১৩ মাস কারাদণ্ড ভোগ করেন। ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন তিনি। তাঁর বিরুদ্ধে তখন যৌনকর্মী পাচারের মামলা চলছিল।
গত মাসের শেষ দিকে এপস্টিন–সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার বেশি নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব নথিতে বিভিন্ন ব্যক্তি এপস্টিনের সঙ্গে ই–মেইল, যোগাযোগ বা অন্য সূত্রে যুক্ত ছিলেন বলে উল্লেখ রয়েছে। তবে নথিতে কারও নাম থাকা মানেই অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়।
![]() |
| যুক্তরাষ্ট্রভিত্তিক নারীদের সৌন্দর্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিক্টোরিয়াস সিক্রেটের প্রতিষ্ঠাতা লেসলি ‘লেস’ ওয়েক্সনার (বাঁয়ে) এবং ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইয়েম। ফাইল ছবি: রয়টার্স |
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
eCoxs Special
BNM Archive
-
▼
2026
(1426)
-
▼
February
(244)
-
▼
Feb 12
(13)
- এপস্টিন নথিতে গোপন করা ছয় ব্যক্তির নাম প্রকাশ
- মিয়ানমারে নির্বাচন শেষে যে রাজনৈতিক মোড়বদল ঘটছে by...
- মানুষের কাছে ভোট কেন এত বড় উৎসব by মনোজ দে
- ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার
- ভোটের লাইন, সেদিনের–এদিনের by সারফুদ্দিন আহমেদ
- দিনভর বজায় থাকুক ভোট নিয়ে উদ্দীপনা, ইইউ নির্বাচন প...
- গাজীপুরের শ্রীপুরঃ কেন্দ্রে গিয়ে দেখলেন, ভোট দেওয়া...
- এএফপিকে তারেক রহমান: দেশে স্বাভাবিক পরিস্থিতি ফেরা...
- নিজের তিন কর্মীকে বিনা দোষে আটকের অভিযোগ রুমিন ফার...
- সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও তাহলে ক...
- যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হয়...
- যুদ্ধে মারা গেছেন ভেবে মৃতদেহ সৎকার করল পরিবার, দু...
- সবাই সরকারে চলে এলে দেশ চলবে কীভাবে : -ডয়চে ভেলেকে...
-
▼
Feb 12
(13)
-
▼
February
(244)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (128)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...

No comments:
Post a Comment